কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহিলা সাংসদ! আড়াআড়ি ভাঙছে তৃণমূল?

Kalyan Banerjee Vs Mahua Moitra: হোয়াটস্যাপ চ্যাটে কল্যাণ মহিলা সাংসদকে 'ভার্সাটাইল ইন্টারন্যাশনাল লেডি' বলে উল্লেখ করেছেন।

inscript
৪ মিনিট
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহিলা সাংসদ! আড়াআড়ি ভাঙছে তৃণমূল?

দু'জনেই তৃণমূলের দাপুটে নেতা। দু'জনেই সাংসদ। একজন লড়াকু, অন্যজন 'কু কথা'-র জন্য শিরোনামে আসেন হামেশাই। একই দলের দুই সাংসদই যুযুধান। আর এই সুযোগে মোক্ষম বোমা ফাটিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। এই দুই নেতার মধ্যে একজন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যজনের পরিচয় অমিত মালব্যর টুইটে পোস্ট করা একটি হোয়াটস্যাপ চ্যাটের স্ক্রিনশট থেকে সহজেই অনুমেয়। ওই চ্যাটে দেখা গেছে, নিজেরই দলের সাংসদ নেত্রীকে যথেচ্ছ অপমান করছেন, চ্যালেঞ্জ করছেন কল্যাণ। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের এই দুই সাংসদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সেই ঝগড়ার সূত্র ধরেই কল্যাণকে গ্রেফতার করার কথাও বলেন মহিলা সাংসদ। অমিত মালব্য যে স্ক্রিনশটটি পোস্ট করেছেন, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আরেক সাংসদ কীর্তি আজাদের কথোপকথন দেখা যাচ্ছে। ওই হোয়াটস্যাপ চ্যাটে কল্যাণ মহিলা সাংসদকে 'ভার্সাটাইল ইন্টারন্যাশনাল লেডি' বলে উল্লেখ করেছেন।

কল্যাণ উল্লেখ করেছেন, ওই মহিলা সাংসদের কোনও 'বয়ফ্রেন্ড' তাঁর পাশে ছিল না। যাঁকে তিনি এখন অ্যারেস্ট করাতে চাইছেন সেই কল্যাণই সমর্থনে দাঁড়িয়েছিলেন ওই সাংসদের। কোথাও নামোল্লেখ করা হয়নি এই দ্বিতীয় সাংসদের, তবে খুব স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে তাঁর পরিচয়ের। চ্যাটে, উত্তেজিত কল্যাণকে শান্ত করতে আসরে নেমেছিলেন দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। তাঁকেও একহাত নিয়েছেন কল্যাণ, সাফ বলেছেন, “আমাকে উপদেশ দিও না কীর্তি। অভ্যন্তরীণ রাজনীতি করার জন্যই তোমাকে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল... তোমার এমন ক্ষমতা যে ক্রিকেটের নির্বাচনে হেরে যাও তুমি! তোমার বন্ধুর হয়ে আমাকে গ্রেফতার করিয়ে দেখাও দেখি কত বড় ক্ষমতা তোমার! চিন্তা করো না, দুর্গাপুরে গিয়ে তোমার মুখোশ খুলে দেব।" তৃণমূলের সাংসদদের এই বিতর্কিত চ্যাট হাতে এসেছে বিজেপির। স্বাভাবিকভাবেই তার যোগ্য ব্যবহার করেছেন অমিত মালব্য। কিন্তু কেনই বা ওই মহিলা সাংসদ কল্যাণকে গ্রেফতার করাতে চাইলেন, কী নিয়ে ঝামেলা?

