বুকে ব্যথা, মাথায় অসহ্য যন্ত্রণা! যে বিপদ মাথাচাড়া দিচ্ছে কোভিড ভ্যাকসিনের নেওয়ার পর

POTS : কোভিড ভ্যাক্সিন-পরবর্তী শারিরীক জটিলতার তালিকায় এবার সংযোজিত হল পসচ্যুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিন্ড্রোম। সংক্ষেপে POTS।

Madhurima Pattanayak
৩ মিনিট
বুকে ব্যথা, মাথায় অসহ্য যন্ত্রণা! যে বিপদ মাথাচাড়া দিচ্ছে কোভিড ভ্যাকসিনের নেওয়ার পর

কোভিডের ভ্যাক্সিন নেওয়ার পরে একাধিক ব্যক্তির মধ্যে দেখা গিয়েছিল নানান রকম শারীরিক সমস্যা। না, সেই সমস্যা কেবল জ্বর, গায়ে-হাতে-পায়ে প্রবল যন্ত্রণা, কিংবা ঠান্ডা লাগাতে সীমাবদ্ধ ছিল না। সমস্যাগুলি ছিল তার থেকেও জটিল। এমনকী ভ্যাক্সিন-পরবর্তী শারীরিক জটিলতার কারণে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ভারতে সেই ঘটনাগুলি ধামাচাপা দেওয়া হলেও, সারা বিশ্বে সেগুলি খুব বেশিদিন চাপা থাকেনি। ভ্যাক্সিন-পরবর্তী সেই শারিরীক জটিলতার তালিকায় এবার সংযোজিত হল পসচ্যুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিন্ড্রোম। সংক্ষেপে POTS।

দেখা যাচ্ছে, টীকাকরণের পর নব্বই দিনের মধ্যে এবং সেই সংশ্লিষ্ট লক্ষণ বেশি করে দেখা যাচ্ছে। টীকাকরণের আগের তুলনায়, টীকাকরণের পরে POTS-এ আক্রান্ত হওয়ার প্রবণতা তেত্রিশ শতাংশ বেড়েছে। ঠিক কী হয় পসচ্যুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিন্ড্রোমে আক্রান্ত হলে? আদতে অটোনমিক নার্ভাস সিস্টেম-ঘটিত একটি অসুখ। সাধারণ অবস্থায় অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের হার্ট রেট থেকে শুরু করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের শারিরীক ভঙ্গি যা-ই হোক না কেন, অটোনমিক নার্ভাস সিস্টেম শরীরে রক্তসরবরাহের স্বাভাবিক ছন্দ বজায় রাখে। POTS-এ আক্রান্ত হলে বিঘ্নিত হয় সেই নিয়ন্ত্রণ। তখন শারিরীক ভঙ্গির অদল-বদলের সাথে রক্তজালিকার সংকোচন-প্রসারণ, হৃদপিন্ডের কাজ সামঞ্জস্য বজায় রাখতে পারে না। ফলে হার্ট রেট অত্যন্ত বেড়ে যায়। পাশাপাশি দেখা যায় মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা এবং দূর্বলতার মতো সমস্যা।

POTS-এ আক্রান্ত হলে, বেশ খানিকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে, হার্ট বিট স্বাভাবিকের তুলনায় অন্তত তিরিশবার বেড়ে যায়। উঠে দাঁড়ানোর পরে দশ মিনিট পর্যন্ত চলতে পারে এই অবস্থা।স্বাভাবিক ক্ষেত্রে, উঠে দাঁড়ানোর পরেও আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ হতে থাকে। হৃদপিন্ড রক্ত পাম্প করে পৌঁছে দিতে পারে মস্তিষ্ক অবধি। কিন্তু -এ তা হয় না। সেক্ষেত্রে, দাঁড়ানোর বেশ কিছুক্ষণ পরেও রক্ত মস্তিষ্কে না পৌঁছনোয়, মাথা ঝিমঝিম করে। আর এই অবস্থাটিকে শরীর যাতে দ্রুত কাটিয়ে উঠতে পারে, অর্থাৎ হৃদপিন্ড যাতে আবার মস্তিষ্কে রক্ত সরবরাহ শুরু করতে পারে, তাই এপিনেফ্রিন এবং নরএপিনেফিনের মতো হরমোন ক্ষরণ শুরু হয়। তাতে আবার হিতে বিপরীত হয়। তখন হার্ট বিট অস্বাভাবিক বেড়ে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনা হলেই নষ্ট হচ্ছে বীর্যের গুণগত মান! সমীক্ষায় উঠে এল ভয়াবহ তথ্য

