আন্তর্জাতিক সম্মান জয়! তাও কেন এই তিন ভারতীয়কে অভিনন্দন জানাননি মোদি?

Narendra Modi: একা বানু মুশতাক নন, আরও এমন অন্তত দু'টি উদাহরণ রয়েছে যেখানে মোদি বিশ্বব্যাপী স্বীকৃতির ক্ষেত্রে ভারতীয় সাফল্য স্বীকার করতে চাননি।

inscript
২ মিনিট
আন্তর্জাতিক সম্মান জয়! তাও কেন এই তিন ভারতীয়কে অভিনন্দন জানাননি মোদি?

ক্রীড়া হোক, চলচ্চিত্র হোক, মহাকাশবিজ্ঞান হোক — যে কোনও ক্ষেত্রেই কৃতি মানুষদের বিশেষ কোনও সম্মান অর্জনের ক্ষেত্রে সব সময়ই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গর্ব বোধ করেছেন। আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের সাফল্য তিনি প্রকাশ্যে স্বীকার করেন, উদযাপন করেন। এটি খণ্ড সত্য। আসলে এই সত্যের এক উল্টো দিকও আছে। সকল সম্মানের ক্ষেত্রে বা সকলের সম্মানের ক্ষেত্রেই যে তিনি একইরকম খুশি তা নয়। এর উল্লেখযোগ্য ব্যতিক্রম আছে। একাধিক ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয়দের বিশেষ খ্যাতির পরেও তাঁর নীরবতা ছিল স্পষ্ট, অর্থবাহী।

এর সাম্প্রতিকতম উদাহরণ হলেন বানু মুশতাক। এবছর লেখিকার কন্নড় ছোটগল্প সংকলন হৃদয় দীপা (হার্ট ল্যাম্প) আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে। নিঃসন্দেহে এই কৃতিত্ব ভারতীয় সাহিত্যের পক্ষে বিশাল এক অর্জন! দেশের এত বড় সম্মান যাঁর হাত ধরে এল, সেই লেখিকাকে কোনও অভিনন্দনই জানাননি নরেন্দ্র মোদি। একা বানু মুশতাক নন, আরও এমন অন্তত দু'টি উদাহরণ রয়েছে যেখানে মোদি বিশ্বব্যাপী স্বীকৃতির ক্ষেত্রে ভারতীয় সাফল্য স্বীকার করতে চাননি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এবং সমাজকর্মীদের একাংশের বিশ্লেষণ, এই নীরবতা সম্ভবত নির্বাচনী। সম্ভবত সম্মান প্রাপকদের রাজনৈতিক বা আদর্শিক অবস্থান, অথবা তাঁদের কাজের বিষয়বস্তুকে সমর্থন করেন না নরেন্দ্র মোদি। যেহেতু ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং বিভাজনবাদের সমালোচনা এবং ভারতে বহুত্ববাদের পক্ষে সমর্থনই এই বিশিষ্ট মানুষদের কাজের নিরবচ্ছিন্ন অংশ, তাই এক্ষেত্রে নরেন্দ্র মোদির নীরবতাই বাঙ্ময়।

রবীশ কুমার: র‍্যামন ম্যাগসেসে পুরস্কার (২০১৯)

হিন্দি ভাষার প্রবীণ সাংবাদিক রবীশ কুমার ২০১৯ সালে বিখ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার অর্জন করে। এই সম্মানকে এশিয়ান নোবেল পুরস্কারও বলা হয়। ভারতীয় বিরোধী রাজনৈতিক মহল থেকে ব্যাপক অভিনন্দনবার্তা এসেছিল ঠিকই কিন্তু প্রধানমন্ত্রী মোদি এই কৃতিত্বের জন্য রবীশ কুমারকে প্রকাশ্যে কোনও অভিনন্দন বার্তা জানাননি।

গীতাঞ্জলি শ্রী: আন্তর্জাতিক বুকার পুরস্কার (২০২২)

গীতাঞ্জলি শ্রী ২০২২ সালে তাঁর হিন্দি উপন্যাস টম্ব অফ স্যান্ড-এর (রেত সমাধি) জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জয় করেন। তিনিই এই সম্মান অর্জন করা প্রথম ভারতীয় লেখক। কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী মোদি সহ ক্ষমতাসীন বিজেপি সরকার এই কৃতিত্ব সম্পর্কে উল্লেখযোগ্যভাবে নীরব ছিল। অথচ প্রথম কোনও বই দক্ষিণ এশিয় ভাষার কাজ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে এই সম্মান জিতেছিল, ফলে বইটির বিশেষ তাৎপর্য ছিল।

নরেন্দ্র মোদি সরকারের হিন্দিভাষার প্রচার নিয়ে সরব। কিন্তু হিন্দি ভাষাতেই এই বইটির এমন কৃতিত্ব নিয়ে কথা হয়নি। গীতাঞ্জলি শ্রী-র বইটি বহুত্ববাদের এক সাহসী অন্বেষণ, সীমান্তের অর্থহীনতা এবং একজন মুসলিম পাকিস্তানি পুরুষ এবং একজন হিন্দু ভারতীয় মহিলার মধ্যে দৃঢ় সম্পর্কের চিত্রই তুলে ধরে রেত সমাধি।

বানু মুশতাক: আন্তর্জাতিক বুকার পুরস্কার (২০২৫)

বানু মুশতাক এবছর তাঁর কন্নড় ভাষায় ছোটগল্প সংকলন 'হৃদয় দীপা'-এর (হার্ট ল্যাম্প) জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জয় করেছেন। বিরোধী নেতাদের তরফে বানু মুশতাককে অভিনন্দন জানানোর ঝড় উঠলেও, এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী মোদি কোনও অভিনন্দন বার্তা জানাননি।

কন্নড় সাহিত্য এবং ভারতীয় লেখার আন্তর্জাতিক মঞ্চে এমন খ্যাতি পেল, অথচ তা নিয়ে নরেন্দ্র মোদির নীরবতা বিশেষভাবে উল্লেখযোগ্য। বানু মুশতাকের বইটি লিঙ্গচেতনা সম্পর্কিত। এই বইয়ের গল্পগুলি পিতৃতন্ত্রকে আক্রমণ করে। একজন মুসলিম, মহিলা, কন্নড়, উর্দু, দক্ষিণী এবং হিন্দি ভাষাভাষী হিসেবে লেখিকার নিজস্ব পরিচয়কে সামনে নিয়ে আসে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?