On 4th April 2024, two TMC MPs had a public spat at the headquarters of the Election Commission of India, where they had gone to submit a representation. It appears the party had instructed its MPs to gather at the Parliament office to sign the memorandum before proceeding to the…

— Amit Malviya (@amitmalviya)

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, কমিশনের দফতরে জমা দেওয়া স্মারকলিপিতে সই না থাকায় প্রশ্ন তোলেন ওই মহিলা সাংসদ। কল্যাণ সাংবাআদিকদের বলেছেন, এই অভিযোগ শুনে কল্যাণ বলেছিলেন, “নাম নেই তো আমি কী করব। নির্দেশ মতো আমি কাজ করেছি।” সেই থেকেই শুরু ঝগড়া। কল্যাণের অভিযোগ, ওই মহিলা সাংসদ কর্তব্যরত বিএসএফ কর্মীদের ডেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে বলেন। কল্যাণ এক সাংবাদিক বৈঠকে বলেন, "আমার মতো লোককে বলছে অ্যারেস্ট হিম! এরা কারা! আমি সিপিএমের বিরুদ্ধে লড়ে আসা নেতা।” কল্যাণ আরও বলছেন, “ওই মহিলা সাংসদ আমাকে ছোটলোক বলেছে।” সেই অপমানের আঁচ কল্যাণকে কতখানি তাতিয়ে দিয়েছে তার প্রমাণ হোয়াটস্যাপ চ্যাটেই মেলে। জানা যাচ্ছে, ওই মহিলা সাংসদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমগ্র বিষয়টি জানিয়ে চিঠি লিখেছেন, দলেরই সাংসদের এমন অপমানের বিহিত চেয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরবারই অশ্লীল মন্তব্যের জন্য শিরোনামে আসেন। কিছুকাল আগে, সিপিএমের সাংসদ পদপ্রার্থী দীপ্সিতা ধরের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করেছিলেন কল্যাণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কল্যাণের দাবি অনুযায়ী ওই মহিলা সাংসদই কল্যাণকে গ্রেফতার করানোর হুমকি দেন। শুরুটা তিনিই করেন। ওই সাংসদ হোয়াটস্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গেছেন। তাহলে কীসের বিহিত চাইছেন তিনি? এত জটিল কেন হলো পরিস্থিতি যে দুই দক্ষ সাংসদ নিজেরা মিটমাট না করে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বিষয়টি নিয়ে গেলেন। তৃণমূলের সাংসদদের হোয়াটস্যাপ গ্রুপের চ্যাট কেই বা পাঠালেন বিজেপিকে? সত্যিই কি একটি সই নিয়ে এত ঝামেলা?

Soon after the public spat between two TMC MPs in the precincts of the Election Commission of India on 4th April 2025, the irate MP continued slandering the ‘Versatile International Lady (VIL)’…

This is the stuff legends are made of!

— Amit Malviya (@amitmalviya)

তৃণমূল অন্দরের খবর, এই গৃহযুদ্ধের নেপথ্যে আছে একটি মিষ্টির দোকান! সাংসদদের জন্য যে ক্যান্টিন রয়েছে, সেখানে দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি পরিচিত মিষ্টির দোকানের শাখা খুলতে চেয়ে স্পিকারকে একটি চিঠি লেখেন ওই মহিলা সাংসদ, তাতে বেশ কয়েকজন তৃণমূল সাংসদকে সই করতেও অনুরোধ করেন। বিষয়টি কানে যেতেই কল্যাণ তাতে বাধা দেন, বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান এবং কাউকে ওই চিঠিতে সই না করার নির্দেশ জারি করেন। কল্যাণের বক্তব্য ছিল কোনও বেসরকারি সংস্থার দোকান খোলা বা এই জাতীয় বিষয়ে তৃণমূল উদ্যোগ নিতে পারে না। তখন থেকেই ঝামেলার শুরু।

মিষ্টির দোকান থেকে গড়িয়ে এখন সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল। কল্যাণ স্পষ্ট করে দিয়েছেন, কাউকে ছেড়ে দেওয়ার পাত্র তিনি নন। এদিকে ওই মহিলা সাংসদও মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, তৃণমূলের খুব অভিজাত মুখ। তার মধ্যে কল্যাণ কীর্তি আজাদের সঙ্গেও উত্তপ্ত বাক্য মিনিময়ে অপমান করে ফেলেছেন। আর সব নথি গুছিয়ে রেখেছে বিজেপি। ওই চ্যাট থেকে অন্তত এটুকু প্রমাণ হয়, সব সাংসদের মধ্যে সদ্ভাব নেই। এই ফাটল কি দলের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়াচ্ছে না? কার পক্ষ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?