বছর শেষ হোক পিটার ক্য়াটের চেলো কাবাবে, বানিয়ে ফেলুন বাড়িতেই

Piya Saha
৪ মিনিট
বছর শেষ হোক পিটার ক্য়াটের চেলো কাবাবে, বানিয়ে ফেলুন বাড়িতেই

পারস্যের কম ও আব শব্দ থেকেই নাকি কাবাব কথাটি এসেছে। ভারতীয় উপমহাদেশে কাবাবের প্রবেশ নিয়ে মতান্তর থাকলেও ভোজনরসিক বাঙালির কাবাবের প্রতি ভালোবাসা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। অধুনা নয়া হজবরল খাবারের রমরমার মধ্যেও সুস্বাদু কাবাবের টানে কলকাত্তাইয়া 'ফুডি'-রা মহানগরীর অলিতেগলিতে গোয়েন্দার মতো ছানবিন চালিয়ে যাচ্ছে আজও। তাই কাবাবপ্রেমী বাঙালির রসনাতৃপ্তির জন্য খাদ্য তালিকায় আরও এক নাম জুড়ে দিয়েছেন পার্ক স্ট্রিটের পিটার ক্যাট রেস্তোরাঁর মালিক নীতিন কোঠারি। চেলো কাবাব-নাম শুনলেই জিভে জল।

১৯৭১ সালে তেহরানে ঘুরতে গিয়ে প্রথম চেলো কাবাবের স্বাদ পান নীতিন। বিফ কাবাব, কাঁচা ডিম ও মাখনযুক্ত ভাতের অতুলনীয় স্বাদে ক্লিন বোল্ড হয়ে যায় নীতিন। পরে কলকাতায় ফিরে চার বছর বাদে নিজের রেস্তোরাঁ শুরু করলে মেনুতে ঠাঁই পায় ইরানের এই জাতীয় পদ। তবে বিফের বদলে তিনি ব্যবহার করেন চিকেন বা মটন। অল্প সময়েই কলকাতাবাসীর মনে জায়গা করে নেয় চেলো কাবাব। আজও পিটার ক্যাটের মূল আকর্ষণ এই পদটি।

তবে এখন চেলো কাবাবের স্বাদ পেতে রেস্তোরাঁ যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে সহজেই বাড়িতেই সহজে বানিয়ে ফেলা সম্ভব পিটার ক্যাট স্টাইলের চেলো কাবাব। করোনার কথা মাথায় রেখেই শীতের ওম বাড়ি থেকে উপভোগ করুন, চেলো কাবাবের মদির করা ঘ্রাণে।

আপনাদের জন্য রইল সুস্বাদু চেলো কাবাবের রেসিপি-

উপকরণ

১ কেজি মটন কিমা

মাঝারি আকারের ২টি পেঁয়াজ কুঁচি

৩ টি পেঁয়াজ কিউব করে কাটা

১/২ কাপ পুদিনা পাতা

১/২ কাপ ধনে পাতা কুঁচি

১ চা চামচ আদা বাটা

১ চা চামচ রসুন বাটা

৫টি কাঁচা লঙ্কা বাঁটা

৪ চা চামচ জিরা গুঁড়ো

ধনে গুঁড়ো ৪ চা চামচ

১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

৩ টেবিল চামচ গরম মসলা

জাফরান জল ১ টেবিল চামচ

২৫০ গ্রাম ভাজা ব্যাসন

৪০ গ্রাম মাখন

৮ টি ডিম

১ কেজি হাড়বিহীন মুরগি

১/২ কাপ কাজুবাদাম বাঁটা

১০০ গ্রাম ব্যাসন

৩ টেবিল চামচ শুকনো কসুরি মেথি গুঁড়ো

১/৪ চা চামচ এলাচ গুঁড়ো

১ চা চামচ আদা বাটা

রসুনের পেস্ট ৩ চা চামচ

২ টেবিল চামচ ধনে পাতা

১৫০ গ্রাম ক্রিম

৪ টেবিল চামচ রান্নার তেল

৬ টা লেবুর রস

৪ কাপ বাসমতি চাল

২০০ গ্রাম মাখন

২ টেবিল চামচ তেল

২ টি দারুচিনি

৪-৬ টি এলাচ

৪ টুকরো ক্যাপসিকাম

৩ টি ভাজা টমেটো

২ টুকরো করা টমেটো

৩০০ গ্রাম চৌকো এক টুকরো ঠান্ডা মাখন

এবং গার্নিশের জন্য, ধনেপাতা

পদ্ধতি:

