বৃষ্টি, ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কার্নিভাল স্থগিত করা গেল না কেন?

Uttarbanga Disaster: শনিবার উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর রবিবার সারাদিন কেটে গেলেও মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি উত্তরবঙ্গে। তিনি ব্যস্ত ছিলেন পুজো কার্নিভালে, কলকাতায়।

inscript
২ মিনিট
বৃষ্টি, ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কার্নিভাল স্থগিত করা গেল না কেন?

শনিবার রাতে অতি ভারী বৃষ্টিতে পাহাড়ে ধস নেমে বিচ্ছিন্ন উত্তরবঙ্গের জনজীবন। রবিবার কার্নিভাল হলো কলকাতায় স্বাভাবিক ছন্দেই। পাহাড় ও ডুয়ার্স মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ বলে জানা যাচ্ছে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। শনিবার ভয়াবহ বিপর্যয়ের পর রবিবার সারাদিন কেটে গেলেও মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি উত্তরবঙ্গে। তিনি ব্যস্ত ছিলেন পুজো কার্নিভালে, কলকাতায়। আর এখানেই উঠছে প্রশ্ন। রাজ্যের এক অংশে এত বড় বিপর্যয়, এতগুলো মানুষের মৃত্যুর পরও কি কাার্নিভাল বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া যেত না?

প্রশ্ন উঠছে, কী ভাবে মুখ্যমন্ত্রী বললেন, "আগামীকাল (সোমবার) যাব"? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কার্নিভালে প্রায় ১০০টি পুজো কমিটি অংশগ্রহণ করেছে। তাই তিনি উপস্থিত না হলে, তা অসম্মানজনক হতো। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ তিনি নিয়েছেন। সোমবার বেলা তিনটের মধ্যে মুখ্যসচিবকে নিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছাবেন বলে জানান।

দুর্গাপুজো কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্নিভাল নিয়ে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কটাক্ষ করে তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্নিভাল আগে, বিপর্যয় পরে। এত প্রাণহানির পরও তিনি কলকাতায় উৎসব করছেন, এটা দুঃখজনক। মুখ্যমন্ত্রীর সবসময়ই অগ্রাধিকার বাছাইয়ে সমস্যা রয়েছে।” কিন্তু দোষারোপ করে কি সমস্যার সমাধান পাওয়া যায়? বিরোধী দলনেতার ভূমিকা কী? তিনি কেন উত্তরবঙ্গে রবিবার পৌঁছলেন না? প্রশ্ন তো উঠেই যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বৃষ্টিতে, মৃত্যুতে ভেসে যাচ্ছে হিমাচল! ভারতের পাহাড় কি ধ্বংসের মুখে?

Himachal Pradesh Flood: ভারতের কিছু অঞ্চলে, যেখানে চরম বৃষ্টিপাত বেড়েছে সেগুলি এমনই জায়গা যেখানে 'অরোগ্রাফিক লিফটিং’-এর কারণেই বৃষ্টিপাত হয়৷

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত চরম ‘অসংবেদনশীলতার পরিচয়’। তিনি বলেন, “যখন উত্তরবঙ্গে মৃত্যুমিছিল চলছে, তখন কলকাতায় কার্নিভাল আয়োজন করা মানবিকতার পরিপন্থী।” তিনি আরও জানান যে, সিপিএমের রেড ভলেন্টিয়ার্সরা উত্তরবঙ্গের পাশে দাঁড়াবে।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উত্তরবঙ্গের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে জানান, “বহু জীবনহানি এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা স্থানীয় কংগ্রেস নেতৃত্বকেও বলছি, প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ স্থাপন করে চলুন৷ এই দুর্যোগের সময় 'রাজনীতি' করতে চাইনা আমরা। কিন্তু যদি মানুষের প্রতি বঞ্চনা হয়, ত্রাণ নিয়ে দলবাজি হয় তবে আমরা রাজনৈতিক ভাবেই তার মোকাবিলা করব।”

বিপর্যস্ত উত্তরবঙ্গ

তবে শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রবিবার বলেছেন, “মুখ্যমন্ত্রী দায়িত্বশীল ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামীকালই উত্তরবঙ্গে যাচ্ছেন। বিরোধীদের উচিত রাজনীতি না করে দুর্গতদের সাহায্যে নামা।” তিনি আরও বলেন, “যারা বলছেন কেন কার্নিভাল হলো? তাদের একটা জাতক্রোধ রয়েছে কার্নিভালের উপর। পুজোটা এখন আর আনন্দে নেই, পুজোটা একটা সিস্টেম, পুজোটা একটা পর্যটন, পুজোটা একটা ইকোনমি। সকালে যখন খবর (উত্তরবঙ্গে বিপর্যয়ের) আসছে, ততক্ষনে কার্নিভালের প্রস্তুতি সম্পূর্ণ। ফলে আচমকা কয়েক ঘন্টার নোটিশে এত বড় আয়োজন কি স্থগিত করে দেওয়া সম্ভব? কিন্তু সকলেরই মন পড়েছিল উত্তরবঙ্গে। যেটুকু না হলে নয়, সেটুকু করে আজকের অনুষ্ঠান শেষ হয়েছে।”

দুর্গাপুজো কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়

কিন্তু এই আগামীকালেই আপত্তি আম জনতার একাংশের। কেন রবিবারই উত্তরবঙ্গে গেলেন না মুখ্যমন্ত্রী? উত্তরের মানুষরাও তো ওঁর রাজ্যেরই বাসিন্দা। সামাজিক মাধ্যমেও প্রশ্ন তোলা হচ্ছে, পরিবারের সদস্যের শবদেহের উপর দিয়ে কার্নিভালে আনন্দ উদযাপন করা যায়?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।