Covid 19 : AIIMS পাটনা, দিল্লি এবং অন্ধ্রের মঙ্গলাগাড়ির গবেষকদের যৌথ সমীক্ষায় জানা গিয়েছে, করোনা পুরুষের শরীরের বীর্যের গুণমানকে প্রভাবিত করে

এ ছাড়াও একাধিক লক্ষণ দেখা যেতে পারে, POTS আক্রান্ত হলে। যার মধ্যে অন্যতম দমবন্ধ লাগা (ডিসপনিয়া), মাথা যন্ত্রণা, সংজ্ঞা হারানো, বুকে ব্যথা, নার্ভাস বোধ করা, হাত-পা কাঁপা, অত্যধিক হারে ঘেমে যাওয়া, ব্রেনফগ, এবং ভুলে যাওয়ার প্রবণতা।

তবে কেবল কোভিডে আক্রান্ত হওয়ার পরেও, কোভিড-পরবর্তী শারিরীক সমস্যা হিসেবে যে POTS দেখা যায়নি, তেমনটাও কিন্তু নয়। কোভিড থেকে সেরে ওঠার পরে অনেকেই জানিয়েছেন, তাঁরা POTS-এর সমস্যায় ভুগছেন। আশার বিষয় হল, টীকাকরণের পরে যত সংখ্যাক মানুষ POTS-এ আক্রান্ত হয়েছে, কোভিড-পরবর্তী সময়ে তার থেকেও পাঁচগুণ বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই অসুখে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের করোনার বাড়াবাড়ি! মরণ কামড় এড়াতে দেশে কী কী বিধিনিষেধ আরোপ হল, জেনে নিন

Covid situation in India : ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকেই এই ভ্যারিয়েন্টটি এসেছে। চিনের রিপোর্ট বলছে, প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

POTS প্রাণঘাতী হয়তো নয়। কিন্তু এর ফল অবশ্যই গুরুতর। এবং বিশেষ কিছু শারীরিক অবস্থায় থাকলে এর ফলাফল কিন্তু মারাত্মক হতে পারে ।

কোভিডের একটি টীকাকরণের পরে অনেক কমবয়সীদের মধ্যেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা বা রক্তক্ষরণের মতো সমস্যা দেখা গেছে। রক্তের জমাট বাঁধা কেবল মস্তিষ্কেই যে সীমিত থেকেছে তা নয়। রক্তজালিকার গভীরে তারা জমাট বেঁধে, স্তব্ধ করে দিয়েছে রক্তপ্রবাহের পথ। যে অবস্থাটাকে ডাক্তারির ভাষায় থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়। হৃদপিন্ড, বৃক্ক, যকৃতের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত পৌঁছতে না পেরে, একেবারের মতোই বিকল হয়ে গেছে সেই সব অঙ্গ-প্রত্যঙ্গ। দেখা গিয়েছে মায়োকার্ডাইটিসের মতো সমস্যাও। কোভিডের ভ্যাক্সিন নেওয়ার পরে অনেকেই অ্যানাফাইলেক্সিসের মতো অ্যালার্জির সমস্যা, থ্রম্বোসিস, এমনকি প্যারালাইসিসেও আক্রান্ত হয়েছেন। মৃত্যুর মুখেও ঢলে পড়েছেন একাধিক ব্যক্তি।

একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে কোভিডের বাজারচলতি ভ্যাক্সিনগুলি নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে, এবং ভাইরাল লোড কমাতে যথেষ্ঠ কার্যকরী। যদিও ভ্যাক্সিন নেওয়ার পরে এই ধরণের গুরুতর অসুস্থতার ঘটনা হাতে গোনাই, ভ্যাক্সিন পরবর্তী কুপ্রভাবের থেকে সুপ্রভাবের ঘটনাই বেশি। কিন্তু তা বলে ভ্যাক্সিন-পরবর্তী শারিরীক সমস্যাগুলিকে এড়িয়ে যাওয়া চলে না।

তাই কোভিডের ভ্যাক্সিন নেবেন কি-না, শেষ পর্যন্ত এই মহামূল্যবান প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে কোভিডের টীকা অবশ্যই নেবেন। যাতে আগামী দিনে কোভিড মহামারীর সাম্ভাব্য ঢেউগুলিকে আমরা আটকে দিতে পারি। আশঙ্কায় দিন না গুণে যাতে পৃথিবীকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পারি। কিন্তু পাশাপাশি বিশেষজ্ঞদের একাংশ এই আর্জিও জানাচ্ছেন, কোন কোন বিশেষ শারিরীক অবস্থায় থাকলে, কোভিডের টীকা এড়িয়ে যাওয়া উচিত। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, কোভিডের টীকাকরণের ফলে কী কী শারিরীক জটিলতা দেখা যেতে পারে, তার সেই বিষয়ে বিশদ গবেষণার আশু প্রয়োজন, জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।