প্রতিষ্ঠা করেন সাধক বামাক্ষ্যাপা, পাথর কিংবা মাটি নয়, বাংলার কোথায় রয়েছে এই কাঠের কালী?

Bengal Kali : এই বিগ্রহ প্রতিষ্ঠা পায় সাধক বামাক্ষ্যাপার হাত ধরে। শুধু মূর্তি নয় এই মন্দিরের ঘট প্রতিষ্ঠাও করেন তিনিই

Kankana Mukherjee
২ মিনিট
প্রতিষ্ঠা করেন সাধক বামাক্ষ্যাপা, পাথর কিংবা মাটি নয়, বাংলার কোথায় রয়েছে এই কাঠের কালী?

বীরভূম জেলায় জন্ম হলেও সাধক বামাক্ষ্যাপার নাম ছড়িয়ে রয়েছে গোটা বাংলা জুড়েই। পুরাণ পুঁথি ঘাঁটতে গেলে বারবার উঠে আসেন তিনি। বিশেষত কালীর প্রসঙ্গে তাঁর আলোচনা এসেই যায়। কালী পিঠের সঙ্গে কলকাতার নাম যেমন জড়িয়ে রয়েছে ঠিক তেমনই সেই অনুষঙ্গ কলকাতার ছড়িয়ে পার্শ্ববর্তী জেলা শহরেও ছড়িয়ে পড়েছে। হুগলি জেলাতেও এমন অনেক কালীর ইতিহাস ছড়িয়ে রয়েছে যা আজও অবাক করে আমাদের। ভক্তি আর ভক্তের জোরে দেবতার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হয়। দেবীর রুদ্র মূর্তির ব্যাখ্যা মেলে বিভিন্ন প্রকারে। কলকাতার কালী বলতেই প্রথমে মাথায় আসে, কালীঘাট, দক্ষিণেশ্বর অথবা ঠনঠনিয়ার প্রসঙ্গ। আর জেলার কালী মানেই তার অনন্ত বিস্তৃতি। এরকমই একটি ঐতিহাসিক কালীর মন্দির রয়েছে হুগলি জেলার চুঁচুড়ায়।

কলকাতায় রাণী রাসমণিকে নিয়ে যেমন চর্চা হয় তেমন চর্চা কোনও দিনই পাননি হুগলি জেলার দাসী পিসি। কিন্তু ইনিও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তৈরি করেছিলেন পৃথক গঙ্গার ঘাট। তারই সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির। মন্দির তো প্রতিষ্ঠিত হল, কিন্তু মূর্তি কোথায়? অবশ্য সেই মূর্তির সঙ্গেও জড়িয়ে রয়েছে স্বপ্নাদেশের প্রসঙ্গ। হুগলি জেলার চুঁচুড়ার তামলিপাড়ায় রয়েছে এই দাসী পিসির গঙ্গার ঘাট। এই দাসী পিসির আসল নাম সত্যময়ী দেবী। শোনা যায়, এই সত্যময়ী দেবীই একবার স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই মতো গঙ্গায় ভেসে আসা নিমকাঠ তুলে এনেছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুটো-চারটে নয়, হাজারটা হাত রয়েছে দেবীর! কেন দক্ষিণ ভারতেও এত জনপ্রিয় বাংলার এই কালী?

Hajar Haath Kali : দেবীর অস্ত্র ও মুকুট, এমনকী মাথার ছাতা সবই রুপোর তৈরি, অবাক করবে হাওড়ার হাজার হাত কালীর রহস্য

যদিও ঘটনার বিস্তৃতি এখানেই শেষ নয়। এই সময় আরও এক স্থানীয় পেয়ারা বাগান এলাকার এক কারিগরও একই স্বপ্নাদেশ পান। তাতে বলা হয়েছিল, সত্যময়ী দেবী গঙ্গায় ভেসে যাওয়া নিমকাঠ পেয়েছেন। সেই নিমকাঠকে ৯ টাকার বিনিময়ে মূর্তির আকারে গড়ে দিতে হবে তাঁকে। এরপর তিনি সত্যময়ী দেবীর বাড়িতে খোঁজ নিতে গেলে হুবহু মিলে যায় ঘটনাটি। দেবী মাহাত্ম্যের জরিপ না করেই শুরু করে দেন কাজ। শোনা যায়, ওই দিন সূর্য অস্ত্র যাওয়ার আগেই তৈরি করা হয়েছিল এই দেবীমূর্তি। যে বিগ্রহ নিমকাঠের দক্ষিণাকালী। যেহেতু এই বিগ্রহ সত্যময়ী দেবী নিজের বাড়িতে তৈরি, তাই স্থানীয় এলাকাবাসীর মুখে মুখে এই বিগ্রহ সত্যময়ী কালী নামেই পরিচিতি পায়। সেই নামেই আজও ঐতিহ্য বহাল।

কথিত আছে, এই বিগ্রহ প্রতিষ্ঠা পায় সাধক বামাক্ষ্যাপার হাত ধরে। শুধু মূর্তি নয় এই মন্দিরের ঘট প্রতিষ্ঠাও করেন তিনিই। সময়টা বাংলার ১২৯৯ সাল, এই সময়েই প্রতিষ্ঠিত হয় সেই মূর্তি। শোনা যায়, সাধক বামাক্ষ্যাপার প্রতিষ্ঠিত সেই বিগ্রহ এবং ঘট আজও মন্দিরের অন্দরে অবিকৃত অবস্থায় রয়ে গিয়েছে। মন্দিরটি যদিও বাড়ির মন্দির হিসেবেই পরিচিত, এমনকী পুরোহিত হিসেবেও বংশপরম্পরায় আছেন ওই পরিবারেরই কোনও না-কোনও সদস্য। তবে মন্দিরের দরজা খোলা থাকে সকলেরই জন্য। স্থানীয়দের আরাধনায় তুষ্ট হন দেবী। ভক্তদের মানসিক পূরণ করার দায়ভারও থাকে তাঁরই ওপর।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।