গরম থেকে বাঁচতে অব্যর্থ ওষুধ সাঁতার, জেনে নিন কী কী নিয়ম মানতেই হবে?

আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সাঁতার কাটার আগে ও পরে কী কী খাবার খাওয়া যেতে পারে, যাতে ক্লান্তি এবং পরিশ্রম অনেকাংশে দূর হবে?

Sayan Das
৪ মিনিট
গরম থেকে বাঁচতে অব্যর্থ ওষুধ সাঁতার, জেনে নিন কী কী নিয়ম মানতেই হবে?

গ্রীষ্মকাল পড়লেই গুমট আবহাওয়া এবং অস্বস্তিকর পরিস্থিতিতে দুর্ভোগের শিকার হয় দেশবাসী। আমাদের দেশের একাধিক প্রান্তে বছরের প্রায় ছয় থেকে সাত মাস তীব্র গরমের মধ্যে নাজেহাল হতে হয় মানুষকে। সারাদিন রোদের মধ্যে অফিস, স্কুল কিংবা কলেজ করে বাড়িতে এসেও শান্তি নেই। স্বভাবতই, এই প্রচণ্ড গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একাধিক পদ্ধতি মেনে চলে মানুষ। এক্ষেত্রে বর্তমানে 'ওয়ার্ক ফ্রম হোম' কিংবা অনলাইন ক্লাস চলার কারণে রোদের হাত থেকে খানিকটা মুক্তি পেয়েছে সকলে। তবে এক্ষেত্রেও বাড়িতে থাকাকালীন প্রধান ভরসা হয়ে ওঠে এসি কিংবা অন্যান্য কুলার যন্ত্র। তবে এখানেই সমস্যার শেষ নেই, বাজার যাওয়া হোক কিংবা অন্য কোনও কাজ, আমাদের বাইরে বেরোতেই হয় আর সেই সময় অনেকে মুখ পুরোপুরি ঢেকে বের হন, তো কারও সঙ্গী হয় আবার ছাতা। তবে বহু স্থানে প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অন্যতম পছন্দের জিনিস হিসেবে বেছে নেয় সাঁতার।

সাঁতার বা সুইমিং হলো এমন একটি অভ্যাস, যার ওপর নির্ভর করে শান্তির জগতে পাড়ি দেয় ছোট থেকে বড় সকল মানুষ। অনেক বাড়িতেই এমন একজন পাওয়া যায়, যারা ছোট বয়সে হোক কিংবা বড় বয়সে, 'শখের' বশেই সাঁতার শিখতে শুরু করে। তবে এটিকে উল্লেখযোগ্য শরীরচর্চা হিসেবে গণ্য করেন বহু চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ। এতে যেমন মন ভালো রাখতে সাহায্য করে, তেমনভাবেই প্রচণ্ড গরমের হাত থেকে মেলে শান্তি। শুধু কি তাই, সাঁতার কাটা জানলে যে কোনও বিপদের মুহূর্তে আপনি নিজেকে বাঁচাতে সক্ষম হতে পারেন। সাঁতার কাটার বিষয়ে বেশ কয়েকটি ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। সাঁতারের আগে এবং পরে সঠিক খাবার গ্রহণের পদ্ধতি সম্পর্কেও সচেতন হওয়া প্রয়োজন।

এক্ষেত্রে বলে রাখা ভালো, সাঁতার কাটা হোক কিংবা জিম অথবা অন্য কোনও শরীরচর্চা, এর পূর্বে এবং পরবর্তী সময়ে খাওয়া-দাওয়া যদি সঠিকভাবে না হয়ে থাকে, তবে আপনার শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে। ঠিক সেরকমভাবেই সাঁতার কাটার আগে এমন বেশ কিছু খাবারের তালিকা রয়েছে, যা খাওয়া শ্রেয়, অন‍্যথায় আপনার শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। প্রথমেই যে বিষয়টি বলে রাখা দরকার, তা হলো, আপনি যদি প্রথম দিন কোনও স্থানে সাঁতার কাটার জন্য ভর্তি হন, তাহলে সবার প্রথমে মনে রাখতে হবে যে, এর ঠিক আগের মুহূর্তে কোনওরকম খাবার খাওয়া উচিত নয়। আপনি এর ঠিক আধঘণ্টা কিংবা এক ঘণ্টা পূর্বে কোনও খাবার গ্রহণ করতেই পারেন; কিন্তু যাই-ই হয়ে যাক না কেন, খাবার খেয়েই তৎক্ষণাৎ সাঁতার কাটতে নামা একপ্রকার নিষিদ্ধ বলা চলে। এক্ষেত্রে সঠিক নিয়ম না মানলে আপনার সঙ্গে ঘটে যেতে পারে যে কোনও ধরনের দুর্ঘটনা। ফলে বাড়ি থেকে বেরনোর আগে কিছু খেয়ে নিয়ে তবেই আপনি সাঁতার কাটতে যাবেন। এখন প্রশ্ন উঠতে পারে, সাঁতার কাটার আগে ঠিক কতটা পরিমাণ এবং কোন কোন খাবার খাওয়া উচিত?

