স্কুটার বিক্রির টাকায় প্রথম বাস, স্বপ্ন দেখতে জানলে কতদূর যাওয়া যায়, দেখিয়েছে শ্যামলী পরিবহণ

tiasa gupta
৪ মিনিট
স্কুটার বিক্রির টাকায় প্রথম বাস, স্বপ্ন দেখতে জানলে কতদূর যাওয়া যায়, দেখিয়েছে শ্যামলী পরিবহণ

পরিবহণ ব্যবসায় নামার পর ৫০ বছর পেরিয়ে গেছে। গণেশচন্দ্র ঘোষ এখন নিজেই একটা সফল প্রতিষ্ঠানের নাম। তাঁর হাত ধরে জন্ম নিয়েছে আজকের বিলাসবহুল বাস সফর `শ্যামলী পরিবহণ’। একদিন স্কুটার বিক্রির টাকায় কেনা হয়েছিল শ্যামলী পরিবহণের প্রথম বাস। সেই বাস প্রথম সফর শুরু করে বাংলাদেশের রাজশাহী-নগরবাড়ি সড়কে। শ্যামলী পরিবহণ এক লড়াইয়ের নাম।

এই সাফল্যের আখ্যান খুললে দেখা যায় এক স্কুটার চালকের স্বপ্নের উড়ান পাড়ি দিয়েছিল প্রথমে বাংলাদেশের পথে পথে। আজ তা আন্তর্জাতিক চেহারা নিয়েছে। শ্যামলী পরিবহণ আজ শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, সীমান্ত পেরিয়ে ভারতের নানা অঞ্চলে পৌঁছে যায় শ্যামলীর বাস।

সালটা ১৯৭২। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ পেরিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। অবিনাশচন্দ্র ঘোষ তাঁর বিরাট পরিবার নিয়ে থাকতেন পাবনা শহরে। ১৩ জন সদস্যের পরিবার, জীবন চালানোই ছিল এক সংগ্রাম। তাঁর জ্যেষ্ঠপুত্র গণেশচন্দ্র ঘোষ তখন এডওয়ার্ড কলেজের ছাত্র। পরিবারের অর্থনৈতিক দায় এসে পড়ল তাঁর কাঁধে। কিছু টাকা জমিয়ে ১৯৭২ সালে তিনি একটি স্কুটার কিনে ফেললেন। তারপর পাবনা-সুজানগরের রাস্তায় বাণিজ্যিকভাবে তিন চাকার স্কুটার চালাতে শুরু করলেন। সেই ভাড়াতেই সংসার চলত তাঁদের।

প্রতিদিনের উপার্জিত অর্থ জমাতে শুরু করলেন। নতুন ব্যবসার স্বপ্ন দেখলেন তিনি। গণেশচন্দ্র পড়া ছাড়েননি। ক্লাসের ফাঁকে ফাঁকে বেরিয়ে পড়তেন স্কুটার নিয়ে। ধীরে ধীরে পয়সা জমিয়ে কয়েকটি নতুন স্কুটার কিনলেন। এভাবেই শুরু হল শ্যামলী পরিবহণের পথচলা। স্কুটারের সংখ্যা যতই বাড়ল, ততই সেটি একটি ব্র্যান্ডে পরিণত হল। ২ বছর বাদে তিন চাকার স্কুটারগুলো বিক্রি করে সেকেন্ড হ্যান্ড বাস কিনে ফেললেন গণেশচন্দ্র। সেই বাসই জন্ম দেয় সাফল্যের। আজ শ্যামলী সফর করছে ভারতেও।

রাজশাহী থেকে নগরবাড়ি পর্যন্ত চালানো হত পুরনো ওই বাসটি।বাস চালিয়ে উপার্জিত অর্থ, পরিবারের সদস্যদের সোনার গয়না বিক্রির অর্থ এবং সোনালী ব্যাংক পাবনা জেলা শাখা থেকে নেওয়া ঋণের টাকায় ১৯৭৮ সালে কেনা হয় চকচকে একটি নতুন বাস। সেদিনই পূরণ হয় গণেশচন্দ্রের নতুন বাস কেনার স্বপ্ন। তখন থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর বছরে বছরে কেনা হয় নতুন নতুন বিলাসবহুল আধুনিক বাস।

১৯৭২ থেকে ৪৪ বছর পেরিয়েছে। আজ পরিবহণ পরিষেবা ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণেশ চন্দ্র ঘোষ। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চলে তিল তিল করে গড়ে তোলা শ্যামলী পরিবহণের বাস। দেশে-বিদেশে গড়ে উঠেছে হাজার হাজার টিকিট কাউন্টার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এই পরিবহণে। বিনিয়োগ ও ব্যবসার পরিধি ক্রমে বেড়েই চলেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ ভারতের উত্তরবঙ্গের ১৬ জেলার সর্বত্র চলে শ্যামলী পরিবহণের বাস।

