পৃথিবীতে এই প্রথম! কলকাতার রোগীর দেহে হানা বিরল ছত্রাক সংক্রমণের...

Rarest Fungal Infection: ৬১ বছর বয়সেও ওই ব্যক্তির ডায়াবেটিস, এইচআইভি সংক্রমণ, রেনাল ডিজিজ, কোনও দীর্ঘস্থায়ী রোগ ছিল না।

inscript
২ মিনিট
পৃথিবীতে এই প্রথম! কলকাতার রোগীর দেহে হানা বিরল ছত্রাক সংক্রমণের...

ছত্রাকের সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছেন। পেশার কারণেই অবশ্য কাটাতে হয়েছে। সেই পেশার কারণেই এবার বিশ্বে প্রথমবার এমন এক রোগের শিকার হলেন তিনি, যে রোগ আগে কখনও কোনও মানুষের দেহে দেখা যায়নি। গবেষকদের মতে, এই রোগ সাধারণত উদ্ভিদকে প্রভাবিত করে, কিন্তু মানুষ? আগে কখনও এমনটা জানা যায়নি। প্রথম ব্যক্তি হিসেবে যিনি এই ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়েছেন তিনি হলেন কলকাতার একজন উদ্ভিদ মাইকোলজিস্ট। গবেষকরা বলছেন, এই রোগ প্রমাণ করছে কীভাবে ছত্রাকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে থাকার সময় উদ্ভিদের সংক্রমণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে!

যে ডাক্তাররা এই বিরল 'কেস স্টাডি'টি খতিয়ে দেখছেন তাঁরা মেডিকেল মাইকোলজি কেস রিপোর্টস জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে লিখেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংক্রামিত ব্যক্তির বয়স ৬১। বেশ কিছুদিন ধরেই তাঁর গলা বসে গিয়েছিল। কাশি, ক্লান্তি, এবং তিন মাস ধরে গিলতে অসুবিধা হওয়াতে তিনি কলকাতার একটি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। চিকিৎসকরা ব্যাখ্যা করেছেন, "রোগী গত তিন মাস ধরে গিলতে অসুবিধা এবং অ্যানোরেক্সিয়াতে ভুগছিলেন।"

উল্লেখযোগ্য বিষয়, ৬১ বছর বয়সেও ওই ব্যক্তির ডায়াবেটিস, এইচআইভি সংক্রমণ, রেনাল ডিজিজ, কোনও দীর্ঘস্থায়ী রোগ ছিল না। এমনকী ইমিউনোসাপ্রেসিভ ওষুধপত্র খাওয়া বা ট্রমা সংক্রান্ত কোনও ইতিহাসও ছিল না। রোগী পেশায় একজন উদ্ভিদ মাইকোলজিস্ট। তাঁর গবেষণার অংশ হিসেবেই দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত উপাদান, মাশরুম এবং বিভিন্ন ছত্রাক নিয়ে কাজ করছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইলিশের নামে আসলে কি বিষ খাচ্ছেন? কীভাবে বুঝবেন...

বিষাক্ত রাসায়নিক ফর্মালিন মৃতদেহ সংরক্ষণ করতে এবং মর্গে মৃতদেহের ক্ষয় রোধ করতে ব্যবহৃত হয়।'

গবেষক, চিকিৎসক সোমা দত্ত এবং কলকাতার কনসালটেন্ট অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক উজ্জয়িনী রায় ওই প্রতিবেদনে আরও ব্যাখ্যা করেছেন যে, "কন্ড্রোস্টেরিয়াম পারপিউরিয়াম হলো একটি উদ্ভিদ ছত্রাক যা উদ্ভিদে, বিশেষ করে গোলাপ পরিবারে রুপোলি পাতার রোগ সৃষ্টি করে। এই প্রথম এই ছত্রাক মানুষের দেহে রোগ সৃষ্টি করেছে। তাই প্রচলিত কৌশল, মানে মাইক্রোস্কোপি এবং কালচার ছত্রাক শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।"