এক্ষেত্রে বলা ভালো, অনেকেই এমন আছেন, যাঁরা দেশের বাড়িতে কিংবা গ্রামে কোথাও ঘুরতে গিয়ে পুকুরে সাঁতার কাটতে পছন্দ করে থাকেন। এক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় এই যে, শহরের ব্যস্ততম জীবনে আমাদের কোনওরকম শারীরিক কসরত করে ওঠা হয় না, ফলে কোনও একদিন প্রচণ্ড পরিমানে শারীরিক ধকল হলে তা একদিকে 'ক্ষতিকর' হিসেবে বিবেচিত হয়। তাই প্রথমটা শুরু করুন অল্প সময় দিয়েই এবং অবশ্যই তার আগে হালকা খাবার খেতে পারেন। এক্ষেত্রে প্রধানত ফল, বাদাম কিংবা দই খাওয়া যেতে পারে বলে মত স্বাস্থ্য-বিশেষজ্ঞদের। তবে এসব কিছুই অতিরিক্ত পরিমাণে খাওয়া কখনওই উচিত নয়। সাঁতার কাটার আগে কোন কোন খাবারগুলো খাওয়া যেতে পারে, তার একটা তালিকা দিয়ে রাখা ভালো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোয়ালন্দ কারি: মাঝিমাল্লার হাতে তৈরি মুরগির ঝোলের স্বাদ আজও ভোলেনি বাঙালি

গোয়ালন্দর খাবার নিয়ে যাঁরা এখনও নস্টালজিয়ায় ভোগেন, তাঁদের জন্য রইল এই উপহার। বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই রেসিপি।

কলা

আপনি প্রথমদিন সাঁতার কাটতে যান কিংবা এক্ষেত্রে আপনার যত বছরই হয়ে যাক না কেন, যে কোনওদিনই সাঁতার কাটার মুহূর্তে আপনার দরকার পড়বে শক্তি; কারণ সাঁতার কাটতে গেলে যে পরিমাণ শারীরিক ধকল হয়, তার জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তির দরকার পড়ে। এক্ষেত্রে সাঁতারের আগে কলা একটি উপযুক্ত খাবার হিসেবে বিবেচিত হয়। কারণ, কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের শরীরকে শক্তি সরবরাহ করতে সক্ষম হয়। ফলে বাড়ি থেকে বেরনোর আগে একটি কিংবা দু'টি কলা খেয়ে বের হওয়া যেতে পারে।

ডিম

এটা প্রায় আমাদের সকলেরই জানা যে, ডিম হলো এমন একটি খাদ্য, যাতে বহু পরিমাণে প্রোটিন থাকে; যা আমাদের শরীরে সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। যে-কোনও শরীরচর্চার আগে ডিম খাওয়া স্বাস্থ্যকর বলে মত বিশেষজ্ঞদের, আর সাঁতার কাটার কিছু মুহূর্ত আগে যদি আপনি ডিম খেতে পারেন, তাহলে তা আপনাকে শক্তি প্রদান করতে সক্ষম হবে। তবে স্বাস্থ্য-বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পরিমাণে ডিম খাওয়া কখনওই উপযুক্ত নয়। এক্ষেত্রে পরিমাণ রাখতে হবে সামান্য।

কফি

সাঁতারের পরে প্রধানত যে সমস্যাটি দেখা যায়, তা হলো ক্লান্তি। বিশেষ করে আপনি যদি প্রথম প্রথম এটি শেখেন, তবে আপনার শরীরে শক্তির ঘাটতি দেখা দিতে পারে আর তা দূর করতে প্রধানত কফি নেওয়া যেতে পারে। এক্ষেত্রে সমস্যা অনেকাংশে দূর হবে।

এ তো গেল সাঁতার কাটার আগে খাবারের তালিকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সাঁতার কাটার পর কী কী খাবার খাওয়া যেতে পারে, যাতে ক্লান্তি এবং পরিশ্রম অনেকাংশে দূর হবে? প্রথমেই বলে রাখি, সাঁতারের পর অবশ্যই আপনার খাদ্যতালিকায় প্রোটিন রাখতে হবে; এটি আপনার ক্লান্তি দূর করতে সক্ষম। এক্ষেত্রে সাঁতার কেটে বাড়ি এসে আপনি ভাত, ডাল এবং সবজি খেতে পারেন। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিটি বাঙালি পরিবারে ভাত, মুসুর ডাল এবং একাধিক সবজি-মিশ্রিত তরকারি খেলে পর্যাপ্ত শারীরিক শক্তি পেয়ে থাকি আমরা। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে প্রধান যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, তা হলো, সাঁতার কাটার আগে কিংবা পরে অ্যালকোহল পান করা কখনওই উচিত নয়, এটি শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

লিখেছেন
Sayan Das
Sayan Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।