মিমি, নুসরত এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও! সংসদে সবচেয়ে কম উপস্থিত এই 'তারকা'রা

Nusrat Jahan - Mimi Chakraborty: সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ১৩%। তিনি মাত্র ২টি বিতর্কে অংশ নিয়েছেন।

Madhurima Dutta
৩ মিনিট
মিমি, নুসরত এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও! সংসদে সবচেয়ে কম উপস্থিত এই 'তারকা'রা

একজন অভিনেতা পরবর্তী জীবনে আরও কী হতে চান? নিজেকে কোন দিকে আবিষ্কার করতে চান? আরও কঠিন চরিত্র, নিজের ঠিক বিপরীত চরিত্র, আরও দুঃসাহসী কোনও চ্যালেঞ্জ! সেসব দিকে না গিয়ে এখন অনেক অভিনেতাই চলে আসেন রাজনীতির আস্তাবলে। অভিনয় জীবনের সমাপ্তির দিকে বা কিছু ক্ষেত্রে অনেক আগে থেকেই রাজনৈতিক নেতা হয়ে ওঠার দিকে এগোচ্ছেন নায়ক-নায়িকা-অভিনেতারা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিধায়ক বা সাংসদ হয়ে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার পর খুব কমই ভালো কাজ করতে পারেন এই অভিনেতারা। জনপ্রিয়তার ভিত্তিতে ভোট পাওয়া তারকারা নির্বাচিত হয়ে প্রায় কিছুই করতে পারে না।

এর সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হলো, বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং গোবিন্দা। তাঁরা দু'জনই ২০০৪ সালে সাংসদ হন এবং কিছুদিনের মধ্যেই রাজনীতি থেকে বেরিয়ে আসেন। কম উপস্থিতি, কোনও রকম প্রশ্ন না করা এবং জনগণের সমস্যায় অনাগ্রহ তাঁদের রাজনীতি থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য করে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বেশ কয়েকজন তারকা সংসদে এসেছেন কিন্তু, তিন বছর ধরে তাঁরা করলেনটা কী? 'সেলেব সাংসদ' তকমা নিয়ে যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনের উপস্থিতি ঠিকঠাক। আর অনেকে গুরুত্বপূর্ণ সংসদ অধিবেশনেও উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন।

সানি দেওল

অজয় সিং ধর্মেন্দ্র দেওল, সবাই চেনেন সানি দেওল নামেই। গত তিন বছরে এই সাংসদের ভূমিকা অবাক করার মতো! বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন সানি দেওল। গুরুদাসপুর আসন থেকে বিজেপির টিকিটে কংগ্রেসের সুনীল জাখরের (যিনি নিজেই এখন বিজেপিতে) বিরুদ্ধে জয়ী হয়েছিলেন সানি দেওল। সংসদের শেষ তিনটি অধিবেশনে তাঁর উপস্থিতি শূন্য।

নয়াদিল্লির একটি বেসরকারি গবেষণা সংস্থা পিআরএস-এর তথ্য অনুসারে, সানি দেওলের লোকসভায় এখনও পর্যন্ত উপস্থিতি ২১%। গত তিন বছরে, ৬৫ বছর বয়সী এই রাজনীতিবিদ কোনও বিতর্কে অংশ নেননি এবং ২০২০ সালের মার্চ মাসে নদী থেকে অবৈধভাবে বালি তোলা নিয়ে শুধুমাত্র একটি প্রশ্ন করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিষেকের সম্পত্তির পরিমাণ ঠিক কত

Abhishek Banerjee: অভিষেকের সম্পত্তির পরিমাণ কি বিপুল? হাজরার বিরাট প্রাসাদোপম বাড়ির মালিকের ঠিক কত টাকা?

