'ওকে বেচে দাও', পিএসজির হারের পর ফের মেসির ওপর বিশ্বকাপের 'বদলা' নিচ্ছে ফরাসিরা?

Lionel Messi PSG Defeat : মেসির ওপর তেড়েফুঁড়ে ওঠেন ফরাসি সমর্থকরা। সরাসরি তাঁদের বক্তব্য, “মেসিকে বেচে দাও। এঁদের আর দরকার নেই।”

inscript
২ মিনিট
'ওকে বেচে দাও', পিএসজির হারের পর ফের মেসির ওপর বিশ্বকাপের 'বদলা' নিচ্ছে ফরাসিরা?

বিশ্বকাপ পেরিয়ে গিয়েছে বহুদিন পেরিয়ে গিয়েছে। নিজেদের ক্লাবে ফিরে গিয়েছেন খেলোয়াড়রা। জোরকদমে শুরু হয়েছে ক্লাব ফুটবলের মহারণ। কিন্তু লিওনেল মেসি আর আর্জেন্টিনার ওপর ফরাসি সমর্থকদের রাগ যে কমেনি, সেটা এখনও বোঝা যাচ্ছে। ৯ ফেব্রুয়ারি ছিল ফ্রান্সের লিগ ওয়ানের হাইভোল্টেজ ম্যাচ। পিএসজির মুখোমুখি হয়েছিল মার্সেই। সেই ম্যাচেই মেসি-নেইমারের পিএসজিকে ২-১ গোলে হারিয়ে দেয় মার্সেই। তারপরই মেসির ওপর তেড়েফুঁড়ে ওঠেন ফরাসি সমর্থকরা। সরাসরি তাঁদের বক্তব্য, “মেসিকে বেচে দাও। নেইমারকেও বেচে দাও। এঁদের আর দরকার নেই।”

আগুনে ঘি ঢালার কাজটি পরোক্ষে করেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এই তারকা ফুটবলারও পিএসজির হয়ে খেলেন। কিন্তু আগামী কয়েকটি ম্যাচ তিনি দলের বাইরে আছেন। ক্লাবের সূত্রে আগে থেকেই এই খবর জানানো হয়েছিল। তাই মার্সেইয়ের মিরুদ্ধে ম্যাচেও ছিলেন না এমবাপে। আক্রমণ ভাগে মেসি-নেইমার দুজনকে রেখেই দল সাজিয়েছিলেন কোচ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পিএসজির একমাত্র গোলটি করেন সার্জিও র্যা মোস। ম্যাচের পরিসংখ্যান দেখলেই অবশ্য পিএসজির অবস্থা দেখা যাবে। গোটা ম্যাচে মেসি-নেইমাররা গোলমুখী শট মেরেছেন মাত্র তিনটি। আর মার্সেই মোট আটটি শট টার্গেটে রেখেছে।

বিশ্বকাপের ঠিক পরেই একটি ম্যাচে পিএসজির হারের পর মেসির ওপর আক্রমণ হানে ফরাসি মিডিয়া। দোসর হিসেবে উঠে আসে ফরাসি সমর্থকরাও। এরপর মার্সেইয়ের বিরুদ্ধে হারের পর ফের একবার শুরু হয় আক্রমণ। সোশ্যাল মিডিয়ায় পিএসজি সমর্থকদের একটাই মন্তব্য, মেসিকে শিগগিরই দল থেকে সরাও। সঙ্গে নেইমারকেও। বরং গোটা ফরাসি মিডিয়া ও সমর্থকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কিলিয়াম এমবাপে। ম্যাচে এমবাপে না থাকায় সেই ঝড় আরও বেশি করে মেসির ওপর পড়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের পরই এমবাপে ফ্রান্সের আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছেন। ক্লাব ফুটবলেও সেই রেশ ধরা দিয়েছে। সমর্থকদের দাবি একটাই, এমবাপেকে গুরুত্ব দিয়ে, তাঁকে সামনে রেখে দল সাজানো হোক।

১৮ ডিসেম্বর, বিশ্বকাপের ফাইনালের পর থেকেই মেসির বিরুদ্ধে এমন বিষোদগার চলছে। এটা ঠিকই যে, মার্সেই ম্যাচে সেভাবে খেলতে পারেননি মেসি। খেলতে পারেননি নেইমারও। পাস বাড়ালেও গোলের মুখ খুলতে পারেননি দুজনের কেউই। কিন্তু ‘মেসিকে সরাও, এমবাপেকে আনো’-র যে দাবি উঠছে, সেটি ঠিক কতটা যুক্তিসঙ্গত? সেই প্রশ্ন তুলেছেন মেসি ভক্তরাও। কারণ, এমবাপে নিজেও কয়েকটা ম্যাচে সেভাবে কিছু করতে পারেননি। একটি ম্যাচে পাঁচ গোল করেছিলেন, এটাই যা। গোলের সামনে বল পেয়েও বাইরে মেরেছেন। তখন এমবাপেকে নিয়ে কেন কিছু বলা হয়নি? ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর মেসিই এখন ফরাসিদের ‘সফট টার্গেট’? মেসি ভক্তদেরও পাল্টা দাবি ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ায়।

অবশ্য মেসি আর পিএসজি – এই সম্পর্ক আর কতদিন থাকবে সেটা নিয়েও নানা জল্পনা এখনও জারি আছে। আরবের আল হিলাল, আল ইত্তেহাদ থেকে স্পেনে বার্সেলোনায় প্রত্যাবর্তন – নানারকম সম্ভাবনার কথাই উঠে আসছে বিগত কয়েকদিনে। মেসি এখনও পিএসজি-তে চুক্তি নবীকরণ করাননি। ফ্রান্স ছেড়ে বেরিয়ে যেতে পারেন মেসি, সেই সম্ভাবনা অনেকেই দেখছেন। সেটাই কি সত্যি হতে চলেছে? আপাতত এদিকেই নজর সবার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।