তেলাপিয়ার চামড়া বসানো হচ্ছে মানুষের দেহে! বিজ্ঞানের আজব খেলায় মেতেছেন চিকিৎসকরা

Tilapia Fish Skin Grafting: তেলাপিয়ার চামড়ার গঠন মানুষের ত্বকের মতোই। ফলে তেলাপিয়ার ত্বক এক আদর্শ প্লাস্টার তৈরি করে।

inscript
২ মিনিট
তেলাপিয়ার চামড়া বসানো হচ্ছে মানুষের দেহে! বিজ্ঞানের আজব খেলায় মেতেছেন চিকিৎসকরা

চামড়া প্রতিস্থাপনের কাজে দেহের অন্য অংশ থেকে নেওয়া ত্বক দিয়ে স্কিন গ্রাফটিং ক্রমেই সাধারণ চিকিৎসা পদ্ধতি হয়ে উঠছে। কিন্তু নিজের দেহেরই অন্য অংশের চামড়ার বদলে যদি অন্য প্রাণীর চামড়া কেটে বসিয়ে দেওয়া হয় মানুষের দেহে? ধরুন, সাপের চামড়া, ধরুন বাঘের চামড়া! কেমন হবে? ব্রাজিলে সম্প্রতি এক অদ্ভুত জৈব উপাদান বা বায়োমেটেরিয়ালের পরীক্ষা করা হয়েছে পোড়া চামড়ার চিকিত্সায়। নির্দ্বিধায় বলা যায়, পরীক্ষাটি দুর্দান্ত ভাবে সফল হয়েছে। মানুষের পোড়া চামড়া সারাতে ব্যবহার করা হয়েছে তেলাপিয়ার চামড়া। এই তেলাপিয়া আফ্রিকার মিষ্টি জলের মাছ কিন্তু ব্রাজিলের নদীতেও প্রচুর পরিমাণে মেলে।

গত কয়েক বছরে, গবেষকরা ত্বকের গ্রাফটিং করার সময় তেলাপিয়ার ত্বক ব্যবহার করে পরীক্ষা করেছেন। ২০১৯ সালে, একটি ঘটনায় বারুদের বিস্ফোরণের কারণে চামড়া পুড়ে যাওয়ার চিকিত্সায় এই তেলাপিয়ার চামড়ার কার্যকারিতা প্রথম নজরে আসে।

তেলাপিয়ার চামড়াতে টাইপ ১ কোলাজেন দ্রব্য থাকে বেশি পরিমাণে, এই চামড়ার প্রসারিত হওয়ার শক্তিও বেশি এবং তেলাপিয়ার চামড়ার গঠন মানুষের ত্বকের মতোই। ফলে তেলাপিয়ার ত্বক এক আদর্শ প্লাস্টার তৈরি করে। এটি ক্ষতস্থানে আর্দ্রতা এবং প্রোটিনের ক্ষতি রোধ করে এবং ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত এটি ক্ষতের সঙ্গে আবদ্ধ থাকে। এর চামরা ক্ষত সারানোর পদ্ধতিকে দ্রুত করে এবং দূষণ থেকেও রক্ষা করতে সাহায্য করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চামড়ার নিচে হামাগুড়ি দিচ্ছে কী? বিরলতম রোগ নিয়ে শোরগোল বিশ্বজুড়ে...

Rare Parasitic Infection: কৃমির সংক্রমণ এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে চিকিৎসকরা দেখেন তাঁর ত্বকের নীচে কৃমির লার্ভা হামাগুড়ি দিচ্ছে।

গবেষণায় এক ২৩ বছর-বয়সী ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে। বাহু, মুখ এবং দেহের বিশাল অংশ পুড়ে যায় তাঁর। নীল নদের তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করে তাঁর চামড়ার হাল ফেরানো হয়। প্রথমেই, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের পরীক্ষা করার আগে তেলাপিয়ার ত্বককে রাসায়নিকভাবে জীবাণুমুক্ত করা হয়েছিল, গ্লিসারোল দিয়ে পরিষ্কার করা হয় এবং সংক্রমণের ঝুঁকি কমাতে ফ্রিজে রাখা হয়।

ওই ব্যক্তির বাহুর ক্ষত পরিষ্কার করা হয়ে গেলে এবং নেক্রোটিক (মৃত) ও ফাইব্রিনাস টিস্যু সরানো হয়ে গেলে চিকিত্সকরা তেলাপিয়ার ত্বকটি ব্যক্তির দেহে স্থাপন করেন। সিলভার সালফাডিয়াজিন ক্রিম, যা সাধারণত ব্রাজিলে পোড়া রোগীদের নিরাময়ে ব্যবহার করা হয়, তা লাগানো হয় ওই চামড়াতে। তারপরে গজ এবং ব্যান্ডেজ মুড়ে রাখা হয়। প্রথম সপ্তাহে প্রতি ৭২ ঘণ্টা পর পর ড্রেসিং করা হতো।

১৭ দিনের মধ্যে রিপিথেলিয়ালাইজেশন, অর্থাৎ নতুন ত্বক জন্ম নেয়। তখন তেলাপিয়ার চামড়া, যা শুকিয়ে গিয়েছিল এবং পোড়া দেহ থেকে আলগা হয়ে গিয়েছিল তা ছাড়িয়ে নেওয়া হয়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও ঘটেনি ব্যক্তির দেহে। তেলাপিয়ার চামড়া দিয়ে চিকিৎসার পর ওই ব্যক্তির বাম হাত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

এরা আগে, মানুষ, শুয়োর, এমনকী ব্যাঙের চামড়াও স্কিন গ্রাফটিংয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্রাজিলের সরকারি হাসপাতালে এগুলি সবসময় পাওয়া যায় না। পরিবর্তে, নিয়মিত গজ ব্যান্ডেজের মতো বেদনাদায়ক পদ্ধতিই ব্যবহৃত হয়। তেলাপিয়া ব্রাজিলের নদীতে প্রচুর পরিমাণে মেলে, তাই ভবিষ্যতে পোড়া চামড়ার চিকিৎসায় এটি মূল্যবান এবং টেকসই এক বিকল্প হতে পারে।

"মাছের চামড়া সাধারণত ফেলে দেওয়া হয়, তাই আমরা এই পণ্যটিকে সামাজিক সুবিধার কোনও বস্তুতে রূপান্তরিত করতে চেয়েছি,” বলেন ফেডারেল ইউনিভার্সিটি অব সিয়ারার অধ্যাপক ওডোরিকো ডি মোরাইস। ২০২২ সালের এক সমীক্ষায় দেখা গেছে এই উপাদান ব্যবহারে খরচ মাত্র ১ ডলার। তেলাপিয়ার ত্বক শিশুদের পোড়ার চিকিত্সার জন্যও ব্যবহার করা হয়েছে। এমনকী পশুদের চামড়ার রোগ সারাতেও ব্যবহৃত হয়েছে তেলাপিয়ার চামড়া।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।