পাঁচ ছক্কার নেপথ্যে রয়েছে অন্য রহস্য! গুজরাটের বিরুদ্ধে সেদিন কার ব্যাটে খেলেছিলেন রিঙ্কু?

Rinku Singh : শেষ ৫ বলে ৫ ছয়, ব্যাটে বলে ম্যাজিক করলেন রিঙ্কু সিং! কিন্তু জানেন কি এর পিছনেও রয়েছে রহস্য?

inscript
৩ মিনিট
পাঁচ ছক্কার নেপথ্যে রয়েছে অন্য রহস্য! গুজরাটের বিরুদ্ধে সেদিন কার ব্যাটে খেলেছিলেন রিঙ্কু?

পরপর পাঁচটা বল, পাঁচটাতেই ছয়! হারতে বসা ম্যাচটা যেন মুহূর্তের মধ্যে ঘুরে গেল এক বাজিগরের হাতের নিশানায়। দীর্ঘদিন ধরে জমাট বাঁধা টিটকিরি সপাট জীবন সেদিন দিয়েছিলেন কেকেআর-এর রিঙ্কু সিং। উত্তর প্রদেশের একটা ছাপোষা নিম্নবিত্ত পরিবার থেকে যে লড়াইটা একদিন শুরু হয়েছিল, তা অবশ্য স্বপ্নের মতো আকাশে উড়িয়ে দিয়েছিলেন আগেই। এবার সেই স্বপ্নের স্বীকৃতি মিলল কেবল। শান্ত, ধীর স্থির ছেলেটাই ব্যটে বলে ম্যাজিক দেখালেন আচমকা। পাঁচ বলেই ঘায়েল প্রতিপক্ষের দুঁদে বোলার যশ দয়াল। কিন্তু এই যে ম্যাজিককে ঘিরে মুহূর্তের মধ্যে নায়ক হয়ে উঠলেন রিঙ্কু সিং, জানেন কি সেই ম্যাজিকের পিছনে লুকিয়ে রয়েছে অন্য এক রহস্য?

অবশেষে ফাঁস হল এক চাঞ্চল্যকর তথ্য, সেদিন পাঁচ বলে পাঁচ ছয় মারার সময় মোটেই নিজের ব্যাটে খেলেননি রিঙ্কু সিং। জানেন সেদিনের ওই ম্যাজিক ব্যাটের মালিক আসলে কে? শুনলে অবাক হবেন এই ব্যাটটি আসলে আর কারোর নয়, খোদ কেকেআর এর অধিনায়ক নীতিশ রানার। ম্যাচ জেতার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেদিনের পাঁচ ছয়ের দৃশ্য, সেই সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরপুর রিঙ্কু সিংয়ের প্রোফাইলও। এরই মধ্যে সম্প্রতি কেকেআর -এর তরফে সামনে আনা হয় একটি ভিডিও। যেখানে বলা হয়, ব্যাটটি স্বয়ং নীতিশ রানার। এমনকী এই ব্যাটেই তিনি আগের দুটি ম্যাচে খেলেছেন। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন এই ম্যাজিক ব্যাটটি দিয়েই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক ওভারে পাঁচটা ছয়, রিঙ্কু সিংয়েই মজে কেকেআর! কেন তাঁকে তিনমাস ব্যান করেছিল BCCI?

Rinku Singh KKR IPL : কমেন্টেটররা দিনের শেষে নিজের বক্তব্য বদলে নিয়েছেন। মাঠজুড়ে তখন একটাই নাম – রিঙ্কু সিং।

এখানেই শেষ নয়, আরও একটি চাঞ্চল্যকর তথ্য তিনি সামনে এনেছেন ভিডিওতে। রিঙ্কু সিং নাকি আগেই ব্যাটটা নীতিশ রানার কাছে চেয়েছিলেন। যদিও নিজের লাকি ব্যাট মোটেই হাতছাড়া করতে চাননি কেকেআর-এর অধিনায়ক। রিঙ্কুও হয়তো সেদিন মনে মনে চেয়েছিলেন ওই ব্যাটেই খেলতে তাই ম্যাচে ব্যাট করতে নামার আগে কেউ ব্যাটটা রিঙ্কুকে এনে দেয়। তারপরের ঘটনা তো সবারই জানা। অচিরেই সেই ব্যাটটি নিজেই যেন তারকা হয়ে উঠল। আর ব্যাটের মালিক কে সেই বিশ্লেষণ তো সেখানে নেহাতই তুচ্ছ মাত্র।

সেদিন গ্যালারি ভর্তি ছিল দর্শকের ভিড়, টানটান উত্তেজনা। যদিও পাল্লাটা বেশ ভারী গুজরাট দলের দিকেই। ম্যাচের আগাম সমীক্ষাও প্রায় ঘোষণা করে দিয়েছে ফলাফল। শেষ ওভার, জয়ের জন্য তখনও বাকি ২৯টা রান। দলের সবাই হাল ছেড়ে দিয়েছেন। বলা ভালো, হেরে যাওয়ার শেষ প্রমোদ গুনছেন। এমনকী ধারা ভাষ্যকারও ধরে নিয়েছিলেন গুজরাট দলের জয় আসন্ন। তবুও নিয়মমাফিক শুরু হল শেষ ওভার। প্রথম বলে উমেশ যাদব এক রান নিয়ে স্ট্রাইক ছেড়ে দিলেন রিঙ্কু সিংকে। গুজরাট টাইটান্স দল অবশ্য ততক্ষণে ধরে নিয়েছিল জয় শুধু আর ৫ বলের অপেক্ষা। কিন্তু এই এত টালমাটাল পরিস্থিতি, এত উত্তেজনার মধ্যেও একমাত্র স্থির ছিলেন একজনই। তখন অবশ্য কেউই বুঝতে পারেননি এই স্থির চোখের আড়ালেই ছিল গনগনে আঁচ। এক্কেবারে চুপিসাড়ে মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কেকেআর-এর রিঙ্কু সিং। যশ দয়াল নিজেও ভাবতে পারেননি তাঁর করা পরবর্তী পাঁচটি বলের ফলাফল এমনটা হবে শেষমেশ!

প্রসঙ্গত, ছোট থেকেই অভাব ইন্তন ছিল রিঙ্কুর সঙ্গী। একেবারেই নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা। বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। এমনকী অভাবের তাড়নায় রিঙ্কুকেও একসময় ঝাড়ুদারের কাজ করতে হয়েছে। কিন্তু তাতে ২২ গিজের স্বপ্নে ভাটা পড়েনি এক রত্তিও। লড়াইটা তাই জারি ছিলই। কেবল অপেক্ষা ছিল একটা এরকম চমকে দেওয়া স্বীকৃতির, যার হাত ধরে আগামীতে আরও স্বপ্ন পূরণের পথে ছুটতে পারবেন রিঙ্কু সিং।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।