নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পরও যেসব প্রশ্ন থেকে যাচ্ছে

Election Commission: অভিযোগ উঠেছিল, এসআইআর, জাতীয় নাগরিক পঞ্জি (National Register of Citizens) চালু করার প্রথম ধাপ। নির্বাচন কমিশন এই নিয়েও কিছুই বলেনি।

Tanvia Barua
৪ মিনিট
নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পরও যেসব প্রশ্ন থেকে যাচ্ছে

১৭ অগাস্ট নির্বাচন কমিশন যখন বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হলফনামা পেশ করার দাবি করছে তখনও রাহুল গান্ধী বিহারে কমিশনের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগ তুলছিলেন। ‘ভোট চুরি’ বিতর্কে নাম না-করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে নির্বাচন কমিশন জানিয়েছে, তাঁর দাবির সপক্ষে এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। অন্যথায় ক্ষমা চাইতে হবে রাহুলকে। এ ছাড়া তৃতীয় কোনো পথ নেই বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। এই দিন (১৭ অগাস্ট) দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে করে এমনটাই জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পরও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী ৭ অগাস্ট 'ভোট চুরি'র নিয়ে যা যা অভিযোগ তুলেছিলেন, তার একটারও সদুত্তর মিলল না নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের দাবি, কমিশন এমন কোনো উত্তর দেয়নি যা থেকে বোঝা যাবে রাহুল গান্ধী যা অভিযোগ তুলেছেন তা ভুল।

রাহুল তথ্য দিয়ে বলেছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোটচুরি হয়েছিল বেঙ্গালুরুর বিধানসভা কেন্দ্র মহাদেবপুরায়। বেঙ্গালুরুর সেন্ট্রালের অধীনে এই বিধানসভা কেন্দ্র। তিনি বলেছিলেন, মূলত ফর্ম ৬ ব্যবহার করে জাল ছবি, জাল ঠিকানা দিয়ে নতুন ভোটাদের নাম তালিকায় যোগ করা হয়। এই ফর্ম ১৮-২৫ বছর বয়সী ভোটারদের জন্য। শুধুমাত্র জন্ম শংসাপত্রে নিজের সই থাকলেই এই ফর্ম ভরা যায়। কিন্তু দেখা গিয়েছে, মহাদেবপুরের ৩২,৭০৭ নতুন ভোটারদের বেশির ভাগেরই বয়স ৯৭-৯৮। এই দিন মহাদেবপুরা নিয়ে কোনো মন্তব্যই করেনি ইলেকশন কমিশন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধী, ক্রমেই ভরসাযোগ্য হয়ে উঠছেন যেভাবে

Rahul Gandhi : যত রাহুল গান্ধীর প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়ছে, তত শাসকদল আরও হিংস্র হয়ে উঠছে। বিজেপি-র নেতারা হয়তো বুঝতে পারছেন যে তাঁদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।

কমিশন বলেছে এক-দুটো ভুলের তদন্ত ডিএম করে নেয়, কিন্তু দেড় লক্ষ ভুয়ো ভোটারের অভিযোগ তোলা হয়েছে। এর প্রমাণ দিতে হবে রাহুল গান্ধীকেই। কমিশনের দাবি, ওই দেড় লক্ষ ভোটারকে ডিএম এর অফিসে ডাকা সম্ভব নয়। প্রশ্ন উঠছে, কেন এই তদন্ত ডিএম করতে পারবেন না? কেন বিএলও বা এসডিএম এর টিম ঘরে ঘরে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন না? নির্বাচন কমিশন বলেছিল, এসআইআর (SIR) ভোটার লিস্টকে ঝাড়াই-বাছাই করে 'সন্দেহমুক্ত' করবে। এর জন্য কমিশন ১ মাসে বিহারের ৮ কোটি ভোটারের ঘরে যাওয়ার দাবি করেছিল। প্রশ্ন হল, তাহলে কেন এখন দেড় লক্ষ ভোটারের বাড়ি যাওয়া সম্ভব নয়?

নির্বাচন কমিশন বারবার দাবি করেছে রাহুল গান্ধীকে হলফনামা দিতে হবে অন্যথায় ক্ষমা চাইতে হবে। অন্যদিকে, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর ৫ কেন্দ্রের ভোট চুরির অভিযোগ তুলেছেন। তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগের দাবি, গত চার বছরে ডায়মন্ড হারবারের ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে অনুরাগ ঠাকুর যা চাইছেন তা-ও করতে পারছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে নোটিশ জারি করবে নির্বাচন কমিশন?