সানি দেওল অবশ্য তাঁর ব্লকবাস্টার সিনেমা গদরের সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত, যা ২০২৩ সালের অগাস্টেই মুক্তি পাওয়ার কথা। সুতরাং, ধরে নেওয়াই যায় এই অভিনেতা-সাংসদ আরও দীর্ঘ সময়ই সংসদে অনুপস্থিত থাকবেন।

হংস রাজ হংস

পঞ্জাবি এই গায়ক তাঁর প্রথম নির্বাচনে উত্তর-পশ্চিম দিল্লি থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন। লোকসভায় তাঁর উপস্থিতিও নগণ্য। ৬০ বছর বয়সী গায়ক-রাজনীতিবিদ তাঁর প্রথম দিনে অবশ্য কাঁপিয়ে দিয়েছিলেন। উর্দু কবিতার অংশ উদ্ধৃত করে সমস্ত সাংসদদের কাছ থেকে প্রশংসিত হয়েছিলেন।

কিন্তু এরপর আর সংসদে হংসরাজ হংসের কাব্যিক প্রতিভা মানুষ দেখতে পাননি। পিআরএস লেজিসলেটিভ রিসার্চ অনুসারে, হংস রাজ হংসের গত তিন বছরে লোকসভায় উপস্থিতি ৪১%। পঞ্জাবি এই গায়ক ২০১৯ সালে মাত্র তিনটি বিতর্কে অংশ নিয়েছিলেন৷ তিনি লোকসভায় ১৫টি প্রশ্ন উত্থাপন করেছিলেন এবং প্রায় সবগুলিই ওই ২০১৯ সালে এবং একটি মাত্র প্রশ্ন করেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে৷ তারপর থেকে হংস রাজ হংস চুপ! ২০২২ সালে সংসদের শীতকালীন অধিবেশনে, হংস রাজ হংসের উপস্থিতি ছিল ৩১% ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'অটল মুখোশ মাত্র!' এক চিঠিতেই বিজেপির 'কম্পিউটার ম্যানে'র জীবন শেষ করেছিলেন বাজপেয়ী

Atal Bihai and K. N. Govindacharya: দরজায় টোকা না মেরেই সটান দরজা খুলে ঢুকে পড়েন এক ব্যক্তি। দাঁতে দাঁত চেপে আডবাণীকে জিজ্ঞেস করলেন, "কেন করলেন আপনি এরকম?"

নুসরত জাহান

নুসরত এই বঙ্গে জনগণের উন্নয়নের কোন কাজটা করবেন জানতে অপেক্ষা করেছিলেন পশ্চিমবঙ্গবাসীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা প্রার্থী হিসাবে নুসরতের নাম ঘোষণা করে সব্বাইকে চমকে দিয়েছিলেন। নুসরাত শুধু বসিরহাট আসনটিই জেতেননি, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ভোট ব্যবধানে জিতেছিলেন। তারপর? সংসদে নিয়মিত উপস্থিতি পালন করার প্রতিশ্রুতি দেওয়া নুসরাত কতবার গেলেন সেখানে? ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত তাঁর উপস্থিতি ২৮%।

বর্তমানে, পিআরএস অনুযায়ী নুসরতের উপস্থিতি ২২% যা জাতীয় গড় ৭৯% এবং রাজ্য গড় ৬৬%-এর কতখানি নীচে বলার অপেক্ষা রাখে না। নুসরত কোনও প্রাইভেট মেম্বার বিল পেশ করেননি এবং মাত্র ১১টি আলোচনায় অংশ নেন।

মিমি চক্রবর্তী

২০১৯ সালে যাদবপুর আসন থেকে অপ্রত্যাশিত জয় পাওয়া আরেক অভিনেত্রী মিমিও নুসরত জাহানের বন্ধু, অনুপস্থিতির ক্ষেত্রেও হরিহর আত্মা! ৩৩ বছর বয়সী এই টলিউড অভিনেত্রীকে শুরু থেকেই সংসদের নিম্নকক্ষে দেখাই যায় না।

পিআরএস থেকে পাওয়া তথ্য বলছে, মিমির লোকসভায় উপস্থিতি ২৪%। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ১৩%। তিনি মাত্র ২টি বিতর্কে অংশ নিয়েছেন।

তারকাদের মধ্যে, কিরণ খের, গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি এবং রবি কিষাণের সংসদে প্রায় ৬০% এর বেশি উপস্থিতি রয়েছে।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।