চোখ আটকে নীরজের রুপো জয়ে! মৃত্যুর কয়েক ঘণ্টা আগে যা করছিলেন আরজি করের তরুণী

RG Kar Rape Victim: যে ডেলিভারি কর্মী খাবার পৌঁছতে এসেছিলেন তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

inscript
২ মিনিট
চোখ আটকে নীরজের রুপো জয়ে! মৃত্যুর কয়েক ঘণ্টা আগে যা করছিলেন আরজি করের তরুণী

বৃহস্পতিবার রাত। বাকি অন্যদিনের মতোই নাইট শিফটে কাজ। তখনও তরুণী জানেন না আর কিছুক্ষণ পরেই, লাশ হয়ে যাবেন তিনি। লাশ হতে হতে, মানে জীবন আর মৃত্যুর সেই সরু সাঁকো দিয়ে হাঁটার সময় তাঁকে ধর্ষণ করা হবে, অত্যাচার করা হবে। গভীর রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষিতা সেই তরুণী মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে চার সহকর্মীর সঙ্গে প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়ার রুপোজয় দেখছিলেন, দেখছিলেন জ্যাভলিন ছোড়ার টানটান মুহূর্ত।

সমস্ত ডাক্তারই রাতের শিফটে ডিউটিতে ছিলেন। রাতের খাবার খেতে খেতেই নীরজ চোপড়ার পারফর্ম্যান্স দেখছিলেন তারা। সেদিন রাতে বাইরে থেকে অর্ডার করে খাবার আনিয়েছিলেন সকলে মিলে। আরজি করের ওই তরুণী চিকিৎসক নিজের মাকে ফোন করেছিলেন। সেই শেষ কথা। মাকে বলেছিলেন, রাতের খাবার খেয়ে নিয়েছেন, বলেছিলেন "তুমিও খেয়ে নাও মা"। বাকিটাও সাধারণ। খাবার পর্ব শেষ হলেই নির্যাতিতা ও মৃতার সহকর্মীরা নিজেদের কাজের জায়গায় চলে যান। সেমিনার হলে একা কিছুক্ষণ পড়াশোনা করার জন্য থেকে গিয়েছিলেন ওই তরুণী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি করের তরুণীকে হত্যার পর ধর্ষণের অভিযোগ! কী এই বিরল অসুখ 'নেক্রোফেলিয়া'?

RG Kar Necrophilia: 'বাধা দেবে না' এমন যৌন সঙ্গী পাওয়ার আশায় মৃত দেহের সঙ্গে যৌন সম্পর্ক করে থাকা ব্যক্তিদের 'নেক্রাফাইল' বলা হয়।

পুলিশের প্রাথমিক রিপোর্ট বলছে, পড়তে পড়তেই তিনি ঘুমিয়ে পড়েন। যে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে, তাতে দেখা গেছে, ভোর ৪ টে নাগাদ সে ইমারজেন্সি বিল্ডিংয়ের দিকে ঢুকছে। ওই বিল্ডিংয়েই ছিলেন তরুণী। পরদিন, শুক্রবার সকাল সাড়ে ৭টায় লাশ পাওয়া গেল ওই তরুণীর। চোখ, মুখ, মুখ, গোপনাঙ্গ, অঙ্গ-প্রত্যঙ্গে অজস্র আঘাতের চিহ্ন।

যে সহকর্মীদের সঙ্গে বসে রাতের খাবার খেতে খেতে অলিম্পিক দেখছিলেন তরুণী, পুলিশ এখন সেদিন রাতে ডিউটিতে থাকা সেই চার সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে। যে ডেলিভারি কর্মী খাবার পৌঁছতে এসেছিলেন তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পরদিনই গ্রেফতার করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। সঞ্জয় কলকাতা পুলিশের একজন সিভিক ভলান্টিয়ার। অপরাধের জায়গায় সঞ্জয়ের ফোনের একটি ব্লুটুথ হেডসেট পাওয়া গিয়েছিল, যে সূত্র ধরেই গ্রেফতার করা হয় তাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুলিশের ১৫ দফা পদক্ষেপ! এই নীতি মানলেই সুরক্ষিত হয়ে যাবেন রাজ্যের মহিলারা?

RG Kar Rape Case: আন্দোলন আর শুধুমাত্র চিকিৎসকদের মধ্যেও সীমাবদ্ধ নেই। রাস্তায় নেমেছেন, নামছেন সব স্তরের মানুষ। রাতের রাস্তা দখলের ডাক দিয়েছেন মহিলারা।

সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে ঠিকই, তবে পুলিশ বলছে, এই অপরাধে আরও বেশি লোকের জড়িত থাকতেও পারে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। যে কোনও ডাক্তার চাইলে এই হেল্পলাইনে ফোন করে তথ্য দিতে পারেন। যদি নাম প্রকাশে সমস্যা থাকে, বেনামেই যোগাযোগ করতে পারেন তারা। যেভাবেই হোক সত্য সামনে আসুক। এই ঘটনা সংক্রান্ত যে কোনও রকমের তথ্য চাইছে পুলিশ। আরও বেশি অপরাধী থেকে থাকলে, তারাও কিছুদিনের মধ্যেই ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, অভিযুক্ত সঞ্জয় যখন তরুণী চিকিৎসকের উপর হামলা করে, তখন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ক্লান্ত, ঘুমের ঘোরে নিজেকে বাঁচাতে যতটা প্রতিরোধ করা প্রয়োজন ছিল তা ওই তরুণী করতে পারেননি। তাঁর মুখ, গলা, হাত-পা, এমন ভাবে চেপে ধরে ওই অভিযুক্ত যাতে স্বাভাবিক প্রতিরোধ করা মুশকিল হয়ে যায়। কিন্তু চিৎকার তো তিনি অবশ্যই করেছেন। হাসপাতালের কেউই কেন তা শুনতে পেলেন না? অভিযুক্ত সঞ্জয় রায় ছোট থেকেই শরীরচর্চা করত, বক্সিংও শিখেছে। ফলে একার গায়ের জোরে তরুণীকে কাবু করা খুব অসম্ভবও না।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এই তদন্ত শেষ করে অপরাধীদের খুঁজে বের করার সময় সীমা বেঁধে দিয়েছেন কলকাতা পুলিশকে। তারা রবিবারের মধ্যে তদন্ত শেষ না করলে রাজ্য সরকার এই তদন্তের ভার সিবিআইকে দিয়ে দেবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।