মটন কাবাবের জন্য

১. একটি পাত্রে মটন কিমা ধুয়ে জল ভালোভাবে ঝরিয়ে নিন।এরপর তাতে দুটি পেঁয়াজ, পুদিনা, ধনেপাতা, এক টেবিল চামচ আদার পেস্ট, এক টেবিল চামচ রসুনের পেস্ট, তিনটি কাঁচা লঙ্কার পেস্ট এবং ১৫০ গ্রাম ব্যাসন মিশিয়ে নিন।

২. দুই চা চামচ জিরে গুঁড়ো ,দুই চা চামচ ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ গরম মসলা এবং স্বাদমতো লবণ যোগ করুন।

৩. ছয়টি ডিম এবং জাফরান যোগ করে ভালো মতো ব্লেন্ড করে মিশ্রণটির সাথে।

৪. তিন ঘন্টার জন্য মিশ্রণটি ফ্রিজে রাখুন এবং তারপর নামিয়ে একটু গলানো মাখন দিয়ে হাল্কা হাতে মেখে নিন মিশ্রণটি।মটনের মিশ্রণ দিয়ে ছোট বলের মত আকার গড়ে নিন এবং একটি স্কিউয়ারস এর উপর সেগুলি চেপে চেপে আকার দিন।

৫. এরপর তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট ধরে ভালো করে কাবাবগুলি গ্রিল করুন।

চিকেন কাবাবের জন্য

১. হাড়বিহীন মুরগির টুকরোগুলি ভালো করে ধুয়ে জল চিপে ফেলে দিন।এরপর একটি পাত্রে লেবু এবং নুন দিয়ে মেখে কমপক্ষে এক ঘন্টা ম্যারিনেট করে রাখুন।

২. এরপর মিক্সারে এক চা চামচ আদা, তিন চা চামচ রসুন, দুটি পেস্ট করা কাঁচা মরিচ, ধনে পাতা এবং কাজু একটি পেস্ট করে ১০০ গ্রাম ব্যাসনের সাথে মিশিয়ে নিন৷

৩. এই পেস্টটি মাংসের টুকরোগুলিতে ভালো করে মাখিয়ে নিন এবং সাথে জিরে (দুই চা চামচ) এবং ধনে গুঁড়ো (দুই চা চামচ), কসুরি মেথি, গরম মসলা (দুই চা চামচ), দুটি ডিম এবং ক্রিম মাংসের মিশ্রণটিতে দিয়ে দিন।

৪. এটি কমপক্ষে চার ঘন্টা ম্যারিনেট করে রাখুন। কিউব করে কাটা টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজের মতো সবজি দিয়ে মাংসের টুকরোগুলি স্কিউরাসে সাজিয়ে নিন।

৫. মাংসের টুকরোগুলিতে ভালোভাবে তেল ব্রাশ করে ১০ মিনিট ধরে কাবাবগুলি গ্রিল করুন।মাখনযুক্ত ভাত বা চেলোর জন্য

১. একটি পাত্রে চাল একঘন্টা ভিজিয়ে রাখুন। এবার জল গরম করে চাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। অল্প পরিমাণে পাতি লেবুর রস মিশিয়ে দিন এর সাথে। চাল ৩/৪ ভাগ সেদ্ধ হয়ে এলে নামিয়ে জল ঝরিয়ে নিন।

২. শুকনো খোলায় দারুচিনি এলাচ রোস্ট করে নিন। একইভাবে কাজুবাদামও রোস্ট করে নিন। এরপরে কড়াইতে মাখন গরম করে তাতে সেদ্ধ করা চাল দিয়ে দিন।

৩. পরিমাণ মত নুন ,মিষ্টি যোগ করুন ভাতের সাথে। ভাত পুরোপুরি হয়ে এলে তাতে রোস্ট করে রাখা কাজুবাদাম দিয়ে নামিয়ে নিন গরম গরম চেলো।

এরপর সাজানোর জন্য একটি প্লেটে চেলো বা ভাত রাখুন। তারপর প্লেটের একপাশে মটন কাবাব ও অন্য পাশে চিকেনের কাবাব দিয়ে দিন। চেলোর ওপর রাখুন ডিমের পোচ।তারপর তাতে এক টুকরো মাখন ও ধনে পাতা ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন চেলো কাবাব।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।