সৌরভ থেকে রাজু শ্রীবাস্তব, মরণফাঁদের নাম জিম, কেন বারবার হার্ট অ্যাটাক

শুধু অভিনেতা রাজু শ্রীবাস্তবই নয়, অতীতে ফিরে গেলে দেখা যাবে জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যাটা নেহাত কম নয়।

Piya Saha
৪ মিনিট
সৌরভ থেকে রাজু শ্রীবাস্তব, মরণফাঁদের নাম জিম, কেন বারবার হার্ট অ্যাটাক

১০ আগস্ট রাজু শ্রীবাস্তব হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লি এইমসে ভর্তি হয়েছেন। জানা যায়, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে জিমে শরীরচর্চা করছিলেন অভিনেতা। সেখানে ট্রেড মিলে দৌড়নোর সময়েই হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। তবে সময় নষ্ট না করে জিমের ট্রেনাররাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। ওয়ার্কআউট শুরুর আগে থেকেই তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন এবং এরপরই এই দুর্ঘটনা ঘটে যায়।

ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি রাজু। প্রায় অচেতন অবস্থায় এখনও পড়ে রয়েছেন অভিনেতা।

পরিবারসূত্রে জানা গেছে যে, খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আগামী দশ দিন খুবই জরুরি তাঁর জন্য। ১১ অগাস্ট জানা যায় যে, হার্ট অ্যাটাকের কারণে রাজুর মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকভাবে কাজ করছে না তাঁর স্নায়ুগুলি। তবে অভিনেতার ভাইপো জানিয়েছেন যে, চিকিৎসকরা আশা করছেন রাজু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবেন।

তবে শুধু অভিনেতা রাজু শ্রীবাস্তবই নয়, অতীতে ফিরে গেলে দেখা যাবে জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। গত বছরই বলিউডের কোরিওগ্রাফার রেমো ডিসুজা জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কন্নড় সিনেমার সুপারস্টার পুনীত রাজকুমার জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি জিম করতে গিয়ে কলকাতার এক কলেজ পড়ুয়া তরুণীরও মৃত্যু হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও অ্যাটাক হয় জিমে শরীরচর্চা করার সময়।

শরীরচর্চা করে সুস্থ থাকার বদলে আমরা বড় কোনও বিপদের দিকে ঠেলে দিচ্ছি না তো শরীরকে? একের পর তারকা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এমন প্রশ্ন করছেন অনেকেই।

চিকিৎসকের মতে জিম করলে কী কী মাথায় রাখতে হবে?

• স্বাস্থ্য পরীক্ষা জরুরি

  • আপনার জন্য আরও কিছু লেখা
সামান্য ধুলো লাগলেই শরীর কাহিল, এই খাবারগুলি সুস্থ রাখবে আপনাকে

বারবার ধুলোর কারণে ঠান্ডা লাগা, হাঁচি ও কাশির অর্থ, শরীর খুব দুর্বল। তাই সঠিক খাবার, সুস্থ জীবনযাপন এবং ব্যায়ামই পারে আপনাকে সবল করতে।

চিকিৎসক মৌমিতা নস্করের মতে, "জিম শুরুর আগে সতর্ক হওয়া উচিত। প্রতিটি মানুষের শারিরীক গঠন ভিন্ন হয়, তাই অতি অবশ্যই জিমে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। কারণ অনেক সময় বাইরে কোনও লক্ষণ প্রকাশ না পেলেও হৃদযন্ত্রের সমস্যা থাকতে পারে, যা শরীরচর্চার সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।" তিনি আরও জানিয়েছেন যে, প্রত্যেকের শারিরীক গঠন ভিন্ন হওয়ার কারণে সব এক্সারসাইজ সকলের জন্য নয়। সেক্ষেত্রে দেখা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কোনও ব্যক্তি। বেশিরভাগ জিমের ট্রেনারই কোনও ব্যক্তির বয়স, শারীরিক অসুবিধা, রোগের ইতিহাস জেনে তবেই শরীরচর্চার কৌশলগুলি শিখিয়ে থাকেন। তাঁদের পক্ষে কারও শারীরিক গঠন বোঝা সম্ভব নয়, তাই চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষার দিকটি একেবারেই অবহেলা করা ঠিক নয়। তাছাড়া ডায়াবেটিস, রক্তচাপ এবং শরীরে কোলেস্টরলের মাত্রা পরীক্ষা করানো উচিত প্রতি ছয় মাসে।

• প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার

যে জিমেই ভর্তি হচ্ছেন সেখানের ট্রেনাররা ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কি না, তাও জেনে নেওয়া জরুরি। তবেই তাঁরা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।

