মৃত চিকিৎসকের দেহ যে বীভৎস অবস্থায় দেখেছেন, জানালেন প্রতিবেশী

RG Kar Rape Victim: চশমা ভেঙে গুঁড়িয়ে চোখ রক্তারক্তি করে দেওয়া হয়েছে, শ্বাস রোধ করে দেওয়া হয়েছে তারপর চলেছে ধর্ষণ! একজন স্বপ্নদর্শী তরুণী এই চেয়েছিলেন?

inscript
২ মিনিট
মৃত চিকিৎসকের দেহ যে বীভৎস অবস্থায় দেখেছেন, জানালেন প্রতিবেশী

বেটি বাঁচাও আর বেটি পড়াওয়ের ডাক দিয়েছিল মোদি সরকার। তারপর যা হয়। স্লোগান, স্লোগানেই আটকে থাকে। অনেক বেটিই আর বড় হয়ে উঠতেই পারে না কারণ তাঁদের ধর্ষণ হওয়ার থাকে, পা চিরে দেওয়ার থাকে, পাশবিক অত্যাচার ও উল্লাসের মধ্যে স্রেফ 'ধর্ষিতা' পরিচয়ে বেঁচে যাওয়া থাকে। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক তো স্বপ্ন দেখেছিলেন। রোগী প্রাণ বাঁচানোর কাজ ছিল তাঁর। নিজের প্রাণ খোওয়ালেন নিজেরই হাসপাতালে। এই চিকিৎসকের মৃত্যু ও ধর্ষণের বিচার চেয়ে উত্তাল হয়েছে বাংলা। বিচার চেয়ে এবার সোজা প্রধানমন্ত্রীর কাছেই আর্জি জানিয়েছেন মৃতার প্রতিবেশী।

নাম প্রকাশ না করে মৃতার প্রতিবেশী এক মহিলা জানিয়েছেন, রাত্রি সাড়ে দশটা নাগাদ শোনেন তাঁর প্রতিবেশীর বাড়িতে চিৎকার শোনেন তিনি। চিৎকারে মিশে আছে নাড়ি ছেঁড়া কান্না। তরুণী চিকিৎসকের বাড়িতে দৌড়ে যান প্রতিবেশী। চিকিৎসকের মা জানান, সব শেষ হয়ে গেছে! হাসপাতাল থেকে ফোন করা হয়েছে তাঁদের। তাতে বলা হয়েছে, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন হাসপাতালে। পাশের বাড়ির প্রাণবন্ত মেয়েটি যে আত্মহত্যা করতে পারে তা বিশ্বাস করেননি প্রতিবেশীও। জিজ্ঞাসা করেন, "কে বলল আত্মহত্যা?” মৃতার মা জানান, হাসপাতাল থেকে ফোনে তেমনই জানানো হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চোখ আটকে নীরজের রুপো জয়ে! মৃত্যুর কয়েক ঘণ্টা আগে যা করছিলেন আরজি করের তরুণী

RG Kar Rape Victim: যে ডেলিভারি কর্মী খাবার পৌঁছতে এসেছিলেন তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

কালবিলম্ব না করে ওই প্রতিবেশী তাঁদের সঙ্গে আরেকজনকে নিয়ে মৃতার মা-বাবার সঙ্গে রওনা দেন আরজি কর মেডিক্যাল কলেজের দিকে। তাঁর অভিযোগ হাসপাতালে পৌঁছেও তাঁদের ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়। দেখতে দেওয়া হয় না মেয়ের দেহ। প্রতিবেশী বলছেন, মৃতার মা হাত জোড় করে পুলিশের কাছে অনুনয় বিনয় করেন যাতে একটিবার তাঁর সন্তানকে দেখতে দেওয়া হয়।

ঘণ্টা তিনেক পর বাবা-মাকে সেমিনার হলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে গিয়ে বাবা মেয়ের ছবি তুলে আনেন। রক্তস্নাত কন্যা, মুখ ভেসে যাচ্ছে রক্তে। ওই ছবিটিই প্রতিবেশীকে দেখান। ততক্ষণে সব শেষ। এত বছর ধরে যত্নে গড়ে তোলা কন্যা তখন শুধুই লাশ!

ওই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছেন না প্রতিবেশী। জানিয়েছেন, মেয়ের দেহে কোনও কাপড় ছিল না। দু'পা বাঁকিয়ে দেওয়া হয়েছে অত্যাচারে! যতক্ষণ না পেলভিক বোন ভেঙে যাচ্ছে ততক্ষণ ওইভাবেই কষ্ট দেওয়া হয়েছে তাঁর প্রতিবেশীর কন্যাকে। তাঁর কন্যাসমাকে যাঁকে তিনি প্রতিদিন চোখে দেখেছেন হাসপাতালে যেতে, গর্ব করেছেন। চশমা ভেঙে গুঁড়িয়ে চোখ রক্তারক্তি করে দেওয়া হয়েছে, শ্বাস রোধ করে দেওয়া হয়েছে তারপর চলেছে ধর্ষণ! একজন স্বপ্নদর্শী তরুণী এই চেয়েছিলেন?

সোজা প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি। বলেছেন, একজন মেধাবী চিকিৎসক, যিনি নিজের পরিশ্রমে, মেধায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সম্ভাবনাময়ী চিকিৎসক হয়েছেন তাঁকে তারই হাসপাতালে ধর্ষণ করার সাহস হলো অপরাধী/অপরাধীদের? এভাবে একজনকে হত্যা করা যায়? দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আর্জি জানিয়েছেন মৃতার প্রতিবেশী। কোনওভাবেই যেন এই অপরাধ করে পার না পেয়ে যায় দুষ্কৃতী। যেন বিচার পান ওই চিকিৎসক, তাঁর পরিবার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।