'ভারতমাতা খুন মণিপুরে', কেন লোকসভায় সিংহগর্জন রাহুলের?

Rahul Gandhi on Manipur: প্রধানমন্ত্রী মণিপুর যাননি কারণ তিনি রাজ্যটিকে ভারতের অংশ বলে মনেই করেন না।

inscript
৩ মিনিট
'ভারতমাতা খুন মণিপুরে', কেন লোকসভায় সিংহগর্জন রাহুলের?

তিনি ফিরেছেন। সাংসদ পদ ফিরে পেয়েছেন। ফিরেই দেশের কেন্দ্রে থাকা শাসককে বুঝিয়ে দিয়েছেন প্রশ্ন তোলার ভূমিকা ভুলে যায়নি বিরোধীরা। হিংসার ৭৮ দিন পরে ৩০ সেকেন্ড মুখ খুলেছিলেন নরেন্দ্র মোদি। নির্বাচনের আগে ঘন ঘন গিয়েছেন, অথচ সারা বিশ্বের সামনে দেশকে নগ্ন করে দেওয়ার মতো ঘটনায় একবারও ওই পাড়ার ছায়াও স্পর্শ করেননি দেশের প্রধানমন্ত্রী। কেন? কারণ, মণিপুরকে ভারতের অংশ বলে মনেই করেন না মোদি। সাংসদ পদ ফিরে পেয়েই লোকসভায় বিজেপিকে এভাবেই তীক্ষ্ণ আক্রমণ করলেন রাহুল। দেশের দুই প্রান্তে, মণিপুর এবং হরিয়ানার হিংসা নিয়ে মোদির ভূমিকাকে বিবিধ প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন রাহুল। কংগ্রেস সাংসদ বলছেন, বিজেপি মণিপুরে ভারতকে খুন করেছে এবং এখন হরিয়ানায় আগুন লাগানোর চেষ্টা করছে। বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিতর্ক চলাকালীন নিম্নকক্ষে রাহুল গান্ধি বলেন, "ভারত এক কণ্ঠস্বর, হৃদয়ের কণ্ঠস্বর। আপনি মণিপুরে সেই কণ্ঠকেই হত্যা করেছেন। আপনি মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছেন। আপনারা দেশদ্রোহী। আমার মা এখানে বসে আছেন। আর অন্য মা, ভারত মা, আপনি তাকে মণিপুরে হত্যা করেছেন। তাই প্রধানমন্ত্রী মণিপুরে আসেন না। আপনারা ভারত মাতার রক্ষক নন, আপনারা তার খুনি।"

২০১৮ সালের পর মোদি সরকারের বিরুদ্ধে এটিই দ্বিতীয় অনাস্থা প্রস্তাব। লোকসভায় রাহুল গান্ধির বক্তব্য, প্রধানমন্ত্রী মণিপুর যাননি কারণ তিনি রাজ্যটিকে ভারতের অংশ বলে মনেই করেন না। উল্টে বিজেপি মণিপুরকে গোষ্ঠীতে ভাগ করে ফেলেছে। ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু, মহিলাদের নগ্ন করে ঘোরানো, হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে দেখেও দেশের প্রধানমন্ত্রী চুপ! রাহুলের অভিযোগ, কেন্দ্র সেনাবাহিনী ডেকে মণিপুরের হিংসা বন্ধ করতেই পারে কিন্তু করছে না। আসলে নরেন্দ্র মোদি ইচ্ছাকৃতভাবেই সর্বত্র কেরোসিন ছড়িয়েছেন, মণিপুরে আগুন লাগিয়েছেন। ঠিকই একই চেষ্টা তিনি করে চলেছেন হরিয়ানাতেও। গুরুগ্রাম এবং নুহতে সাম্প্রতিক হিংসায় ইতিমধ্যেই ছয়জন নিহত হয়েছেন। নরেন্দ্র মোদি সব দেখেও চুপ!

  • আপনার জন্য আরও কিছু লেখা
INDIA-র মুখ কে? আদর্শ দিয়ে কতটা লড়াই সম্ভব মোদির বিরুদ্ধে?

INDIA vs NDA: পশ্চিমবঙ্গে সিপিআইএম কোনওভাবেই মমতার সঙ্গে বা কেরলে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম সমঝোতায় যেতে পারবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের এক মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে লোকসভার সাংসদ পদটি চলে যায় রাহুলের। সেই সময় মোদি বিরোধিতার অন্যতম স্বরের এই সাংসদ পদ চলে যাওয়া নিয়ে বেশ স্বস্তিই পায় বিজেপি। কিন্তু কাঁটা হয়েই রইলেন রাহুল। সুপ্রিম কোর্টের আদেশেই তিনি সংশ্লিষ্ট পদে ফিরেছেন তিনি। যে কেন্দ্র সরকার বিরুদ্ধ স্বর শুনলেই তাঁকে 'দেশদ্রোহী' বলে দাগিয়ে দেয়, পড়শি দেশে যাওয়ার নিদান দেয়, সেই বিজেপি সরকারকেই দেশবিরোধী বলে অভিযোগ করেছেন রাহুল। নরেন্দ্র মদি অন্তত দেশপ্রেমিক হতে পারেন না কারণ তিনি ভারতকে হত্যা করেছেন, বক্তব্য রাহুলের। তবে লোকসভায় এই সমস্ত বিষয়টি রাহুল উত্থাপন করলেও মূল নজর ঘোরানো হয়ে গিয়েছে বিজেপির উদ্দেশ্যে রাহুলের উড়ন্ত চুম্বনের দিকে।

রাহুল গান্ধি যখন অনাস্থা প্রস্তাবের বক্তৃতার পরে লোকসভা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন হাত থেকে তাঁর কয়েকটি ফাইল পড়ে যায়। রাহুল সেগুলি তুলতে নিচু হওয়ার কয়েকজন বিজেপি সাংসদ তাঁকে নিয়ে হাসাহাসি শুরু করেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বক্তৃতা চলছিল তখন। এই হাসির উত্তরে রাহুল গান্ধি বিজেপি সাংসদের দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে বেরিয়ে চলে যান।

'ফ্লাইং কিস' নিয়ে বেজায় চটে যান বিজেপির নেতারা। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, একমাত্র অসভ্য পুরুষই সংসদে মহিলা সাংসদদের ফ্লাইং কিস দিতে পারেন। এমন নজির আগে কখনও দেখা যায়নি। মণিপুরের ঘটনার নজির উঠলেই ঢেকে যাচ্ছে তা, বারেবারে, বিবিধ উপায়ে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মণিপুরে ভারত মাতা খুনের প্রসঙ্গ উঠতে, শাক দিয়ে মাছ ঢাকার যারপরনাই চেষ্টা চালিয়ে গিয়েছেন। মণিপুরে বিজেপির ভূমিকা নিয়ে বা সমস্যা সমাধানের কোনও শব্দও উচ্চারণ না করে বিরোধীদের নয়া জোটের দিকেই আঙুল তুলেছেন। বলেছেন, বিরোধীরা "ভারত নয়"। বিরোধীরা আসলে INDIA। নাম নিয়ে, চুম্বন নিয়ে মেতে থাকুক লোকসভা। মণিপুর চলুক কবরের দিকে। বড় বড় দেশে, ছোট খাটো ঘটনা তো...

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?