• অতিরিক্ত জিম নয়

পাশাপাশি অতিরিক্ত কোনওকিছুই ভালো নয়। একদিন খুব বেশি শরীরচর্চা করলেই যে কেউ রোগা হয়ে যাবেই, এমনটাও নয়। বরং নিয়ম মেনে শরীরচর্চা করা উচিত। এক্ষেত্রে প্রথম প্রথম জিমে গিয়েই ওয়েট ট্রেনিং করবেন না। ট্রেড মিলে মাত্রাতিরিক্ত জোরে দৌড়বেন না। প্রথম দিকে স্ট্রেচিং, হালকা এক্সারসাইজ এবং ফ্রি হ্যান্ড করুন। ধীরে ধীরে শরীরকে অভ্যস্ত করে তোলাই বুদ্ধিমানের কাজ।

• সঠিক ডায়েট এবং তার ফলো-আপ

চিকিৎসক মৌমিতা নস্কর এই প্রসঙ্গে বলেছেন, "অতিরিক্ত প্রোটিন এবং সামান্য কার্বোহাইড্রেট গ্রহণ করার মানেই যে শরীর সুস্থ এমন ভাবনা একেবারেই ভুল।" তাঁর মতে, "শরীর বুঝে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খাওয়া জরুরি। শুধু ডায়েট মেনে খাবার খেলেই হবে না, প্রতি ছ'মাস বা এক বছরে তা বিশ্লেষণেরও প্রয়োজন রয়েছে। অর্থাৎ ডায়েট এবং শরীরচর্চার ফলাফল কী হল তার ফলো আপ অবশ্যই রাখুন। আমি নিশ্চিত যাঁরা জিম করেন তাঁদের ৯৯ শতাংশই এটা করেন না। ফলে বোঝাই যায় না শরীরে কী ধরনের পরিবর্তন আসছে, যা অকালে বিপদ ডেকে আনছে অনেকের জন্যই। যাঁরা জিম করেন তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মাথায় থাকে আমি ভালো খাবার খাচ্ছি এবং শরীরচর্চার মধ্যে রয়েছি তাহলে আর চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সময়ের সঙ্গে শরীরের ভেতরে এবং বাইরের পরিবর্তনগুলি সম্পর্কে জানা গেলে তবেই হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব হবে।"

করোনা-পরবর্তী সময়ে হার্ট অ্যাটাকের প্রবণতা ঊর্ধ্বমুখী এরপরেও কিছু ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে। হঠাৎ করে কোনো রক্তনালীতে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হলে সেক্ষেত্রে তো যথাযোগ্য চিকিৎসা করাতে হবে। কোভিড পরবর্তীকালে যে হৃদরোগের সম্ভাবনা বেড়েছে, একথা চিকিৎসকরাও মেনে নিয়েছেন। চিকিৎসকের মতে, "করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরে দু'ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। ফুসফুসের সমস্যা এবং রক্তনালীর ক্ষতি। এর ফলে দেখা গেছে যে রক্তনালীগুলি ফুসফুস থেকে রক্ত হৃদযন্ত্রে পৌঁছে দেয়, তার মধ্যে থ্রম্বাস বা রক্ত জমাট বেঁধে গিয়ে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়িয়ে তুলছে। শরীরচর্চার সময় যে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, আমাদের শরীরে তার ঘাটতি দেখা দিচ্ছে। যার ফলে হার্ট অ্যাটাক কোভিড পরবর্তী সময়ে বেড়েছে।

স্টেরয়েড কীভাবে প্রভাব ফেলে শরীরে?

এ প্রসঙ্গে চিকিৎসক জানিয়েছেন যে, স্টেরয়েড শরীরের ইমিউনিটি কমিয়ে দেয়। জিমে গিয়ে এনার্জিটিক লাগলেও এর সাইড এফেক্ট ভুললে চলবে না। এর ফলে ছোটখাটো কোনও রোগ, যা আর পাঁচটা মানুষের ক্ষেত্রে সহজেই সেরে যায়, সেগুলি মারাত্মক আকার নিতে পারে স্টেরয়েড গ্রহণ করলে। তাই জিমে শরীরচর্চা করলেও স্টেরয়েড বা সিন্থেটিক প্রোটিন না নেওয়াই ভালো। সীমিত মাত্রায় হলেও সুস্থ থাকতে এগুলি এড়িয়ে চলুন।

হার্ট অ্যাটাকের লক্ষণ

হার্ট অ্যাটাকের আগে শরীর জানান দিতে শুরু করে। অতিরিক্ত ক্লান্তি, বুকে ব্যথা, বমি বমি ভাব, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ। কারও কারও ক্ষেত্রে পেটেও ব্যথা অনুভব হতে পারে। এই লক্ষণগুলি থাকলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়াই ভালো।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।