"শুধুমাত্র সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই অস্বাভাবিক প্যাথোজেনটির পরিচয় প্রকাশ করা যেতে পারে। এই ঘটনাটি পরিবেশগতভাবে উদ্ভিদ ছত্রাকের মানুষের মধ্যে রোগ সৃষ্টি করার সম্ভাবনাকে তুলে ধরে এবং ছত্রাকের প্রজাতি শনাক্ত করার জন্য আণবিক কৌশলগুলির গুরুত্বের উপর জোর দেয়," লিখেছেন তাঁরা।

চিকিৎসকরা বলছেন, বারবার পচে যাওয়া উপাদানের সংস্পর্শে আসাই এই বিরল সংক্রমণের কারণ হতে পারে। ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক মরফোলজি থেকে এই ছত্রাকের সংক্রমণটি স্পষ্ট বোঝা গিয়েছে কিন্তু সংক্রমণের প্রকৃতি, বিস্তারের সম্ভাবনা ইত্যাদি নিশ্চিত করা যায়নি।

চিকিৎসকদের মতে, আক্রান্ত ব্যক্তির ঘাড়ের কাছে একটি ফোঁড়া শনাক্ত করা হয়েছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে তা সারিয়ে ফেলা হয়েছে। এর পরে, এক্স-রে করে আর অস্বাভাবিক কিছুই মেলেনি। একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে তাঁকে। প্রায় ২ বছর ধরে চিকিৎসা চলার পরে, এখন ভালো আছেন রোগী। ছত্রাকের ওই সংক্রমণ আর ফিরে আসেনি তাঁর দেহে।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রতিদিন ওষুধ নয়, ছ’মাস অন্তর একটি ইঞ্জেকশন! HIV প্রতিরোধে নতুন দিশা Dr Reddy’s-এর

HIV Prevention: প্রতিদিন HIV প্রতিরোধের ওষুধ খাওয়ার বদলে ছ’মাস অন্তর একটি ইঞ্জেকশন! Dr Reddy’s-এর তৈরি জেনেরিক লেনাকাপাভির USFDA-র টেন্টেটিভ অনুমোদন পেয়েছে। বছরে মাত্র দু’টি ডোজেই যৌনসম্পর্কের মাধ্যমে HIV-1 সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। কারা নিতে পারবেন এই ইঞ্জেকশন? দাম কত? কবে মিলবে ভারতের বাজারে?

করোনা সেরে গেলেও পিছু ছাড়ছে না ক্লান্তি! লং কোভিড নিয়ে নতুন গবেষণায় কী জানা গেল?

Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?

কলকাতা বন্দরে উদ্ধার সাড়ে ১৩ কোটি টাকার ই-সিগারেট, শরীরের কী কী ক্ষতি করে এই ইলেকট্রনিক সিগারেট?

E-Cigarette Side Effects: কলকাতা বন্দরে প্রায় ৫৫ হাজার ই-সিগারেট উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩.৫ কোটি টাকা। ভারতে নিষিদ্ধ এই ইলেকট্রনিক সিগারেট শরীরের কী কী ক্ষতি করতে পারে?

ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর হতে পারে?

Fatty liver: ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর? অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে কীভাবে এই পরীক্ষাধীন ওষুধ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে? প্রাণীর শরীরে আশাব্যঞ্জক ফল মিললেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা কি প্রমাণিত হয়েছে? ভবিষ্যতে কি গুরুতর ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারবে DT-109?

ইউক্রেনকে বিসর্জন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

Trump Putin relationship: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা বর্তমান বিশ্বরাজনীতির জটিল সমীকরণকে নতুন করে নির্ধারণ করতে পারে?

বাংলার স্বাস্থ‍্যরক্ষায় সরকারি স্বাস্থ্যব‍্যবস্থা সংহত হওয়া জরুরি: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের মৃত্যুর পর জেনে নিন CPR-এর জরুরি নিয়ম

How to perform CPR: ধরুন, হঠাৎ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ডাকলেও সাড়া দিচ্ছেন না, স্বাভাবিকভাবে শ্বাসও নিচ্ছেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় নেই। তাহলে, কী করবেন তখন?

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।