মোদির সংকটে 'পাশে আছি'! দেশকে ভালোবাসার নতুন পাঠ শেখাচ্ছেন রাহুল গান্ধী

Rahul Gandhi and Narendra Modi: মঙ্গলবার রাতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি।

inscript
২ মিনিট
মোদির সংকটে 'পাশে আছি'! দেশকে ভালোবাসার নতুন পাঠ শেখাচ্ছেন রাহুল গান্ধী

বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে ইতিমধ্যেই 'শ্রদ্ধার রাজনীতি'র নতুন অধ্যায় লিখতে শুরু করেছেন। ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে আসলে যে দল দেশের অখণ্ডতার ঐতিহ্যকেই মেলে ধরতে চায়, আসলে ঘৃণা নয়, ভালোবাসার আখ্যান শোনাতে চায়- একথা স্পষ্ট করেছেন রাহুল, স্পষ্ট করেছে কংগ্রেসও। তাই মোদি নয়, অটল বিহারী বাজপেয়ীর মতো নেতাই যে বিজেপির সম্পদ ছিলেন তা এক কথায় খোলসা করে ফেলেছে দল। তাবলে মোদির সঙ্গে অসৌজন্যের নজির যে স্থাপন করা যায় না, তা বুধবার যেন প্রমাণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। মায়ের এই সংকটে ছেলের পাশে, দেশের প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন রাহুল।

আহমেদাবাদের হাসপাতালে ভর্তি রয়েছেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবারই মাকে দেখতে যান হাসপাতালে। বিকাল ৪ টে নাগাদ দিল্লি থেকে বিমানে আহমেদাবাদ এসে দেড় ঘণ্টার মতো কাটিয়ে ৫.৩০ টা নাগাদ আবার বেরিয়েও যান। ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি বিবৃতিতে জানিয়েছে ৯৯ বছরের হীরাবেন মোদির অবস্থা এখন স্থিতিশীল।

আর ঠিক এই অবস্থাতেই চরম রাজনৈতিক বিরোধীর জন্য শুভকামনা জানিয়ে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টায় রয়েছেন রাহুল। "একজন মা এবং তাঁর ছেলের মধ্যে ভালবাসা চিরন্তন এবং অমূল্য। মোদিজি, এই কঠিন সময়ে আমার ভালোবাসা এবং সমর্থন আপনার সঙ্গে রয়েছে। আমি আশা করি আপনার মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন," হিন্দিতে টুইট করেছেন রাহুল গান্ধী। শুধু রাহুলই নয়, তাঁর বোন এবং কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রী মোদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং বলেছেন, "এই মুহূর্তে আমরা সবাই তাঁর সঙ্গে আছি।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি নন, বাজপেয়ীই প্রকৃত বিজেপি! অটল বিহারীর স্মৃতিসৌধে গিয়ে কোন বার্তা দিলেন রাহুল?

Bharat Jodo Yatra: বাজপেয়ী নিজেই একবার একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে তাঁকে কীভাবে সাহায্য করেছিলেন রাজীব গান্ধী।

एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।

मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।

— Rahul Gandhi (@RahulGandhi)

মঙ্গলবার রাতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণাটকের মাইসুরুতে একটি গাড়ি দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি এবং পরিবারের অন্যান্য সদস্যদের আহত হওয়ার পরপরই হীরাবেন মোদির হাসপাতালে ভর্তির খবরটি আসে। প্রধানমন্ত্রী মায়ের ৯৯ তম জন্মদিনে মায়ের কাছে গিয়েছিলেন। মায়ের শতবর্ষে প্রবেশ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী 'মা' নামে একটি আবেগঘন ব্লগও লিখেছিলেন। গুজরাতের বিধানসভা নির্বাচনের প্রচারের মাঝেও মায়ের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন। তবে রাজনৈতিক বিরোধীর পারিবারিক বিপদে রাহুলের এহেন টুইটকে 'রাজনৈতিক গুড উইল' স্থাপনের দিক থেকেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর আর নেপথ্যে অবশ্যই রয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা!

মোদি-শাহ নয়, কংগ্রেস মান্যতা দেয় বাজপেয়ীকেই। একথা ইতিমধ্যেই স্পষ্ট। অটল বিহারীর সময়কার গেরুয়া দল আর নরেন্দ্র মোদির সময়কার বিজেপির যে কতখানি পৃথক একপ্রকার চোখে আঙুল দিয়ে বোঝাতে তৎপর রাহুল গান্ধীরা। ভারতের রাজনৈতিক সামাজিক আবহাওয়ায় মোদির বিজেপিকে উগ্র, ঘৃণাত্মক এক দল হিসেবেই বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের এক বড় অংশ। এই ঘৃণা, আর বিদ্বেষ মসনদ দখলের, প্রজা দখলের হাতিয়ার হয়ে উঠেছে খুব সম্প্রতি। অটল বিহারী বাজপেয়ী বিজেপির নেতা হলেও তাঁর সহবত বোধ ছিল বিরোধীদেরও অনুকরণীয়। বিরোধী স্বরকে মান্যতা দিতে শিখতে হতো অটলের কাছ থেকেই। এখন বিরোধী স্বর কেনার যে রাজনীতিতে ভারত অভ্যস্ত হয়ে উঠছে সেই অবহে দাঁড়িয়ে রাহুলের মোদির বিপদে পাশে থাকার বার্তা অনেককেই মনে করিয়ে দিচ্ছে প্রকৃত রাজনীতির অর্থ। বিপদে বন্ধু আর আদর্শে বিরোধী হয়ে উঠতে চাইছেন রাহুল। শেখাতে চাইছেন সহনশীলতার সহজপাঠ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?