চরম ব্যর্থ রাম মন্দিরের ম্যাজিক! কেন একে একে বন্ধ হচ্ছে অযোধ্যার বিমান?

Ayodhya Flights Stopped: প্রাথমিকভাবে, অযোধ্যায় রামমন্দির দেখার জন্য বিপুল উত্সাহ থাকলেও কিন্তু ধীরে ধীরে তা হ্রাস পেয়েছে।

inscript
২ মিনিট
চরম ব্যর্থ রাম মন্দিরের ম্যাজিক! কেন একে একে বন্ধ হচ্ছে অযোধ্যার বিমান?

অযোধ্যায় মন্দির পাল্টে দেবে স্থানীয় অর্থনীতি, বিজেপি মন্দির উদ্বোধনের আগে প্রচার করেছিল এমনই। সাধারণ মানুষের বাড়ি ভেঙে, দোকান, বস্তি ভেঙে ঝাঁ চকচকে করা হচ্ছিল অযোধ্যা। তৈরি হয় বিমানবন্দর। লাখে লাখে ভক্ত ঝাঁপিয়ে পড়বেন এই শহরে এই ভরসায় সমস্ত সংস্থাই অযোধ্যা অবধি বিমান চালু করে দেয়। দ্য হিন্দুর একটি প্রতিবেদন বলছে, বিমান চালু হওয়ার দুই মাসের মধ্যেই স্পাইসজেট হায়দরাবাদ থেকে অযোধ্যার সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট বলছে, আগে সপ্তাহে তিন দিন অযোধ্যা অবধি সরাসরি বিমান চলত। ৩০ মে পর্যন্ত তা চলেছিল। লোকসভার ফলাফল প্রকাশের আগেই তা বন্ধ করে দেওয়া হয়।

স্পাইসজেট এয়ারলাইন্স এই রুটে একটি এয়ারবাস A320 বিমান চালায়। ২ এপ্রিল উদ্বোধন হয় এই পরিষেবার। ফ্লাইট SG 611 হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (RGIA) থেকে সকাল ১০:৪৫-এ ছাড়ে আর অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২:৪৫-এ পৌঁছয়। ফিরতি পথে SG 616, অযোধ্যা থেকে দুপুর ১:২৫-এ ছাড়ে এবং বেলা ৩:২৫-এ হায়দরাবাদে অবতরণ করে। সরাসরি বিমান বন্ধ হয়ে যাওয়াতে এখন বিমানে করে হায়দরাবাদ থেকে অযোধ্যায় যাতায়াত করতে চাইলে যাত্রীদের দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যার ফলে বিমানে যাতায়াতের মোট সময় দাঁড়াবে ৭ ঘণ্টা ২৫ মিনিট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অযোধ্যায় চাষিদের ঠকিয়ে, কোটি কোটি টাকায় জমি বিক্রি করা হয়েছে আদানি গোষ্ঠীকে?

Ayodhya Farmer Land Sold to Adani : সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, যারা জমি সস্তায় বেচে দিয়েছেন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় জীববৈচিত্র্য।

কেন সরাসরি অযোধ্যায় বিমান বন্ধ করে দেওয়া হলো? বিমানবন্দরের সংশ্লিষ্ট আধিকারিকদের মতে কোনও এয়ারলাইন তখনই কোনও নির্দিষ্ট স্থানের বিমান বন্ধ করে দেয় যখন সেখানে যাত্রী সংখ্যা কম হয়, অর্থাৎ টিকিট বিক্রি করে পর্যাপ্ত লাভ উঠে আসে না। প্রাথমিকভাবে, অযোধ্যায় রামমন্দির দেখার জন্য বিপুল উত্সাহ থাকলেও কিন্তু ধীরে ধীরে তা হ্রাস পেয়েছে।

গত ৩১ মার্চ তেলঙ্গানা বিজেপির প্রধান জি কিষাণ রেড্ডি, যিনি তখন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ছিলেন, X-এ একটি চিঠি পোস্ট করেছিলেন। তিনি যাত্রী বিমান পরিবহণ মন্ত্রীকে লিখেছিলেন, হায়দরাবাদ এবং অযোধ্যার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের অনুরোধ জানিয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অযোধ্যা কেন বিজেপিকে তাড়াল? কী বলছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত?

Ayodhya Ram Mandir Votes: বিজেপি জনতাকে ভাবাতে চেয়েছিল “জো রাম কো লায়ে হ্যায়, হাম উনকো লায়েঙ্গে"। কিন্তু জনতা বেছে নিল সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদকে

তিনি বলেছিলেন, অগণিত ভক্তদের জন্য অপরিসীম ধর্মীয় তাত্পর্যসম্পন্ন রাম জন্মভূমিতে সরাসরি বিমান পরিবহনের দাবি উঠছে। হায়দরাবাদ এবং অযোধ্যার মধ্যে সরাসরি বিমান পরিষেবার অভাবে ভক্তদের সমস্যা হচ্ছে। কিন্তু সমস্ত ভক্ত ও ভক্তি মাস দুয়েকের মধ্যেই ঝিমিয়ে পড়াতে স্পাইসজেট এই সিদ্ধান্ত নিতে বাধ্যই হয়েছে। স্পাইসজেট আটটি শহরের সঙ্গে অযোধ্যার সরাসরি বিমান চালু করেছিল। ছয়টি শহর থেকেই সরাসরি বিমান বন্ধ করে দিয়েছে সংস্থাটি চেন্নাই, বেঙ্গালুরু, জয়পুর, পটনা, দারভাঙ্গা এবং হায়দরাবাদ। বর্তমানে, শুধুমাত্র আহমেদাবাদ এবং দিল্লি থেকে অযোধ্যার সরাসরি বিমান চালাচ্ছে স্পাইসজেট।

যে অযোধ্যায় রাম মন্দির গড়া হলো, সেই অযোধ্যা যে লোকসভা কেন্দ্রে অবস্থিত, সেই ফৈজাবাদ আসনেই হেরে গিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ বিজেপির গড়, সেখানে এবার ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভোটের ফল প্রকাশ্যে আসতেই বিজেপির সমর্থকরা অযোধ্যাবাসীদের গালিগালাজ করতে কসুর করেননি। তবু শাক দিয়ে কিছুতেই মাছ ঢাকা যাচ্ছে না। তিক্ত হলেও এ সত্য যে রামমন্দির না তো বিজেপির ভোট টানতে পেরেছে না পেরেছে এলাকার উন্নয়ন ঘটাতে। রামমন্দিরের রাজ্যে একে একে বাকি বিমান পরিষেবাও বন্ধ হয়ে যাবে না তো?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।