পুলিশের ১৫ দফা পদক্ষেপ! এই নীতি মানলেই সুরক্ষিত হয়ে যাবেন রাজ্যের মহিলারা?

RG Kar Rape Case: আন্দোলন আর শুধুমাত্র চিকিৎসকদের মধ্যেও সীমাবদ্ধ নেই। রাস্তায় নেমেছেন, নামছেন সব স্তরের মানুষ। রাতের রাস্তা দখলের ডাক দিয়েছেন মহিলারা।

inscript
৩ মিনিট
পুলিশের ১৫ দফা পদক্ষেপ! এই নীতি মানলেই সুরক্ষিত হয়ে যাবেন রাজ্যের মহিলারা?

প্রতিটা ধর্ষণের পর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের বিচারবিভাগ হিসেব কষে 'দৃষ্টান্তমূলক' শাস্তি দেয়। ফাঁসি হয়। তারপর আবার কোথাও না কোথাও কোনও না কোনও মেয়েশরীর ধর্ষিত হয়েই যায়। কেউ কেউ খুনও হয়ে যায়। তারপর আবার নড়েচড়ে বসে প্রশাসন-পুলিশ। অসুখ মরে না আসলে, উপসর্গ ঠেকাতে নানা দাওয়াই ধেয়ে আসে। যেমন আরজি কর-কাণ্ডের পর দাওয়াইয়ের তালিকা দিয়েছে কলকাতা পুলিশ। মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ১৫ দফা পদক্ষেপ। যা যা বলা হয়েছে, তা জানেন না এমন কেউই নেই। তবু অপরাধ হলে নতুন করে এসব মনে করা আবশ্যিক হয়ে পড়ে। বিশেষ করে পুলিশের কাছে দায়িত্বপালনের দায় তো হয়ে ওঠেই। যে ১৫ দফা পদক্ষেপের তালিকা পেশ করেছে কলকাতা পুলিশ, তাতে নজরদারি বৃদ্ধি করা থেকে শুরু করে সরকারি হাসপাতাল, হোম এবং মহিলা হস্টেলের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন কমিশনার। বলা বাহুল্য, সমস্তটাই আরজি করের ধর্ষণ ও হত্যাকাণ্ডের নিরিখে।

গত শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হলে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পোস্টমর্টেমে জানা যায় ধর্ষণ হয়েছে, এবং তা হয়েছে আগে খুন করার পরে। এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের দিকেই এখনও ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠছে। হাসপাতালের মতো জায়গায় একজন চিকিৎসককে ধর্ষণ করা হলো, খুন করা হলো; নিরাপত্তার এত অভাব? এই ঘটনার পর থেকেই চিকিৎসকেরা আন্দোলনে নেমেছেন। আন্দোলন আর শুধুমাত্র চিকিৎসকদের মধ্যেও সীমাবদ্ধ নেই। রাস্তায় নেমেছেন, নামছেন সব স্তরের মানুষ। রাতের রাস্তা দখলের ডাক দিয়েছেন মহিলারা।

পুলিশ কমিশনার জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে পুলিশ। কী কী পদক্ষেপের কথা বলা হয়েছে?

১। মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার রেকর্ড রয়েছে এমন অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে।

২। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি কী কী প্রয়োজনীয় পদক্ষেপ বাঞ্ছনীয়, তা থানা স্তরেই ঠিক করতে হবে।

৩। মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশের টহলদারি বৃদ্ধি করতে হবে এলাকায় এলাকায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর কাণ্ড: ভেতরে অনেকে আছে, মেনে নিলেন মমতাও

Mamata Banerjee Visits RG Kar Victim's home: সোমবার তরুণীর বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানান, নির্যাতিতার বাবা-মা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এই ঘটনায় ভিতরের কেউ জড়িত।

৪। যেখানে সম্ভব সিসি ক্যামেরার নজরদারি বৃদ্ধি করতে হবে। সিসি ক্যামেরা নেই এমন জায়গা চিহ্নিত করে সেখানে পর্যাপ্ত ক্যামেরা বসানোর কাজ করতে হবে। যা যা প্রয়োজন, পুলিশের সিসি ক্যামেরা সেলকে জানাতে হবে। সাধারণ মানুষকেও সিসি ক্যামেরা লাগানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।

৫। আরজি করের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারি হাসপাতাল, সরকারি হোম এবং মহিলা হস্টেলের নিরাপত্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

৬। মহিলাদের সুরক্ষার বার্তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭। মহিলা ডাক্তার, স্কুল-কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। তাঁদের নিরাপত্তা বিষয় সংক্রান্ত অভাব-অভিযোগ জানতে হবে। এই কাজে মহিলা পুলিশকে নিয়োগ করতে হবে।

৮। কলকাতা পুলিশের উইনার্স বাহিনী এবং মহিলা পুলিশকর্মীদের হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলির সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে আরও ভালোভাবে ব্যবহার করা হতে পারে। প্রয়োজনে তারা সাদা পোশাকেই কাজ করবেন।

৯। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের তাঁদের অধীনে কাজ করা সমস্ত সহায়কদের বিষয়ে অবগত থাকতে হবে। কোন সিভিক ভলান্টিয়ার কী কাজ করছেন সমস্ত নখদর্পণে থাকতে হবে।

১০। সাধারণ মানুষ, মহিলা, বয়স্কদের সঙ্গে হাসপাতালে কর্মরত পুলিশকর্মীদের কেমন আচরণ হবে তা নিয়ে পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হবে।

১১। যদি হাসপাতালে পুলিশের নিরাপত্তা কম পড়ে তাহলে প্রয়োজনে থানার ওসি নিজে টহল দেবেন।

১২। স্বাস্থ্যক্ষেত্রে যে কেউ যাতে খুব সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য, প্রয়োজনীয় মেল আইডি, সবরকমের হেল্পলাইন নম্বর তাঁদের দিতে হবে। পাশাপাশি ১০০ ডায়াল তো থাকছেই।

১৩। পুলিশই যদি রক্ষক হয়ে ভক্ষক হয় তা আরও মর্মান্তিক। সমস্ত স্তরের পুলিশকর্মীই যাতে কোনওভাবে অপরাধের সঙ্গে যুক্ত না হয়ে পড়েন তা নিয়ে সতর্ক করতে হবে।

১৪। আইন ভঙ্গকারী যে কারও বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে, তা তিনি পুলিশের যে পদেই থাকুন না কেন।

১৫। কর্তব্যরত সমস্ত পুলিশকর্মীকে এই বিষয়গুলি নিশ্চিত করতে হবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।