ক্রিকেট, প্রেমিকা, ড্রাগ... || শেন ওয়ার্নের গোটা জীবনটা বিতর্কের নামান্তর

Piya Saha
৩ মিনিট
ক্রিকেট, প্রেমিকা, ড্রাগ... || শেন ওয়ার্নের গোটা জীবনটা বিতর্কের নামান্তর

বাইশ গজের দুরন্ত স্পিন থেকে জীবনের নানা বিতর্ক- বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন শিরোনাম শেন ওয়ার্ন। জীবনের ঘূর্ণির সাথে বিতর্কই তাঁর সঙ্গী। সোনালী চুলের অস্ট্রেলীয় ক্রিকেট তারকা একসময় বিশ্বের দাপুটে ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিলেও হতাশার মুখোমুখিও হয়েছেন। জীবনের শেষ ইনিংসেও তাই সকলকে অবাক করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন শেন। শুক্রবার রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কেউ বিশ্বাসই করতে পারছিলেন না এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেছেন শেন। কেউ ভাবেননি রড মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করার পরেই ক্রীড়াজগত শেনের জন্য শোক প্রকাশ করে ট্যুইট করবে। তবে তারকার ৫২ বছরের বর্ণময় জীবনে সতীর্থদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন একাধিকবার। একাধিক মহিলার সাথে সম্পর্কের আঁচ এসে পড়েছে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনেও। মদ -সিগারেট, বুকিদের সঙ্গে যোগাযোগ এমন নানা বিতর্কে ভরা শেন ওয়ার্নের জীবন।

বিশ্বকাপে নিষিদ্ধ শেন ওয়ার্ন

২০০৩ সালে সাউথ আফ্রিকায় বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন নাটকীয়ভাবে বাদ পড়লেন শেন ওয়ার্ন। কারণ তাঁর ড্রাগ পরীক্ষার ফল পজিটিভ।দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হল শেনকে। এখানেই শেষ নয় এক বছরের জন্য তাঁকে নিষিদ্ধ করেছিল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। শেনের যদিও যুক্তি ছিল তিনি মায়ের দেওয়া 'ফ্লুইড ওষুধ' খেয়েছিলেন। এইসময় তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করতেন।

বুকিদের সঙ্গে তথ্য বিনিময়

১৯৯৪ সালে শ্রীলঙ্কা সফরে শেন ওয়ার্ন ও মার্ক ওয়ার বিরূদ্ধে অভিযোগ ওঠে তাঁরা দুজনেই ম্যাচ শুরুর আগে আবহাওয়া ও পিচ সংক্রান্ত তথ্য পাচার করেছেন বুকিদের। সাময়িকভাবে শাস্তির মুখেও পড়তে হয়েছিল ওয়ার্নকে।

ম্যাসেজ বিতর্ক

সাল ২০০০। শেন এক ব্রিটিশ নার্সকে তাঁর সাথে যৌনতায় লিপ্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে ম্যাসেজ করেন। বিতর্কের জেরে তাঁকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওই মুহূর্তে। পরবর্তীকালে তিনি নিজেও এই অশ্লীল মেসেজের কথা স্বীকার করেছেন।

বিবাহ বিচ্ছেদ

ওয়ার্নের প্রথম স্ত্রী সিমোনে কাল্লাহান। ১৯৯৫ সালে দুজনে বিয়ে করেন এবং তাঁদের তিন সন্তানও রয়েছে। কিন্তু ব্রিটিশ নার্সকে মেসেজ করার কথা সমানে আসতেই চির ধরে সিমোনে শেনের বৈবাহিক সম্পর্কে। অবশেষে ২০০৫ সালে বিবাহবিচ্ছেদ হয় শেনের।২০০৭ সালে ফের কিছুটা কাছাকাছি এসেছিলেন দুজনে। ইংল্যান্ডে ঘুরতেও জান দু'জনে তবে হঠাৎই দেশে ফিরে যান সিমোনে। জানা যায়, অন্য মহিলাকে ম্যাসেজ পাঠাতে গিয়ে তা ভুল করে পাঠিয়ে দেন সিমোনের কাছে। বিবাহ বিচ্ছেদের একবছর পরেই আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নেন শেন ওয়ার্ন।

সিগারেটের নেশা

সিগারেট খেতে খুবই ভালোবাসতেন শেন ওয়ার্ন। তাঁর সতীর্থদের থেকেও জানা যায় সেই কথা। একবার তাঁর সিগারেটে খাওয়ার ছবি তুলেছিলেন একটি ছেলে। ছেলেটিকে মারধরও করেছিলেন এই কারণে শেন। তামাক বিরোধী এক সংস্থার সাথে চুক্তিও হয়েছিল তাঁর। চুক্তির শর্ত ছিল তাঁকে সিগারেট ছাড়তে হবে কিন্তু চার মাসের মধ্যেই সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন শেন। বিয়ারের প্রতি তাঁর ভালোবাসার কথাও জানেন অনেকেই।

হার্লের সাথে সম্পর্ক

সাল ২০১০। ফের বিতর্কে উঠে আসেন ওয়ার্ন। ইংরেজ অভিনেত্রী এলিজাবেথ হার্লেকে চুমু খেতে দেখা যায় তাঁকে।ঘটনা জানাজানি হতেই নিজেই টুইট করে জানিয়েছিলেন, সিমোনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কথা শুধু তাঁর পরিবার এবং কাছের বন্ধুরা ছাড়া কেউই তেমন জানেন না। হার্লের সঙ্গে সম্পর্ক থাকার সময়ও একাধিক মহিলার সাথে তাঁর সম্পর্কের কথা সামনে আসে। ২০১১ সালে তাঁদের বাগদান হবে বলেও শোনা যায় কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

শুধু তাই নয় ২০০৬ সালে তিন মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ছবি ছাপা হয় ব্রিটিশ ট্যাবলয়েডে।মডেল এমিলি স্কটকেও ডেট করেছেন শেন। তবে সেই সম্পর্ক মাত্র তিন মাসই টিকেছিল। মাঠের বাইরে তিনি প্লেবয় হিসেবেই পরিচিত ছিলেন। কিংবদন্তি এই ক্রিকেটার ডেটিং অ্যাপ টিন্ডার-ও ব্যবহার করতেন।

সতীর্থদের সঙ্গে সংঘর্ষ

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় দল থেকে শেনকে বাদ দিলে স্টিভ ওয়াহের সাথে সম্পর্কের অবনতি ঘটে তাঁর।২০১৬ সালে শেন ওয়ার্ন প্রাক্তন অধিনায়ককে প্রকাশ্যেই ' সবচেয়ে স্বার্থপর' বলেছেন।

তবে শেষজীবনে সময় কাটিয়েছেন সন্তানদের সাথে। ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। উপস্থিত থেকেছেন একাধিক টিভি শোয়ে। শুধু তাই নয় নিজের জীবন সম্পর্ক খোলাখুলি কথাও বলতে শোনা গেছে শেনকে। বিতর্কে জড়ালেও তাঁর ক্রিকেট জীবন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।