রোবট প্রথম খুন করে আস্ত মানুষকে! কী ঘটেছিল ৪৫ বছর আগের সেই দিনে?

Robot Killed Human: উইলিয়ামসকে মেরে ফেলার পরেও রোবটটি কাজ চালিয়ে যাচ্ছিল। উইলিয়ামস ওই অবস্থাতেই প্রায় ৩০ মিনিট পড়েছিল।

inscript
৩ মিনিট
রোবট প্রথম খুন করে আস্ত মানুষকে! কী ঘটেছিল ৪৫ বছর আগের সেই দিনে?

রোবট বিষয়টি যখন প্রথম আবিষ্কৃত হয়, অবাক হওয়ার সীমা ছিল না। বহু যুগ অতিক্রান্ত। আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার জমানায়। এখন রোবট চিকিৎসা করে, পরিবেশন করে, দোকান সামলায়, হিসাব সামলায়— আমাদের আর অবাক লাগে না। তবে রোবট শুধুই এসব করে না, খুন-ডাকাতিও করে। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে রোবটের হাতে প্রথম খুন হয় এক মানুষ। ১৯৭৯ সালের ২৫ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে রবার্ট উইলিয়ামস নামে এক ব্যক্তি একটি রোবটের হাতে নিহত হন।

উইলিয়ামসের বয়স তখন মাত্র ২৫। মিশিগানের ফ্ল্যাট রকের ফোর্ড মোটর কোম্পানির কাস্টিং প্ল্যান্টের কর্মচারী ছিলেন উইলিয়ামস। ১৯৭৯ সালের সেই দিন তিনি কারখানাতেই কাজ করছিলেন। কারখানার এক অংশ থেকে অন্য অংশে কাস্টিং এবং অন্যান্য উপকরণ নিয়ে যাওয়ার একটি যন্ত্র মেরামতির কাজ করছিলেন মন দিয়ে। আসলে ওই মেশিনটি খুব ধীরে ধীরে কাজ করছিল। সন্দেহ হয়, কোনও গোলযোগ বেঁধেছে ভেতরে নির্ঘাত। তাই উইলিয়ামস বিষয়টি দেখতে একটি শেভিং ইউনিটের তিনতলায় চাপেন। আইনি নথি বলছে, সেখানে একটি যান্ত্রিক হাত উইলিয়ামসকে "পিছন থেকে ধরে পিষে ফেলে"।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রজননে সক্ষম হবে রোবট, অসম্ভবকে সম্ভব করে দেখালেন বিজ্ঞানীরা

অসম্ভব সম্ভব করে দেখালেন ইউনিভার্সিটি অফ ভারমন্ট, টাফটস ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা। ২০২১ সালের শেষের দিকে গড়ে তুললেন বিশ্বের প্রথম প্রজননে সক্ষম রোবট, যাকে বলে 'জে়নোবট'।l

জানা যায়, উইলিয়ামসকে মেরে ফেলার পরেও রোবটটি কাজ চালিয়ে যাচ্ছিল। উইলিয়ামস ওই অবস্থাতেই প্রায় ৩০ মিনিট পড়েছিল। তাঁর সহকর্মীরা বুঝতেও পারেনি কী ঘটে গিয়েছে। মনে করা হয়, কোনওভাবে ওই রোবোটিক সিস্টেম আস্ত একজন মানুষকে ভুল করে নির্জীব বস্তু হিসাবে শনাক্ত করে। ফলে স্টোরেজ ইউনিট থেকে সরানো দরকার ভেবে ওই রোবট আস্ত একজন মানুষকে চেপে পিষে সরিয়ে ফেলে।

