সেমিনার রুম নয়? কেন আরজি করের বন্ধ লিফটকেই রহস্যের চাবিকাঠি বলছে সিবিআই?

RG Kar Lift Mystery: সেমিনার রুমেই তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করা হয়, নাকি অন্যত্র খুন করে দেহ এনে সাজিয়ে রাখা হয় সেমিনার রুমে?

inscript
৩ মিনিট
সেমিনার রুম নয়? কেন আরজি করের বন্ধ লিফটকেই রহস্যের চাবিকাঠি বলছে সিবিআই?

ধর্ষণ ও হত্যার একমাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। সিবিআই তদন্তভার নেওয়ারও একমাস হতে চলল। এই একমাসের মধ্যে আরজি কর হাসপাতালে এমন সব কাণ্ড ঘটে গিয়েছে যে রব উঠেছে সিবিআই কোনও প্রমাণ সংগ্রহই করতে পারবে না কারণ তথ্য প্রমাণ সবই লোপাট করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, ঘে&টে দেওয়া হয়েছে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরে সেমিনার রুমের ভাইরাল ভিডিওতে যে পরিমাণ ভিড় দেখা যায় তাতে স্পষ্ট বহু প্রমাণই নষ্ট। যেভাবে মৃত্যুর পরপরই সেমিনার রুম সংলগ্ন এলাকা মেরামতের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাতে স্পষ্ট 'ক্রাইম সিন' নষ্টের ভরপুর চেষ্টাই হয়েছে কর্তৃপক্ষের মদতে। কিন্তু এবার প্রশ্নটাই ঘুরে গিয়েছে। সেমিনার রুম কি আদৌ ক্রাইম সিন?

ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। সেমিনার রুমেই তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করা হয়, নাকি অন্যত্র খুন করে দেহ এনে সাজিয়ে রাখা হয় সেমিনার রুমে? সিবিআইয়ের তদন্তকারীরা হাসপাতালের ফ্লোর ম্যাপ খতিয়ে দেখছেন। বিশেষ করে অর্থোপেডিক বিভাগ, চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপ। কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ জোর দিচ্ছে অর্থো বিভাগের ফ্লোর থেকে বেরনোর সিঁড়ি ও লিফট। ৮ তলার স্পেশ্যাল সার্জারি বিভাগের ওটি রুমটিও নজরে রয়েছে তাঁদের। চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপ দেখে বোঝা যাচ্ছে, লিফট কমপ্লেক্স থেকে সেমিনার রুমের দিকে যে রাস্তা চলে যাচ্ছে চেস্ট মেডিসিনের ওয়ার্ডের সামনে দিয়ে সেই রাস্তাটি এবং সঙ্গে আরও তিনটি রাস্তা বিশেষ খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর মর্গ দুর্নীতি: গভীর রাতে যে সব ভয়াবহ কুকর্ম চলত মর্গে!

RG Kar Morgue Scam: অত রাতে কীভাবে কেন কারা মর্গে ঢুকতেন? অত রাতে মর্গে কী এমন কাজ?

এই লিফটে করে ওপরের কোন কোন বিল্ডিংয়ে যাওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে। আসলে তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন, সেমিনার রুমেই হত্যা ও ধর্ষণ হয়েছে নাকি এই লিফট ও অন্য রাস্তাগুলি ব্যবহার করে কুকর্ম করে দেহ সেমিনার রুমে এনে রাখা হয়েছে। দেহ যে অবস্থায় উদ্ধার হয়েছিল, চাদর যেভাবে পাল্টেছে, যেভাবে তিলোত্তমার জুতো পাশে খোলা ছিল, মাথার উপর হাত রাখা ছিল তাতে প্রশ্ন উঠছে ধস্তাধস্তির পরেও, খুন হয়ে যাওয়ার পরেও এভাবে কী করে দেহ পড়ে থাকতে পারে? দেহের পাশে ডায়েরি পাওয়া যায়, যার কয়েকটি পাতাও ছিল ছেঁড়া। কারা ছিঁড়ল? কখন ছিঁড়ল?

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর: ফরেন্সিক নমুনা সংগ্রহে গাফিলতি? কতটা ক্ষতি করতে পারে তদন্তের?

RG Kar Case: ফরেন্সিক নিয়ম বলছে, মৃত ব্যক্তির ও সন্দেহভাজনদের দেহ থেকে সংগ্রহ করা তরল রক্তের নমুনা চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে অবশ্যই সংরক্ষণ করতে হয়, আরজি করের ক্ষেত্রে তা করা হয়েছিল কি আদৌ?

তরুণী চিকিৎসকের দেহ যেখানে পাওয়া গেছে অর্থাৎ সেমিনার রুমের বাইরেই একটি বন্ধ লিফট রয়েছে। এই লিফটির সঙ্গে অর্থোপেডিক ওয়ার্ডের যোগাযোগ আছে। আট তলায় অর্থোপেডিক-সহ বিভিন্ন বিভাগের ওটি আছে। তবে বিকেল পাঁচটার পর ওটি রুম খোলা হয় না। এই ঘরের চাবি কর্তৃপক্ষের কাছেই থাকে। ধর্ষণ ও হত্যার রাত্রে কি ওটি রুম খোলা হয়েছিল? বন্ধ লিফট ব্যবহার করা হয়েছিল? যদি খোলা হয়ে থাকে তাহলে কারা খুললেন? চাবি তো থাকে কর্তৃপক্ষের কাছে!

কলকাতা পুলিশ জানিয়েছিল, আরজি করের জরুরি বিল্ডিংয়ের চার তলায় যেখানে পালমোনারি মেডিসিন বিভাগ আছে সেখানে একটিই মাত্র সিসি ক্যামেরা রয়েছে। সেটির ফুটেজেই ধৃত সঞ্জয় রায়কে সেমিনার হলের দিকে যেতে দেখা গিয়েছিল। যদিও বাস্তবে ওই সিসিটিভি থেকে লম্বা করিডোরের একটা অংশই দেখা সম্ভব। ওই অংশ থেকে ডানদিকে রাস্তা বেঁকে যাচ্ছে নার্সিং স্টেশনের দিকে। সেমিনার হল তারও ভিতরে রয়েছে। নার্সিং স্টেশন পেরিয়েই ছোট লিফটের পাশ দিয়ে বাঁদিকে ঘুরে তবে সেমিনার হলে যাওয়া যায়। অর্থাৎ ওই জায়গার ফুটেজ নেই। সঞ্জয়ই ঢুকে খুন করেছে কিনা পোক্ত প্রমাণ কি আছে? সেমিনার রুম সংলগ্ন অংশে মেরামতির নির্দেশ দিয়ে সন্দীপ ঘোষ কি আসলে নজর ঘোরাতে চেয়েছিলেন তবে? উত্তর খুঁজছে সিবিআই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।