আন্তর্জাতিক রুটের মধ্যে ঢাকা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গুয়াহাটি-ঢাকা, ঢাকা-বুড়িমারি-শিলিগুড়ি, চট্টগ্রাম-ঢাকা-কলকাতায় (ট্রানজিট) চলছে শ্যামলীর বাস। বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক রুটে চালানো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ১০টি অত্যাধুনিক বাস। দেশের অভ্যন্তরে শ্যামলী ব্র্যান্ডের বাসের সংখ্যা প্রায় সাড়ে ৪০০। এর মধ্যে অর্ধশত বাস শীতাতপ নিয়ন্ত্রিত।

এখন দেশে-বিদেশে শ্যামলী পরিবহণ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাদের আধুনিক একটি চেয়ার কোচের দাম ৭০ লাখ টাকা। অত্যাধুনিক বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের দাম দেড় কোটি থেকে পৌনে দুই কোটি টাকা। শ্যামলীও আজ বাংলাদেশের ইতিহাসের অংশ।

প্রজ‌ন্মের সিঁড়ি বেয়ে শ্যামলী পরিবহণের ব্যবসা ছে‌লে রা‌কেশ ঘো‌ষের হা‌তে। আরও দক্ষ ও পু‌রোদস্তুর প‌রিবহণ ব্যবসায়ী হ‌য়ে আগের চে‌য়ে বিস্তৃত পরিসরে ছ‌ড়ি‌য়ে‌ছেন ব্যবসা। দেশের গণ্ডি পেরিয়ে শ্যামলী ডানা মেলেছে প্রতিবেশী দেশ ভারতেও।

২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বাবা তাঁকে শ্যামলী বাসের ব্যবসায় জড়ান। গণেশচন্দ্র লড়াই করে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন। তাই ছেলেকেও তিনি মূল্যবোধের পাঠ দিয়েছেন। আশ্চর্যের বিষয় হল, রাকেশ ঘোষ বাস মালিক হয়েও হেলপার, চালক, সুপারভাইজর সবাইকে 'কাকা' সম্বোধনে ডেকে মাতিয়ে রাখেন। বিনিময়ে পেয়েছেন সবার অকুণ্ঠ ভালোবাসা।

ভারত-বাংলাদেশের মধ্যে আর এক যোগাযোগের মাধ্যম ভারত সরকারের `সৌহার্দ্য’। কলকাতা-ঢাকা রুটে ভারত সরকারের বাস পরিবহণ মাঝখানে বন্ধ ছিল। করোনার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছিল দুই দেশের মধ্যেকার সেতু। করোনার দমক কমেছে। স্বাভাবিক হয়েছে, দুই দেশের মধ্যে যাতায়াত। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল। করোনা আবহে ২০২০ সালের ১২ মার্চ থেকে দুই দেশের মধ্যে এই বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তারপর লকডাউন ও সংক্রমণ বৃদ্ধির কারণে তা আর চালু হয়নি। কিন্তু ফের দুই বছর পর গতি পাচ্ছে বাসসফর। স্বাভাবিক হচ্ছে যাত্রাপথ।

দারিদ্রকে তিনি জয় করেছেন। দেখিয়ে দিয়েছেন পরিশ্রমকে পুঁজি করে স্বপ্নের উড়ান উড়তে পারে। তবে গণেশচন্দ্রের চলার পথ মোটেই মসৃণ ছিল না। শ্যামলী পরিবহণের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে লড়াইয়ের আখ্যান। প্রায় ৫০ বছর আগে একটি জীর্ণ পুরাতন তিন চাকার স্কুটার থেকে একটি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজ ব্র্যান্ডনেম শ্যামলী।

পাবনা শহরের শালগাড়িয়ার অভাবী ঘরের সেই গনেশচন্দ্র ঘোষ আজ গোটা দেশের পরিবহণ ব্যবসার এক দিকপাল হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর সেই জীর্ণ স্কুটারটি যেন এক চারাগাছ, যা এখন মহীরুহে পরিণত হয়েছে। সেই চারাগাছ রোপন করেছিলেন গনেশচন্দ্র ঘোষ। শ্যামলীর চাকা গড়িয়েছে প্রতিবেশী ভারতে। সেইসঙ্গে বাংলাদেশের পরিবহণ শিল্পের ইতিহাসে এক সাফল্যের অধ্যায় লেখা হয়ে থাকল গণেশচন্দ্র ঘোষকে ঘিরে। তিনি পাবনার মাটিতে যে চারাগাছ রোপন করেছিলেন, আজ সেই গাছের শাখা প্রশাখা ভারতেও বিস্তৃত।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।