১৯৮৩ সালে উইলিয়ামসের পরিবার মেশিন প্রস্তুতকারক লিটন ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা করে। পরিবারের যুক্তি ছিল, যেখানে রোবটিক হাতগুলি পুরোদমে কাজ করছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। এই মামলায় শেষ পর্যন্ত উইলিয়ামসের পরিবারকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। সেই সময়ে আমেরিকার ইতিহাসে সেটিই ছিল সবচেয়ে বড় ক্ষতিপূরণ। তবে উইলিয়ামের পরিবার এখানেই থেমে যায়নি। মামলা আরও এগোয়, অবশেষে ১৯৮৪ সালে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হয় তাঁদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেবতার সেবা করবে রোবট হাতি! ভারতের এই মন্দিরে হইচই ফেলেছে ৮০০ কেজির রোবট

Kerala Robot Elephant: ১১ ফুট লম্বা এই 'রোবট হাতি'র ওজন, ৮০০ কেজি! হাতিটি দেখে বিন্দুমাত্র বোঝার জো নেই যে সেটি সত্যিকারের নয়।

১৯৮০-র ওই দশকে বিভিন্ন ভারী শিল্পগুলি তাদের কারখানায় স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং রোবোটিক্সের ব্যবহার শুরু করে। নতুন এই ব্যবস্থায় উৎপাদন বাড়ে ঠিকই কিন্তু কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে যায়।

উইলিয়ামসের মৃত্যুর ঠিক দুই বছর পর জাপানে একই ধরনের ঘটনা ঘটে। ১৯৮১ সালে, আকাশির কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ প্ল্যান্টের একজন কর্মীর মৃত্যু ঘটে রোবটের হাতে। ৩৭ বছর বয়সি ওই কর্মীর নাম কেনজি উরাদা। একটি ত্রুটিপূর্ণ রোবট পরীক্ষা করছিলেন তিনি। এমন সময় একটি যান্ত্রিক হাত তাঁকে মেরে ফেলে। গ্যাব্রিয়েল হ্যালেভি তাঁর বই হোয়েন রোবট কিল: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আন্ডার ক্রিমিনাল ল-এ ব্যাখ্যা করেছেন: “রোবটটি ভুল করে ভেবেছিল যে ওই কর্মচারী তার কাছে একটি 'থ্রেট' এবং সে ভাবে এই 'থ্রেট' সরানোর সবচেয়ে কার্যকর উপায় ওই কর্মীকে ধাক্কা দেওয়া।" তিনি লিখছেন, "খুব শক্তিশালী হাইড্রোলিক বাহু ব্যবহার করে রোবটটি ওই কর্মীকে ভেঙে দেয়, তাকে, সঙ্গে সঙ্গে সে মারা যায়, তারপর আবার রোবট নিজের কাজ শুরু করে।"

পরবর্তী দশকগুলিতে এই ধরনের আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৩ সালের একটি গবেষণা বলছে, ১৯৯২ থেকে ২০১৭ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রোবটের হাতে মৃত্যুর কমপক্ষে ৪১টি ঘটনা ঘটেছে, যার প্রায় অর্ধেক ঘটনাই ঘটেছে মধ্য-পশ্চিম অংশে। উল্লেখ্য, এই অংশেই ভারী শিল্পের কারখানাগুলি রয়েছে।

রোবটের হাতে এই একাধিক মৃত্যুর বহু আইনি এবং নৈতিক সমস্যাকে সামনে নিয়ে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI-বিশ্বে এসব সমস্যা আরও জটিল হয়ে উঠছে। বেশিরভাগ বিজ্ঞানীরাই যুক্তি দেন যে, মানুষরাই তাদের তৈরি মেশিন এবং এআই সিস্টেমের জন্য নৈতিকভাবে দায়ী; রোবটরা নয়। তবে, এই AI-বিশ্বে শারীরিক মৃত্যুর পাশাপাশি মানুষের মানসিক মৃত্যুর জটিল তত্ত্বও উঠে আসছে। রোবোটিক্স আর এআইয়ের ব্যবহার অনিয়ন্ত্রিত হয়ে উঠলে মানুষের সম্প্রদায় কতটা নিরাপদ থাকবে? উত্তর এখনও অস্পষ্ট।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।