কমিশনকে প্রশ্ন করা হয়েছিল, কেন নির্বাচনের মাত্র কিছু মাস আগে এসআইআর-এর সিদ্ধান্ত নেওয়া হল? তাছাড়া এমনিতেই এই সময় রাজ্যটি বন্যার ঝুঁকিতে থাকে। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৩ সালেও জুলাই থেকে অগাস্টেই এই প্রক্রিয়া চালানো হয়েছিল। কিন্তু কেন এত কম সময়ে এসআইআর-এর সিদ্ধান্ত নেওয়া হল এই নিয়ে নির্বাচন কমিশন কিছু জানায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়াই ইলেকশন কমিশনের কাজ?

Election Commission of India : সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে আধার কার্ডকেই প্রামাণ্য বলে ধরতে হবে। এই সুবিচার যদি নির্বাচন কমিশন মানেন তো মঙ্গল।

আবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হঠাৎই বিহারের ভোটার তালিকার চরিত্র বদলে যেতে দেখা গেল। নিবিড় সংশোধনের প্রথম ধাপ শেষ হওয়ার পর ১ অগাস্ট কমিশন ‘মেশিন রিডেবল’ তালিকা প্রকাশ করেছিল, এই ফাইলটি কম্পিউটারের মাধ্যমে সার্চ করা সম্ভব ছিল। মেশিন রিডেবল তালিকা থেকে কোনো তথ্য এবং তথ্যের অসঙ্গতি খুঁজে বের করা সহজ। কিন্তু দেখা গেল কিছু দিনের মধ্যেই তালিকার ধরণ বদলে গেল। মেশিন রিডেবল ফরম্যাট সরিয়ে শুধু ছবি দিয়েছে কমিশন। এর ফলে তালিকার ছবি আর সরাসরি কম্পিউটারের মাধ্যমে সার্চ করা যাবে না। এই ঘটনার কিছু দিনের মধ্যেই নির্বাচন কমিশন আদালতকে জানায়, বিহারে নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কার নাম এবং কেন বাদ পড়ল, তা যে জানাতেই হবে এমন কোনো আইন নেই। এই সব কিছুর পর বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, কর্নাটকের পরে বিহারের তালিকা নিয়েও যাতে এমন নিখুঁত তথ্য যাচাই না করা যায়, তা এড়াতেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশন ৭ অগাস্টের তাদের সাংবাদিক সম্মেলনে মেশিন রিডেবল ফরমেট সরানো নিয়েও কোনো সদুত্তর দেয়নি। অভিযোগ উঠেছিল, এসআইআর, জাতীয় নাগরিক পঞ্জি (National Register of Citizens) চালু করার প্রথম ধাপ। নির্বাচন কমিশন এই নিয়েও কিছুই বলেনি।

সম্প্রতি দেখা গেল, নির্বাচন কমিশন যাঁদের মৃতের তালিকায় রেখেছে, তাঁরা রাহুল গান্ধীর সঙ্গে চা খেলেন। ১৪ অগাস্ট এমন সাত জন ভোটারের সঙ্গে দেখা করে, চা খেয়েছিলেন রাহুল। জানা গিয়েছে, ওই সাত জন ব্যক্তি আসলে তেজস্বী যাদবের বিধানসভা কেন্দ্র রাঘোপুরের বাসিন্দা। একটি গ্রাম পঞ্চায়েতে এমন ৫০ জনের নাম মৃত দাবি করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

'রিপোর্টারস কালেকটিভ'-এর আয়ুষী কর এবং বিষ্ণু নারায়ণ বিহারের তিনটি বিধানসভা আসনে সমীক্ষা করেছেন। সেই সমীক্ষাতেও উঠে এসেছে, একটি বাড়িতে ৫০৯ জন পর্যন্ত ভোটারের নাম রয়েছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিপুল সংখ্যক 'ভোটার' যুক্ত বাড়িগুলির কোনো অস্তিত্বই নেই। তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ৮০ হাজার সন্দেহজনক ভোটার পাওয়া গিয়েছে। যা মোট ভোটারের প্রায় ৮ শতাংশ।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন একের পর এক অভিযোগ উঠলেও তারা সবটাই এড়িয়ে গেল। একটিরও সদুত্তর মিলল না। প্রশ্ন উঠছে, বিরোধীদের সংশয়ই কি তবে সত্য?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।