ভাতঘুম না হলে তার একেবারেই চলে না! বিশ্বের সর্বকালের বয়স্ক কুকুরের বয়স কত, জানেন?

Bobi World's Oldest Dog Ever : গিনেস বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট। সেখানে লেখা, এই কুকুরটিই বিশ্বের সর্বকালের সবচেয়ে বয়স্ক কুকুর!

inscript
২ মিনিট
ভাতঘুম না হলে তার একেবারেই চলে না! বিশ্বের সর্বকালের বয়স্ক কুকুরের বয়স কত, জানেন?

বাদামি চেহারা, চোয়ালের কাছ থেকে সাদা একটা লাইন নেমে গিয়েছে পেট অবধি। জুলজুল চোখে সে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। পাশেই রাখা ফ্রেমে বাঁধানো বড় একটা ছবি। সেটি আসলে গিনেস বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট। সেখানে লেখা, এই কুকুরটিই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। আরও ভালো করে বললে, পৃথিবীর ইতিহাসে খুব বেশি কুকুর এতদিন বেঁচে থাকেনি। সেটা অস্বাভাবিকও বটে। আর সেই অস্বাভাবিক ঘটনাটাই ঘটাল। এই বাদামি রঙের জুলজুল চোখে তাকিয়ে থাকা কুকুরটি।

নাম তার ‘ববি’ (Bobi)। ভারত থেকে বহুদূরে, পর্তুগালের একটি গ্রামে থাকে সে। পর্তুগালের লেইরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে, কোস্টা পরিবারের সঙ্গেই থাকে ববি। এটি রাফেইরো দো আলেনতেজো গোত্রীয় কুকুর; আরও ভালো করে বললে লাইভস্টক গার্ডিয়ান প্রজাতির কুকুরের একটি ব্রিড। সাধারণত এই প্রজাতির কুকুররা ১২ থেকে ১৪ বছর পর্যন্ত জীবিত থাকে। কিন্তু তাদের মধ্যেই ব্যতিক্রম ববি। ১৯৯২ সালে জন্ম তার। হিসেব অনুযায়ী, তার বয়স এখন ৩০ বছর! এতদিন ধরে একটা কুকুর বহাল তবিয়তে বেঁচে আছে! সেটাই আশ্চর্যের।

অবশ্য এই বয়সের মধ্যে কোনও জল মেশানো নেই, সেটা সবদিক থেকে নিশ্চিত করেছে গিনেস বুক কর্তৃপক্ষ। লেইরিয়ার পুরসভার পশুচিকিৎসা কেন্দ্রের নথিও খতিয়ে দেখেছে গিনেস। সেইসঙ্গে পর্তুগালের পোষ্যদের নিয়ে তৈরি বিশেষ ডেটাবেসও খতিয়ে দেখা হয়েছে। সব হিসেব করেই দেখা গিয়েছে, সত্যিই ববির বয়স ৩০ বছর! ২০২৩-র মে মাসেই ৩১ বছর হয়ে যাবে সে। কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের তকমা দেওয়া হয়েছিল ওহিও-র চিহুয়াহুয়া গোত্রের কুকুর ‘স্পাইক’-কে। তার বয়স ২৩ বছর। পরে ববির অস্তিত্ব জানার পর তার হাতেই তুলে দেওয়া হয়েছে এই সম্মান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বদ্ধ বাথরুমে চিতাবাঘের সামনে বেকায়দায় কুকুর, তারপর? যে ঘটনায় বিস্মিত সোশ্যাল মিডিয়া

Dog trapped in bathroom with Leopard : সামনেই বসে আছে একটি বিরাট, পূর্ণবয়স্ক চিতাবাঘ। একদৃষ্টে তাকিয়ে আছে কুকুরটির দিকে। চারিদিকে পরিবেশ থমথমে।

Say hello to Bobi, the oldest dog ever recorded by Guinness World Records at 30 years and 266 days! 🥰️

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছিলেন মানুষ, রাতারাতি হয়ে গেলেন কুকুর! তারপর? অদ্ভুত এই ঘটনায় হইচই সোশ্যাল মিডিয়ায়

Japan Man turns into Dog Viral : মানুষ হয়ে বেঁচে থাকতে নাকি ভালো লাগছিল না। কিন্তু তাই বলে পুরো চেহারাটাই বদলে যাবে?

— Guinness World Records (@GWR)

এর আগে বিশ্বের সর্বকালের সবচেয়ে বয়স্ক কুকুরের তকমা দখল করেছিল অস্ট্রেলিয়ার ক্যাটল ডগ ‘ব্লুই’। ২৯ বছর পর্যন্ত বেঁচেছিল সেই কুকুরটি। ১৯৩৯ সালে ব্লুই মারা যায়। কিন্তু ৩০ বছর ধরে ববির এভাবে বহাল তবিয়তে বেঁচে থাকার রহস্য কী? পর্তুগালের লেইরিয়ার ওই গ্রামের কোস্টা পরিবার জানাচ্ছে, ববি একেবারে জন্ম থেকেই তাদের সঙ্গে বেড়ে উঠেছে। ওর মা-ও ১৮ বছর অবধি বেঁচেছিল। শহর থেকে অনেক দূরে, গ্রামের সুন্দর, স্বাস্থ্যকর, শান্ত নিরিবিলি পরিবেশেই বড় হয়েছে ববি। তাই সেই শান্ত ভাবটা তার স্বভাবের মধ্যেও ছড়িয়ে পড়েছে। দূষণের থেকে দূরে থাকার কারণেই নাকি ববির এমন লম্বা আয়ু।

এখন অবশ্য বেশি ছোটাছুটি করতে পারে না ববি। খাওয়ার পর ছোট্ট করে ভাতঘুম দেওয়াও তার দীর্ঘদিনের অভ্যাস। কোস্টা পরিবারের বাকিরা যা খায়, সেই খাবারই মনের আনন্দে খায় ববি। স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর পাশাপাশি ডাক্তারের কাছেও তাকে নিয়মিত নিয়ে যাওয়া হয়। ২০১৮ সালে হঠাৎ করে শ্বাসকষ্ট হয় ববির। শেষমেশ অবশ্য চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে সে। ওই একবারই বড় ধরনের শরীর খারাপ হয়। এখন অবশ্য ববি একেবারে ফিট। সবার বড় দাদা সে, বাড়ির ‘কর্তা’; তাই মেজাজও সেরকম।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।