রাশিয়ার পরমাণু বিস্ফোরণ, ভুগল এই শহরটি- অন্তিম পর্ব

Sourish Das
৩ মিনিট
রাশিয়ার পরমাণু বিস্ফোরণ, ভুগল এই শহরটি- অন্তিম পর্ব

(প্রথম পর্বের পর)

সোভিয়েত সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, কোনও একটি অজানা গবাদিপশুর রোগের জন্য তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আদতে, সেমিপালাতিনোস্ক টেস্ট সাইটের নিকটবর্তী এলাকায় যাঁরা যাঁরা বসবাস করতেন, তাঁদের অন্যত্র স্থানান্তর করা কিংবা তাঁদের ব্যবস্থা করা তো দূরে থাক, বরং, তেজস্ক্রিয়তা তাঁদের শরীরকে কীভাবে প্রভাবিত করে, তা নিয়ে গবেষণা করার জন্যই বেশি আগ্রহী ছিল সোভিয়েত ইউনিয়ন সরকার। সোভিয়েত সরকারের এই অমানবিক নীতির ফলে কাজাখস্তানের এই অঞ্চলের মানুষদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

পারমাণবিক হ্রদঃ

তবে শুধুমাত্র যে মানুষের শরীরের উপরে পরীক্ষা করা হয়েছিল তাই নয়, সোভিয়েত ইউনিয়ন সরকার পারমাণবিক বোমার এই পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য পারিপার্শ্বিক পরিবেশের সমূহ ক্ষতি করেছিল। যদিও এই জাতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল মূলত অর্থনৈতিক উন্নয়নে পারমাণবিক বোমার শান্তিপূর্ণ ব্যবহার। বাঁধ নির্মাণ থেকে শুরু করে খনিজ সম্পদ উত্তোলন, এমনকি জলাধার এবং খাল খনন করা সবকিছুতেই সোভিয়েত ইউনিয়ন সরকার ব্যবহার করেছিল পারমাণবিক বোমা। ১৯৬৫-৮৮ সালে মোট ১২৪টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল কাজাখস্তানের এই অঞ্চলে। যার মাধ্যমে পরিবেশের প্রভূত ক্ষতি করেছিল সোভিয়েত ইউনিয়ন সরকার।

এর মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য হল, চাগান হ্রদ খননের প্রক্রিয়া। ১৯৬৫ সালে ১৫ জানুয়ারি ইরতিশ নদীর অববাহিকায় ১৭৮ মিটার মাটির নিচে স্থাপিত বোমা বিস্ফোরণের মাধ্যমে এই হ্রদ খনন করা হয়েছিল। ৪০০ মিটার প্রস্থ এবং ১০০ মিটার গভীর এই জলাধার খনন করা হয়েছিল শুধুমাত্র পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে। যদিও পরবর্তীতে একটি খাল তৈরি করে ইরটিশ নদীর সঙ্গে এই হ্রদের মিলন ঘটানো হয়েছিল। এই পারমাণবিক হ্রদ নিয়ে সোভিয়েত ইউনিয়ন সরকারের মধ্যে একটা আলাদা রকমের গর্ব কাজ করতো। কিন্তু, তারা তখন জানত না, এই হ্রদ কোনো পারমাণবিক খনি থেকে কম কিছু নয়। এই হ্রদে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১০০ গুণেরও বেশি। এই হ্রদের জলে কোন রকম মাছের উপস্থিতি দেখা যায় না। তার সঙ্গে এই পারমাণবিক হ্রদের উপস্থিতিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কাজাকাস্তানের ওই অঞ্চলে।

কাজাখস্তানের পলিগন এই পারমাণবিক পরীক্ষার পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছিল ১৯৮৬ সালের ২৬ এপ্রিল। সেই দিন ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের চেরনোবিলের একটি পারমাণবিক বিপর্যয় রীতিমতো নাড়িয়ে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন সরকারকে। এর পরেই নিজেদের পারমাণবিক প্রকল্প সমূহের সম্পূর্ণ নীতি ঢেলে সাজাতে বাধ্য হয়েছিল দাম্ভিক সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে কাজাখস্তানেও শুরু হয়েছিল একটি অসম প্রতিবাদ। কাজাখস্তানের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছিল সেখানকার বাসিন্দারা। অবশেষে, ১৯৯১ সালে নুরসুলতান নজরবায়েভের নেতৃত্বে কাজাখস্তান স্বাধীনতা লাভ করলে এই সেমিপালাতিনোস্ক টেস্ট সাইট চিরতরে বন্ধ করতে বাধ্য হয় সোভিয়েত সরকার।

