খাবারে বিষ! ভারতের যুবক-যুবতীদের জীবন চরম সঙ্কটে, যে চাঞ্চল্যকর সত্য প্রকাশ সমীক্ষায়

Food Habits of Indians: বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছে, ভারতে প্রাপ্তবয়স্কদের স্থূলতার হার তিনগুণেরও বেশি বেড়েছে।

inscript
২ মিনিট
খাবারে বিষ! ভারতের যুবক-যুবতীদের জীবন চরম সঙ্কটে, যে চাঞ্চল্যকর সত্য প্রকাশ সমীক্ষায়

অস্বাস্থ্যকর অভ্যাসে তলিয়ে যাচ্ছে ভারতের যুবসমাজ। এই মুহূর্তে ভারতের কর্মক্ষম যে জনসংখ্যা, যার অধিকাংশটাই যুবক-যুবতী, তাঁদের জীবন ফুরিয়ে যাচ্ছে বিবিধ অস্বাস্থ্যকর অভ্যাসে যা তাতের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া, স্ক্রিনটাইম এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই মুহূর্তে ভারতীয় অর্থনীতির বড় সমস্যা। গত সোমবার নির্মলা সীতারমণের দেওয়া অর্থনৈতিক সমীক্ষায় এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

ভারতে কর্মসংস্থান এই মুহূর্তে বড় সমস্যা। মানুষ বাড়ছে, চাকরি কমছে। শুধু চাকরি নয়, কমে যাচ্ছে কর্মক্ষম মানুষের শারীরিক যোগ্যতাও! কর্মক্ষম মানুষের কর্মসংস্থানের জন্য দক্ষতা এবং সুস্বাস্থ্যের প্রয়োজন। অর্থনৈতিক সমীক্ষা এবং সোশ্যাল মিডিয়া অনুসারে, স্ক্রিনটাইম, টানা বসে থাকার অভ্যাস এবং অস্বাস্থ্যকর খাবারের ভয়াবহ অভ্যাসে জনস্বাস্থ্য মারাত্মক আক্রান্ত। কর্মক্ষম মানুষের উৎপাদনশীলতাও কমে যাচ্ছে। যার ফলে ভারতের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে প্রভূত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বাস্থ্যকর খাবার হিসেবে নয়! জানেন, হস্তমৈথুন ঠেকাতেই তৈরি হয়েছিল কেলগ'স কর্নফ্লেক্স!

History of Kellogg's Cornflakes: শোনা যায়, তিনি এবং তাঁর স্ত্রী পৃথক ঘরে ঘুমোতেন এবং তাদের বৈবাহিক জীবনে তারা কোনওদিন যৌনতায় লিপ্ত হননি।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো। এই 'বিষাক্ত' অভ্যাস তৈরিতে বেসরকারি খাতের অবদান রয়েছে সবচেয়ে বেশি। সমীক্ষাটি বলছে, ভারতীয়দের মধ্যে যে নতুন খাদ্যাভ্যাস দেখা যাচ্ছে তা শুধুমাত্র অস্বাস্থ্যকর নয়, পরিবেশগতভাবেও এর কুপ্রভাব পড়ছে। "বহু শতাব্দী ধরেই ভারতের ঐতিহ্যবাহী জীবনধারা, খাদ্য এবং খাবার তৈরির প্রক্রিয়ার মধ্যেই কীভাবে স্বাস্থ্যকরভাবে, প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করা যায় তার উল্লেখ আছে। ভারতীয়দের বাণিজ্যিক স্বার্থেই এই খাদ্যাভ্যাস, পদ্ধতিকে শেখাটা দরকার," বলা হচ্ছে সমীক্ষায়। বিশ্বের অন্য অঞ্চলের খাদ্যাভ্যাস, খাদ্যরীতিকে আপন করার চেয়ে ভারতীয় শৈলীকে প্রচার করা জরুরি কারণ এর বিশ্বব্যাপী বাজার রয়েছে।

বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছে, ভারতে প্রাপ্তবয়স্কদের স্থূলতার হার তিনগুণেরও বেশি বেড়েছে। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের তথ্য অনুসারে, ভিয়েতনাম এবং নামিবিয়ার পরে ভারতেই শিশুদের বার্ষিক বৃদ্ধি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্নান-খাওয়ার জলটুকুও নেই! দূষিত সমুদ্রের জলেই বাঁচছে গাজার শরণার্থী শিশুরা

Gaza Refugee Families : সমুদ্রের জলও দূষিত। দূষণ এবং সমুদ্রে সাঁতার কাটার কারণে শিশুরা ডায়রিয়া, কাশি ও সর্দিতে আক্রান্ত হচ্ছে।

ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে স্থূলতা ক্রমেই মহামারীর আকার নিচ্ছে। জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা ৫ (NFHS-5) অনুসারে, ১৮ থেকে ৬৯ বছর বয়সে স্থূলতার সম্মুখীন হওয়া পুরুষদের হার এখন ২২.৯ শতাংশ। গত জাতীয় পারিবারিক সমীক্ষা ৪-এ তা ছিল ১৮.৯%। মহিলাদের ক্ষেত্রে গত সমীক্ষায় তা ছিল ২০.৬% (NFHS-4)। এখন তা বেড়ে ২৪.০% (NFHS-5) হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বলছে, ভারতে মোট রোগের ৫৬.৪ শতাংশই অস্বাস্থ্যকর খাবারের কারণে। শর্করা এবং চর্বিযুক্ত উচ্চ প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার যত বৃদ্ধি পেয়েছে ততই শারীরিক কার্যকলাপ হ্রাস পেয়েছে। বিভিন্ন খাবারে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিও অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যাকে বাড়িয়ে তুলছে।

অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, এই মুহূর্তে ভারতের যুবক-যুবতী, যারা আগামীতে চাকরি করবেন, উৎপাদনশীলতায় যোগ দেবেন, তাঁদের বাঁচাতে হলে সুষম এবং বৈচিত্র্যময় খাবারের প্রতি চালনা করা গুরুত্বপূর্ণ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।