মণিপুরের দুর্দশার জন্য দায়ি মোদিই? যা বলছেন আরএসএসের মোহন ভাগবত...

Mohan Bhagwat on Manipur: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান বলছেন, একজন সত্যিকারের 'সেবক' অহংকার করেন না, অন্যকে আঘাত করেন না।

inscript
২ মিনিট
মণিপুরের দুর্দশার জন্য দায়ি মোদিই? যা বলছেন আরএসএসের মোহন ভাগবত...

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকেই বিজেপি আর আরএসএসের মধ্যে যে দূরত্ব বাড়ছে তার নানা ইঙ্গিতই মিলছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বিজেপির মতাদর্শিক সংগঠন হলেও শাসক হিসেবে বিজেপির ক্ষমতা বৃদ্ধি দলটিকে আরএসএসের ছাতার তলা থেকে বের করে এনেছে। নরেন্দ্র মোদির 'একনায়ক' হিসেবে উত্থান তাঁকে সঙ্ঘের থেকে অনেক দূরবর্তী করে তুলেছে। দুই গোষ্ঠীর মধ্যে মতপার্থক্যও বাড়ছে হু-হু করে। নির্বাচনের ফলপ্রকাশের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলছেন, মণিপুর এক বছরেরও বেশি সময় ধরে শান্তির জন্য অপেক্ষা করছে এবং রাজ্যের পরিস্থিতির দিকে জরুরি মনোযোগ দেওয়া প্রয়োজন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ভারতীয় জনতা পার্টির মূল সংগঠন। আরএসএসের আদর্শই বিজেপি প্রচার করে। মণিপুর বিগত বছরে ভয়াবহ জাতিহিংসার কবলে পড়ে। নগ্ন করে হাঁটানো হয় সে রাজ্যের দুই মহিলাকে। এই হিংসা নিয়ন্ত্রণে চরম ব্যর্থ হয় রাজ্যের ক্ষমতাসীন বিজেপি। খোদ নরেন্দ্র মোদি একবারও মণিপুরে যাননি, মণিপুর নিয়ে কয়েক সেকেন্ডের 'বাণী' ছাড়া কিচ্ছু উল্লেখও করেননি। জবাবও দিয়েছে মণিপুর। এবারের লোকসভা নির্বাচনে মণিপুরের দু'টি লোকসভা আসনই বিজেপির হাতছাড়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরএসএসের তৈরি জমিতে ব্যাট করে এখন সঙ্ঘকেই লাথি! BJP-RSS সম্পর্কে ইতি?

BJP-RSS Clash: গত বেশ কয়েক বছরে নিজস্ব কাজে মোদি আরএসএসের সঙ্গে শলা-পরামর্শ করে এগিয়েছেন এমন উদাহরণও বিরল।

নাগপুরে হিন্দুত্ববাদী এই সংগঠনের কর্মী ও নেতাদের এক সমাবেশে মোহন ভাগবত বলেন, গত বছরের মে মাসে হিংসা শুরু হওয়ার আগে এই রাজ্য টানা দশ বছর ধরে শান্তিপূর্ণই ছিল। আরএসএস প্রধান বলছেন, "মনে হচ্ছিল, আগেকার বন্দুক সংস্কৃতির অবসান হয়েছে। তারপর দেখি হঠাৎ করে সেখানে যে হিংসা ছড়িয়ে পড়ে বা হিংসা উস্কে দেওয়া হয়। রাজ্য এখনও সেই আগুনে পুড়ছে। কে এই দিকে মনোযোগ দেবে? এর প্রতি জরুরি মনোযোগ দেওয়া আমাদের কর্তব্য।”

গত বছরের মে মাসের শুরুতে মণিপুরে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ে। রাজ্যের মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসার ফলে এখনও অবধি সেখানে কমপক্ষে ২২৪ জনের মৃত্যু হয়েছে এবং ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মোহন ভাগবতের এই মন্তব্য কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যর্থতাকেই কটাক্ষ করছে না?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিকে যোগ্য জবাব! মেইতেই-কুকি মিলে কীভাবে বিজেপিকে উপড়ে ফেলল মণিপুর?

Manipur against BJP Lok Sabha Results 2024: গত ১ বছর ধরে যে ঘৃণা মণিপুরে আগাছার মতো বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি তা সমূলে তুলে ফেলেছেন নিপীড়িত সাধারণ মানুষ।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন, “প্রধানমন্ত্রীর বিবেক বা মণিপুরের জনগণের দাবি যদি এক তৃতীয়াংশও তাঁকে ভাবাত তাহলে প্রাক্তন আরএসএস পদাধিকারী মোদিকে মণিপুরে যেতে বাধ্য করতে পারতেন।”

মোহন ভাগবত যে সরাসরি মোদিকে আক্রমণ করছেন তা স্পষ্ট হয়ে যায় তাঁর আরেকটি মন্তব্যে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান আরও বলছেন, একজন সত্যিকারের 'সেবক' অহংকার করেন না, অন্যকে আঘাত করেন না। "যে সমস্ত নিয়ম মেনে চলেই তাঁর কাজ করেন, কিন্তু সবটা থেকে তফাতেও থাকেন, যাঁর কোনও অহংকার নেই একমাত্র সেই ব্যক্তিরই নিজেকে 'সেবক' বলার অধিকার আছে।" নরেন্দ্র মোদি বরাবরই নিজেকে প্রধান সেবক বলে এসেছেন। এখানেই আরএসএসের সঙ্গে তাঁর সংঘাত। আরএসএস সংগঠনে বিশ্বাসী, মোদি নিজেকেই করে তুলেছেন অপরিহার্য। সমস্ত সিদ্ধান্ত, রাজনীতি তাঁকে ঘিরেই আবর্তিত। খোদ মোহন ভাগবত দুঃখ প্রকাশ করেছেন যে লোকসভা নির্বাচন প্রচারের সময় কোনও নীতিই মেনে চলা হয়নি। নির্বাচনকে প্রতিযোগিতা হিসাবে দেখা উচিত, যুদ্ধ নয়, বলেছেন ভাগবত।

“যে ধরনের কথা বলা হয়েছিল, যেভাবে দুই পক্ষ (ক্ষমতাসীন জোট এবং বিরোধী দল) একে অপরকে নিন্দা করেছে… যেভাবে সামাজিক বিভাজন তৈরি হচ্ছে তা নিয়ে কেউ চিন্তা করেনি… এবং কোনও কারণ ছাড়াই সঙ্ঘকে মাঝে টেনে আনা হয়েছে। এভাবে দেশ চলবে কী করে?” প্রশ্ন করেছেন ভাগবত। মোদির আগ্রাসনকে এভাবেই দেখছেন মোহন ভাগবত। আর বুঝিয়ে দিচ্ছেন, দূরত্ব ক্রমেই বাড়ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?