মণিপুর অসুস্থ, রোগের খোঁজ রাখে না ভারতবর্ষ

Revisiting Manipur: কোথাও যেন মণিপুর ভীষণ ক্লান্ত, আর পারছে না। মণিপুর এখনও অসুস্থ। কবে মণিপুর সুস্থ হবে তার উত্তর আছে সত্যিই কারও কাছে?

Kamalika Sengupta
৩ মিনিট
মণিপুর অসুস্থ, রোগের খোঁজ রাখে না ভারতবর্ষ

বছর ঘুরে গেল মণিপুরে! এখন ভোট মরসুম। লোকসভা নির্বাচনের আবহে কে আর মনে রাখছে ওদের কথা? মাত্র দুটো আসন মণিপুরে। মনে রেখেই বা কী হবে? মণিপুর কেমন আছে, জানতে চাইল না প্রায় কেউই। মণিপুরে ভোটের টান নেই তেমন, তাই আর খোঁজও নিচ্ছে না কেউ। বছর ঘুরে গেলেও মণিপুরে এখনও ইম্ফলের লোক মেইতিরা যেতে পারে না চুরাচান্দপুরে। আর চুরাচান্দপুরের লোকেরাও এখনও ইম্ফল আসতে পারে না। মণিপুরে এখনও পাহাড় আর সমতলের মধ্যে রয়েছে কাঁটাতারের বেড়া, অবিশ্বাসের বেড়া।

মণিপুরের একজন সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল। সে জানাল, “অনেক বদলে গেছে সবকিছুই। হিংসা কমেছে ,তবে আমরা এখনও উপরে যেতে পারি না, আর ওরা ইম্ফলে আসতে পারে না। যারা ঘর ছেড়ে চলে এসেছিল, তারা এখনও ক্যাম্পে আছে, ফেরত যেতেই পারেনি। তারা আর ফিরবেও না হয়তো।” খানিক ভেবে সেই সাংবাদিক আরও বলে, “আসলে আমরা মেনে নিয়েছি পরিস্থিতি আর ঠিক হবে না।” কোভিডের মতো এটাই মণিপুরে New Normal। মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায়ও নেই।

মহিলারা ক্যাম্পকেই নিজেদের বাড়ি মেনে নিতে বাধ্য হয়েছেন। সেখানে জনতা রান্নাঘরে এখন রান্না করেন তারা। কোনও নিজস্ব জায়গা নেই, কোনও গোপনীয়তা নেই এখানে। উপায় নেই। এভাবে থাকা ছাড়া কোনও উপায়ই নেই। "বুক ফেটে যায় কিন্তু কী করব উপায় নেই," বলছেন ইম্ফলের শিবিরে থাকা এক মহিলা। কীভাবে চলছে দিন? বললেন, “খাবার পাই, হিংসা কম। তবে কাজ নেই বরের, ওপরে দোকান ছিলো, এখন যা পাচ্ছে তাই করছে"। আমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ প্রশ্ন করে উঠলেন মহিলা, “ফিরব না দিদি আমরা? সরকার কিছু করছে?” সরকারের কী করার কথা, সরকার কী কী করছে, সেই উত্তর নেই, এই মহিলার মতো অজস্র মহিলার এমন প্রশ্নের উত্তর নেই আমার কাছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শান্তি ফিরছে মণিপুরে, বলছেন প্রধানমন্ত্রী, আসল সত্যটা কী?

Independence Day 2023, Manipur: কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু। হিংসাও হয়তো মিলিয়ে যাবে একদিন রাষ্ট্রনেতার বিশ্বাসে।

হইনু পেশায় একজন সাংবাদিক। দিল্লিতে থাকে। ২০২৩ সালের ৩ মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তাঁর বাড়িতে। বাবা, মাকে কোনওমতে বার করে গুয়াহাটিতে এনেছিল হইনু। ওঁর পরিবার এখনও ফিরতে পারেনি। ইম্ফলের হ্যাপি ভ্যালিতে হইনুর পোড়া বাড়ি ওভাবেই আছে এখনও, এক বছর পেরিয়েও।

হইনুর চোখে জল। বলল, "আমার বাড়ির একটা ছবি তুলে দেবে? কতদিন দেখি না। বলল, “কী বদলেছে? আমাদের মধ্যে যে ভাগ হওযা শুরু হয়েছিল তা আরও গভীর হয়েছে। সরকার চুপ, যেন আমাদের দরকার নেই! ৬০,০০০ লোকের ঠাঁই ক্যাম্পে! আমরা আশা করি না আর কিছু। হিংসা নেই কিন্তু এই যে চুপ করে আছে সবাই, এটাই সাংঘাতিক।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
সারা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির নির্বুদ্ধিতা

Narendra Modi on Manipur: নরেন্দ্র মোদি ভোট এলে তিনি ছোট রাজ্য, বড় রাজ্য সর্বত্র ঘন ঘন চলে যান ঠিকই, তবে এবারে তিনি আর মণিপুরের পথে যাননি।

নির্বাচনে হিংসাও হয়েছে। তবে কোথাও যেন গা সয়ে গেছে সেটাও। ক্যাম্পে যারা থাকে তাদের জন্য পুতুল তৈরির কাজ, আরও কিছু ব্যবস্থা করা হয়েছে বিবিধ এনজিও আর সরকারের তরফে। তাতে জীবন যে চলে না তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

কৈলাম গোবিন্দ মোরে তে স্কুলের অধ্যক্ষ ছিলেন। এখন সবজি বিক্রি করেন ইম্ফলে। আমাকে বললেন, “আমি ১২,০০০ টাকা পেতাম মাইনে। ৩ তারিখ পালিয়ে আসি ইম্ফলে। মাসের পর মাস গেল। শিবিরেই আছি। কিছু করতে তো হবে, তাই এখন সবজি বিক্রি করি। কোনওরকম পেট চলে। সরকার বলেছিল বাড়ি যেতে পারব কিন্তু বছর ঘুরে গেল, কিছুই হলো না। মাঝে মাঝে আপনাদের মতো সাংবাদিকরা আসেন, লেখেন কিন্তু কিছুই হয় না। আজকাল সম্মানেও লাগে না। শিক্ষক থেকে সবজি বিক্রেতা হতে গেছি। বাঁচতে তো হবে?”

বাঁচতে তো হবে! কথাটা ধাক্কা দেয়, কথাটা শিকড় নাড়িয়ে দেয়। কৈলাম ভোট দেননি। ভোটের দিনও হিংসা হয়েছে সেখানে।

মণিপুরকে ফিরে দেখতে গেছিলাম, দেখলাম। কোথাও যেন মণিপুর ভীষণ ক্লান্ত, আর পারছে না। মণিপুর এখনও অসুস্থ। কবে মণিপুর সুস্থ হবে তার উত্তর আছে সত্যিই কারও কাছে?

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?