ভাঙছে আফ্রিকা, তৈরি হচ্ছে নতুন মহাসাগর! পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে যে ঘটনায়

New Ocean Forming Africa : বেশ কয়েকবছর ধরে গঠনগত পরিবর্তন দেখা যাচ্ছে। অশান্ত হয়ে আছে গোটা এলাকা। যার প্রভাবই পড়তে শুরু করে দিয়েছে।

inscript
২ মিনিট
ভাঙছে আফ্রিকা, তৈরি হচ্ছে নতুন মহাসাগর! পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে যে ঘটনায়

সাতটা মহাদেশ আর পাঁচটা মহাসাগর –পৃথিবীর মানচিত্র বলতে আমরা মোটামুটি এটাই বুঝি। তার সঙ্গেই জুড়ে আছে নদী, দেশ, রাজ্য, সেখানকার মানুষজন, জীবজগত আরও কত কি! হঠাৎ যদি চিরপরিচিত এই মানচিত্রটাই বদলে যায়? একটা অংশ আড়াআড়ি ভেঙে গিয়ে যদি পৃথিবীর নতুন কোনও চেহারা সামনে চলে আসে? বিজ্ঞানীদের আশঙ্কা, ঠিক এই জিনিসটাই হতে চলেছে। বদলে যেতে চলেছে পৃথিবীর ম্যাপ। আর সেই সবকিছুর মূলে রয়েছে একটি জায়গা – আফ্রিকা।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এই আফ্রিকা। একটা সময় এখানকার অনেক অংশই ছিল অজানা। নীল নদের তীরে নগর সভ্যতাও রয়েছে, আবার রয়েছে উত্তরে সাহারা মরুভূমিও। তিনদিক ঘিরে আছে সমুদ্র। এমন আফ্রিকা মহাদেশই নাকি ভেঙে দু’খণ্ড হয়ে যাবে! আর তার প্রক্রিয়া এখনই শুরু হয়ে গিয়েছে! আন্তর্জাতিক জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটারসে সম্প্রতি এনিয়ে বিশেষ গবেষণা প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, সমুদ্রের তলায় ও আফ্রিকার মূল ভূখণ্ডে বেশ কয়েকবছর ধরে গঠনগত পরিবর্তন দেখা যাচ্ছে। অশান্ত হয়ে আছে গোটা এলাকা। যার প্রভাবই পড়তে শুরু করে দিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিপাহি বিদ্রোহে ব্রিটিশদের নাকানিচোবানি খাইয়েছিলেন এই আফ্রিকান নারী

Sepoy Mutiny: শুধুমাত্র দলিত হওয়ার কারণে সিপাহি বিদ্রোহের উচ্চবর্ণের ইতিহাসের আড়ালে চাপা পড়ে গেছেন এই আফ্রিকান নারী।

এই পুরো কর্মকাণ্ডে বিজ্ঞানীরা বিশেষ করে নজর রেখেছেন ইথিওপিয়ার দিকে। কেন? তার জন্য ফিরে যেতে হবে ২০০৫ সালে। ইথিওপিয়ার মাউন্ট দাবাহু ওই অঞ্চলের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। ওই বছরই ভয়ংকর অগ্ন্যুৎপাত হয় ওই অঞ্চলে। কেবল অগ্ন্যুৎপাতই নয়, ভূমিকম্পও হয় সেখানে। তারপরই দেখা যায়, সেখানে বিশাল বড় আর গভীর একটি গর্ত তৈরি হয়েছে।

বাইরে থেকে দেখলে, অত্যন্ত সাধারণ একটি ফাটল। কিন্তু গবেষণার পর দেখা গেল, ওই ফাটলের ভেতরেই লুকিয়ে আছে আসল রহস্য। এই মুহূর্তে ইথিওপিয়ার ওই মরু অঞ্চল জুড়ে ৩৫ মাইল লম্বা ফাটলটি বিস্তৃত রয়েছে। যত দিন যাচ্ছে, সেটি বাড়ছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, প্রতি বছর প্রায় সাত মিলিমিটার করে বাড়ছে ফাটলের দূরত্ব। বিজ্ঞানীরা এখানেই আসল জায়গায় নির্দেশ করেছেন। তাঁদের বক্তব্য, এটা কেবল একটি অঞ্চলের ব্যাপার নয়। ইথিওপিয়া ও আফ্রিকার উত্তরের বেশকিছু জায়গায় এমন ফাটল দেখা যাচ্ছে। এর ফলে এই গোটা অঞ্চলটি দু’ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আফ্রিকা মহাদেশ যে দু’ভাগে ভেঙে যাচ্ছে, সেটা নিয়ে প্রায় নিশ্চিত বিজ্ঞানীরা। যদি এমনটা হয়, তাহলে সমুদ্রের জল এই দুই ভূখণ্ডের মাঝে এসে ঢুকবে। তৈরি হবে নতুন একটি সমুদ্র। বদলে যাবে পৃথিবীর মানচিত্রটাই।

অবশ্য পৃথিবীর এমন ভাঙা গড়ার খেলা চলতেই থাকে। ভূ-বিজ্ঞানীরা বারবার উল্লেখ করেছেন প্যানজিয়া আর প্যানথালাসার কথা। বলেছেন, কীভাবে একটা সমগ্র ভূখণ্ড থেকে আলাদা আলাদা মহাদেশ, দেশ তৈরি হল। সেরকমই বদলের মধ্যে দিয়ে যাবে পৃথিবী। যেখানে আফ্রিকা ভেঙে দু’টুকরো হয়ে যাবে। সেইসঙ্গে তৈরি হবে নতুন একটি সমুদ্র।

গবেষকরা ওই রিপোর্টে জানিয়েছেন, ২০০৫-এর অগ্ন্যুৎপাত আর ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচের টেকটনিক প্লেটও। চিড় ধরে যাওয়ায় সেই প্লেটও একটি একটু করে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। তার জন্যই এই ‘বিচ্ছেদ’। তবে কেবল ইথিওপিয়াই নয়, লোহিত সাগর বা রেড সি-র ভেতরেও চলছে এমন টালমাটাল অবস্থা। আপাতত ওই জায়গার আশেপাশের এলাকা থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও ভয় পাওয়ার কোনও কারণ নেই। আফ্রিকা মহাদেশের সম্পূর্ণভাবে দু’ভাগ হতে এখনও কয়েক লক্ষ বছর সময় লাগবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।