কিন্তু, কাজাখস্তানের এই শহরের মানুষদের জীবন থেকে পরমাণু বোমার এই প্রভাব এখনও শেষ হয়নি। পারমাণবিক বোমার শেষ পরীক্ষার তিন দশক কেটে গেলেও এখনও এই অঞ্চলে জন্মানো বহু শিশুর দেহে অঙ্গবিকৃতি দেখা যায়। মস্তিষ্কে বিশেষ ধরনের তরল পদার্থ জমার ফলে অনেক শিশু 'হাইড্রোসেফালাস' নামক একটি বিশেষ রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগ হওয়ার ফলে শরীরের অনুপাতে মাথার আকৃতি কয়েকগুণ বড় হয়ে যায়। এছাড়াও, অন্যান্য অঙ্গবিকৃতি নিয়ে প্রতিদিন বহু শিশু লড়াই করে চলে নিজের সঙ্গেই। যারা কোনও অস্বাভাবিকতা নিয়ে জন্মগ্রহণ করেনি, তাদের দেহেও একাধিক মারণব্যাধি ধরা পড়ে। ক্যান্সার থেকে শুরু করে হৃদয় রোগ, সবকিছু ঝুঁকি নিয়েই বাঁচতে হয় এই অঞ্চলের মানুষদের। উপরন্তু, যে সমস্ত শিশু বিকলাঙ্গ হিসেবে জন্মায়, তাদের অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মৃত্যুবরণ করে। এখানকার বাসিন্দাদের জীবনযুদ্ধ এখনও শেষ হয়নি। রিপোর্টে জানা গিয়েছে, ওই পারমাণবিক বোমা পরীক্ষার চার দশক ছাড়াও যত মানুষ ওই অঞ্চলে রয়েছেন সকলের দেহেই তেজস্ক্রিয়তাজনিত একাধিক রোগ আছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পলিগনে তেজস্ক্রিয়তার পরিমাণ, কোনও কোনও ক্ষেত্রে চেরনোবিলের থেকেও বেশি।

নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করার জন্য যে কোনও শক্তিশালী দেশ যে কত দূর যেতে পারে, তার অন্যতম উদাহরণ হল কাজাখস্তানের এই পলিগন টেস্ট সাইট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমার ব্যবহারের পরবর্তী প্রভাব লক্ষ করার পরেও প্রায় চার দশক ধরে কাজাখস্তানের উত্তর-পূর্বাঞ্চলে বসবাসকারী মানুষদের উপরে নির্বিচারে তেজস্ক্রিয়তার পরীক্ষা চালিয়ে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন সরকার। কিন্তু, সেমিপালাতিনোস্ক শহরের কাজাকরা এমনই এক জনগোষ্ঠী, যাদের বাড়ির পাশে পারমাণবিক কেন্দ্র, তাদের মতামতের তোয়াক্কা না করে তাদের এলাকাতেই অনবরত পারমাণবিক শক্তির পরীক্ষা চালিয়ে গিয়েছে একটি দাম্ভিক সরকার। কাজাখস্তানের এই মানুষদের শরীরে সেই পরীক্ষার তেজস্ক্রিয়তার ক্ষত এখনও দগদগে। বিজ্ঞানীরা নিশ্চিত নন কত প্রজন্ম ধরে তারা এই অভিশাপ বহন করে চলবে। হয়তো জন্ম হবে আরও কিছু বিকলাঙ্গ শিশুর, কোল খালি হবে আরও অনেক মায়ের। তাই আমাদেরই শিক্ষা নিতে হবে পারমাণবিক বিস্ফোরণের ঘটনা থেকে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয়।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।