৫৮ দিন পর আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট সিবিআইয়ের! কী রয়েছে ২১৩ পাতার সেই চার্জশিটে?

RG Kar CBI Chargesheet: সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেন সিবিআইয়ের আইনজীবীরা । সূত্রের খবর, সংশ্লিষ্ট চার্জশিটের মূল অংশটি প্রায় ২১৩ পাতার।

inscript
৩ মিনিট
৫৮ দিন পর আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট সিবিআইয়ের! কী রয়েছে ২১৩ পাতার সেই চার্জশিটে?

গত ৯ অগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। সেই ঘটনার তদন্তভার রাজ্যপুলিশের হাত থেকে গিয়েছিল সিবিআইয়ের হাতে। তার পর প্রায় দু'মাস কেটে গিয়েছে। শেষমেশ ৫৮ দিনের মাথায় আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই।

সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেন সিবিআইয়ের আইনজীবীরা । সূত্রের খবর, সংশ্লিষ্ট চার্জশিটের মূল অংশটি প্রায় ২১৩ পাতার। যেখানে অন্তত দু'শো জন সাক্ষীর নাম উল্লেখ রয়েছে। তবে সেই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে রয়েছে সেই ধৃত ভলিন্টিয়ার সঞ্জয় রায়ের নামই। সিবিআইয়ের পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে, আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ই।

যতদূর জানা গিয়েছে, সিবিআইয়ের চার্জশিটে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ-সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কে কী জানিয়েছে, সেই বয়ানের নথিও তুলে ধরা হয়েছে চার্জশিটে। একই সঙ্গে তাঁর সঙ্গে অপর দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কথা এই চার্জশিটে স্পষ্ট করা হয়েছে । চার্জশিটে উল্লেখ রয়েছে, ওই দুই ব্যক্তি আরজি করের ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন ৷ এর পাশাপাশি চার্জশিটে লেখা হয়েছে, তথ্য-প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর কাণ্ডে বিচারের দাবি, দেবীপক্ষেও প্রতিবাদের যে ঢেউ উঠল মহানগরে

RG Kar Protest: শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, কলেজ পড়ুয়া থেকে গৃহবধূ সকলেই দেবীপক্ষের সূচনাকালে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বিচারের দাবিতে সরব হন।

গত ৯ অগস্টের ওই ঘটনার পরের দিনই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলিন্টিয়ারকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তার পরেই ওই মামলার দায়ভার পুলিশের হাত থেকে নিয়ে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এর পর আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হয় আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে।

বর্তমানে আরজি করের ঘটনার দুটি দিকের তদন্ত করছে সিবিআই। তার মধ্যে একটি চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা, দ্বিতীয়টি আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির তদন্ত। যার মূল মাথা হিসেবে সিবিআই গ্রেফতার করেছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আরজি কর কাণ্ডের ৫৮ দিন পর মূল ঘটনা অর্থাৎ চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় চার্জশিট পেশ করল সিবিআই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেয়েকে ছাড়া শুধুই অন্ধকার! পুজো যেভাবে কাটাবেন নির্যাতিতার পরিবার

RG Kar: ৯ অগস্টের ঘটনার পর বিরাট বদলে গেছে সোদপুরের ওই পরিবারের জীবন। আগে দুর্গাপুজোর জন্য প্যান্ডেল বাধা হত বাড়িতে, আলো জ্বলত। এবার তার বদলে বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ।

আরজি করের ঘটনার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েছে কলকাতা-সহ গোটা রাজ্য। রাতদখল থেকে শুরু করে একাধিক আন্দোলনের সাক্ষী হয়েছে মহানগর। কিছুদিন আগেই ফের আন্দোলনে ফিরেছে জুনিয়র ডাক্তারেরা। আমরণ অনশনের ডাক দিয়েছেন ৬ জুনিয়র ডাক্তার। ধর্মতলার ধর্নামঞ্চে তাদের বিক্ষোভ প্রদর্শন চলছে। যদিও সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে কোনও মন্তব্য করেননি জুনিয়র ডাক্তারেরা। সোমবার দুপুরে ধর্মতলার অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, “সংবাদমাধ্যম থেকে যা তথ্য পেয়েছি, সেই অনুযায়ী এটি একটি প্রাথমিক চার্জশিট। তার ভিত্তিতে এই মুহূর্তে কোনও মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। তার পরে এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাব।”

ইতিমধ্যেই পঞ্চমীর দিন সমস্ত মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। গোড়া থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন ঘুরপাক খেয়েছে আরজি করে ঘটনায় একজনই জড়িত, নাকি একাধিক জড়িত রয়েছেন এর সঙ্গে। তদন্তে নেমে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ সিবিআই আধিকারিকেরা। ময়নাতদন্ত থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তদন্তের বিষয়ে সিবিআইয়ের আইনজীবীরা এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে বা নিম্ন আদালতে যা সওয়াল-জবাব করেছেন, তাতে যে তথ্য উঠে এসেছে, তাতে বারবারই এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার আভাস মিলেছে। তবে তাদের প্রথম চার্জশিটে সেই এক অভিযুক্তের দিকেই আঙুল তোলা হল। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?