রাজার ভাত খাওয়া আজও বহাল আলিপুরদুয়ারে, কীভাবে এল শহরের এমন অদ্ভুত নাম?

Raja Bhat khawa : রাজারা কি আজও ভাত খান এ শহরে?

Kankana Mukherjee
২ মিনিট
রাজার ভাত খাওয়া আজও বহাল আলিপুরদুয়ারে, কীভাবে এল শহরের এমন অদ্ভুত নাম?

বক্সা। ব্যাঘ্র প্রকল্পের প্রবেশদ্বার। আশেপাশে ফাঁকা কিছু রেলস্টেশন। ট্রেন আসে বেশ পরপর। অপেক্ষারত মানুষের এদিক ওদিক চলাফেরা। পাশেই ঘন জঙ্গল। সবুজের আধিক্যে সে যেন এক অন্য ভুবন। শান্তশিষ্ট এই জায়গাটার নাম ‘রাজা ভাত খাওয়া’। উত্তরবঙ্গের মানচিত্রে এমন একটা নাম দেখা মাত্রই প্রশ্ন জাগে। নামের আকর্ষণে চোখ আটকে যায়। আর এ এমন একটা নাম, একবার শুনলে আর ভোলা যায় না। রাজা ভাত খাওয়া— কোথাকার রাজা? সেই রাজা কি আবার ভাত খাচ্ছেন? নাকি রাজা নামক কোনো ব্যক্তির কাছে ভাত চাওয়ার আকুতি? উত্তর পেতে ফিরে যেতে হবে প্রাচীন এক ইতিহাসের দিকে।

ইঞ্জিনিয়র হ্যামিল্টন সাহেবের নামানুসারে পার্শ্ববর্তী কালচিনি স্টেশন ও কালচিনি বাজারের নাম হ্যামিল্টনগঞ্জ রাখা হয়। সেই কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ লাগোয়া আরেকটি অঞ্চল রাজা ভাত খাওয়া। বর্তমান জেলা আলিপুরদুয়ার। নামের পিছনে থাকবেন কোচবিহারের রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। তাঁর ভুটান থেকে স্বদেশ প্রত্যাবর্তন। প্রথম অন্নাহারের অমর কাহিনি। তবে সবই লোককথা। স্থানীয় মানুষের বিশ্বাস। যদিও কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘিঞ্জি দিঘা, ভিড় দার্জিলিং নয়, এই রাজবাড়িগুলিই এখন শীতের সেরা ডেস্টিনেশন!

Royal Palace Hotels: সোনাক্ষী সিনহা এবং রণবীর সিংহ অভিনীত ‘লুটেরা’ দেখে থাকেন তবে বুঝতে পারবেন এই প্রাসাদেই ছবির শ্যুটিং হয়েছিল। ইটাচুনাকে ‘বর্গি ডাঙা’ নামেও ডাকা হত।

কোনো এক কারণে ধৈর্যেন্দ্র নারায়ণ ভুটানে বন্দি হয়েছিলেন। মুক্তি পেয়ে ফিরে আসেন নিজের রাজ্যে। ফিরে আসার সময় কালচিনির কাছে এক অঞ্চলে প্রথম ভাত খেতে বসেন। রাজার প্রতি সম্মান জ্ঞাপন করতে অঞ্চলের এই নামকরণ। যদিও প্রখ্যাত খান চৌধুরী আমানতুল্লা আহমেদের লেখায় এমন ইতিহাসের উল্লেখ নেই। তাঁর লেখায় আছে চেকাখাতার কথা। রাজা ভাত খাওয়া অঞ্চলের কিছুটা দূরেই চেকাখাতা। চেকাখাতায় কোচবিহার ও ভুটান রাজ্যের বার্ষিক ভোজের অনুষ্ঠান হত। সেই ভোজ থেকেই এমন নামকরণ।

রাজা ভাত খাওয়ায় একবার যিনি যাবেন, অঞ্চলের সৌন্দর্যে আর চোখ ফেরাবার জো থাকবে না। নতুন জেলা আলিপুরদুয়ার তার সৌন্দর্য ধরে রেখেছে এখনও। ঠিক যেমন ছিল ১৮০০ সালেও। সৌন্দর্যে মুগ্ধ হয়ে অঞ্চল দখল করে নেন ভুটানের রাজা। সেই সময়ই জঙ্গলাকীর্ণ এসব অঞ্চলের রাজা ছিলেন ধৈর্যেন্দ্র নারায়ণ। বেশ রেগে গেলেন। ভুটানের বিরুদ্ধে ডাক দিলেন যুদ্ধের। ধৈর্যেন্দ্র পণ করলেন। ভুটানের রাজাকে এলাকাছাড়া করবেনই। নাহলে অন্নগ্রহণ করবেন না। পরে দুই রাজা একে অপরের শর্ত মেনে নেন। সন্ধির শর্ত মেনে সীমান্তবর্তী এক জায়গায় এসে দুই রাজা অন্নগ্রহণ করেন। লোকমুখে যা পরে রাজা ভাত খাওয়া হয়ে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিঘা-পুরী-দার্জিলিং আর নয়, চেনা ছকের বাইরে সফর সারুন পাহাড়-জঙ্গলে ঘেরা শিমোগায়

Shimoga: চেনা ছকের বাইরে গিয়ে আপনার ভ্রমণ তালিকায় যোগ করুন নদী আর পাহাড়ে ঘেরা আধো চেনা একটা ছোট্ট শহর শিমোগা।

সে যাই হোক, নামটার মধ্যে লুকিয়ে রয়েছে অদ্ভুত কবিতা। রাজার ভাত খাওয়া বা রাজাদের ভাত খাওয়া না হয়ে, তা হয়ে গেল, ‘রাজা ভাত খাওয়া’। এ এক অদ্ভুত বাক্য। অদ্ভুত সমাপতনও বটে। ‘র’ বিভক্তির আর তাৎপর্য রইল না। যদিও এটি রাজবংশী শব্দ। একসঙ্গেও লিখে থাকেন অনেকে — রাজাভাতখাওয়া। সড়কপথে এই অঞ্চল জেলা সদরের সঙ্গে যুক্ত থাকলেও চারদিক ঘেরা বক্সা জাতীয় উদ্যান। বঙ্গদর্শনের উত্তরবঙ্গ প্রতিনিধি বাপি ঘোষ এই অঞ্চল প্রসঙ্গে বলছেন, “কাছেই পাহাড়, তার পাশে ঘন সবুজ জঙ্গল, পাহাড়ি নদী। সবমিলিয়ে প্রকৃতির রানি যেন উত্তরবঙ্গের ডুয়ার্সে সৌন্দর্য উজাড় করে মেলে ধরেছে। আর ডুয়ার্সের সৌন্দর্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম ডুয়ার্সের রাজা ভাত খাওয়া।ঐতিহাসিক দিক থেকেও এই স্থান বাড়তি গুরুত্ব বহন করে। তাই পর্যটকরা ডুয়ার্স ভ্রমণের সময় গরুমারা, জলদাপাড়া, জয়ন্তী, বক্সা পাহাড়, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টকে সঙ্গে রাখলে রাজা ভাত খাওয়ার নামটিও জুড়ে নেন।”

সত্যি-মিথ্যা যাই হোক, রাজা ভাত খাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে পাগল করবেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।