এবার সরাসরি মহাকাশে পাড়ি এমি মার্তিনেজের! মেসি-রোনাল্ডোরাও পাননি এমন 'বিরল' সম্মান

Emiliano Dibu Martinez Argentina Goalkeeper : একটি বিশেষ সম্মানের ভাগীদার হচ্ছেন তিনি। এমনই বিরল সেই সম্মান, যা মেসি-রোনাল্ডোরাও এখনও পাননি!

Aritra Som
২ মিনিট
এবার সরাসরি মহাকাশে পাড়ি এমি মার্তিনেজের! মেসি-রোনাল্ডোরাও পাননি এমন 'বিরল' সম্মান

‘মহাকাশে মার্তিনেজ!’ রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক জটায়ু নির্ঘাত এমন কিছু কথাই বলতেন। বিশ্বকাপ ফুটবলের মহারণ শেষ হয়ে গিয়েছে অনেকদিন আগে। পুরনো ২০২২ পাল্টে গিয়েছে নতুন একটি বছরে। খেলোয়াড়রাও যে যার ছুটি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরে গিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আমেজ যেন এখনও কাটেনি। বিশেষ করে, আর্জেন্টিনার বাসিন্দারা যেন এখনও স্বপ্নের মুহূর্তে বসে রয়েছেন। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়, চাট্টিখানি কথা নাকি! লিওনেল মেসিই এখন তাঁদের ‘মসিহা’। একের পর এক অদ্ভুত উদযাপনে সামিল লা আলবিসেলেস্তেরা। কিন্তু এবার সামনে এসেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। একটি বিশেষ সম্মানের ভাগীদার হচ্ছেন তিনি। এমনই বিরল সেই সম্মান, যা মেসি-রোনাল্ডোরাও এখনও পাননি!

২০২১-এর কোপা আমেরিকা থেকেই চর্চায় এমি ‘ডিবু’ মার্তিনেজ। তার আগে সেভাবে পরিচিত না হলেও, কোপায় আর্জেন্টিনার এই গোলকিপার নিজের জাত চিনিয়েছিলেন। অবিশ্বাস্য কিছু সেভ, পেনাল্টির সময় বিশেষ আদবকায়দায় বাজিমাত – ডিবু ভরসার পাত্র হয়ে উঠেছিল। বিশ্বকাপের মঞ্চেও সেই জায়গা থেকে সরেননি তিনি। ফাইনালে তাঁর দুরন্ত কিছু সেভ চমকে দিয়েছে ফুটবল বোদ্ধাদের। সেইসঙ্গে রয়েছে পেনাল্টি; যে ময়দানে এমি মার্তিনেজ একজন বিশেষজ্ঞ। তবে কেবল খেলা নয়, নিজের আচরণের জন্যও শিরোনামে এসেছেন তিনি। বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস নেওয়ার পর তাঁর অঙ্গভঙ্গি নজর এড়ায়নি কারোর।

🛰️ EL SATÉLITE "DIBU MARTÍNEZ"

👉 Innova Space y SpaceX se unen para llevar un picosatélite con el nombre del arquero de la Selección Argentina cerca de las estrellas

📲 Leé más:

— Ámbito Financiero (@Ambitocom)

তারপরও আর্জেন্টিনার নয়নের মণি হয়ে উঠেছেন এমি মার্তিনেজ। সম্প্রতি তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করা হল। বিশ্বজয়ের পুরস্কার হিসেবে আর্জেন্টিনার একটি স্যাটেলাইট সংস্থা ইনোভা স্পেস একটি বিশেষ ঘোষণা করে। তারা মহাকাশে দুটি পিকো স্যাটেলাইট পাঠাবে। ‘লিবারতাদোরেস দে আমেরিকা’ কক্ষপথে এই স্যাটেলাইট দুটি প্রদক্ষিণ করবে। আর তাদেরই একটির নামকরণ করা হবে এমি মার্তিনেজের নামে!

সংস্থার সিইও আলেজান্দ্রো কর্ডেরো জানিয়েছেন, মার্তিনেজ ও গোটা আর্জেন্টিনা দলের এই লড়াই আগামী প্রজন্মকে উৎসাহ দেবে। কোনও স্বপ্নই ছোট নয়; চেষ্টা করলে একদিন না একদিন সেই স্বপ্ন সফল হবেই। রাস্তা হয়তো অনেক কঠিন, কিন্তু ‘হাল ছেড়ো না বন্ধু’। এমি মার্তিনেজ সেটাই প্রমাণ করে দেখিয়েছেন। তাই তাঁকে সম্মান জানাতে একটি স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে ‘ডিবু মার্তিনেজ’।

ইতিমধ্যেই মহাকাশের দিকে পাড়ি দিয়েছে এই ‘ডিবু মার্তিনেজ’ স্যাটেলাইট। ইলন মাস্কের স্পেসএক্সের সাহায্যে মহাকাশে যাত্রা দিলেন মার্তিনেজ। এমন সম্মান, যা মেসিও এখনও পাননি, তাঁর দলের অন্যান্যরাও পাননি! ভাবা যায়!

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।