শাহরুখ নয়, 'ডিডিএলজে'-র রাজের চরিত্রে এই হলিউড হিরোকেই চেয়েছিলেন পরিচালক...

Shah Rukh Khan, DDLJ: যে ছবির হাত ধরে দর্শক খুঁজে পেয়েছিল প্রেমিকের সেই চিরন্তন সত্তাটিকে, সেই 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবিতে নাকি অভিনয় করার কথাই ছিল না শাহরুখের।

Sohini Das
৪ মিনিট
শাহরুখ নয়, 'ডিডিএলজে'-র রাজের চরিত্রে এই হলিউড হিরোকেই চেয়েছিলেন পরিচালক...

ট্রেন চলে যাচ্ছে দূরে। রাগী বাবার হাত ছাড়িয়ে, নিন্দুকদের মুখে ধুলো উড়িয়ে ছুটে যাচ্ছে মেয়েটি প্রাণপন। ট্রেন থেকে বাড়ানো হাত দূরে দূরে সরে যাচ্ছে আরও। রেলগাড়ির গতি বাড়ছে। এই প্ল্যাটফর্ম ছাড়ল বলে। ঠিক এমন সময়েই ঘটে যাবে সেই ম্যাজিক। যে ম্যাজিকের জন্যই যেন অপেক্ষা করে বসেছিলেন হলভর্তি দর্শক। হাতের সঙ্গে মিলে গেল হাত, ট্রেনে উঠে পড়লেন নায়িকা। দর্শক যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই একটা ছুঁয়ে ফেলা আপামর মধ্যবিত্ত ভীরুপ্রেম একটা জাতিকে বাঁচিয়ে দিল যেন ট্রেনছুট হওয়ার আতঙ্ক থেকে। বড় বড় দেশে ছোট ছোট এমন কত রূপকথার জন্ম যে হয়, তা প্রথম জানল মানুষ। ভারতীয় সিনেমার জগতে গেঁথে গেল একটি মাইলফলক। যা আজও মানুষের হৃদয়ে বসে আছে অবিকল। যা পুরনো হয়নি তিন দশকেও।

বক্সঅফিসে চূড়ান্ত হিট এই ছবি অচিরেই ভারতের মাটি পেরিয়ে পৌঁছে গেছিল বিদেশেও। শাহাজাহান-মমতাজ, হীর-রাঞ্ঝা, সেলিম-আনারকলির ভিড়ে সিনেমাপ্রিয় জনতা পেল নয়া জুটি। সেই রাজ-সিমরানের প্রেমে আজও বুঁদ দর্শক। তবে জুটি তো কেবল একটা নয়, আরও একটা পছন্দসই জুটি একইসঙ্গে খুঁজে পেয়েছিল বলিউড। ঠিক ধরেছেন, সিনেমাপ্রিয় আম আদমির বরাবরের পছন্দের জুটি শাহরুখ-কাজল, যাঁরা একসঙ্গে পর্দায় এলে আজও ম্যাজিক হয়, এত বছর পরেও। আর এসবের মধ্যে আদ্যপান্ত রোমান্সের দেবতা হিসেবে যদি কেউ দর্শকের মনে জায়গা করে নিয়ে থাকেন, তা বোধহয় শাহরুখ খান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নায়িকা আসে, নায়িকা যায়, বলিউডি সাম্রাজ্যে নিজের রাজত্ব আজও অটুট রাখেন শাহরুখ খান

Shahrukh Khan Actresses Bollywood 'Pathaan' : রিল লাইফে হিরোইন অনেকেই। নায়িকারা এসেছেন, নায়িকারা গিয়েছেন। কিন্তু শাহরুখ থেকে গিয়েছেন শাহরুখেই!

তবে যে ছবি দিয়ে সেই হিট জুটির সূত্রপাত, যে ছবির হাত ধরে দর্শক খুঁজে পেয়েছিল প্রেমিকের সেই চিরন্তন সত্তাটিকে, সেই 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবিতে নাকি অভিনয় করার কথাই ছিল না শাহরুখের। রাজ মলহোত্রের ভূমিকায় পরিচালকের প্রথম পছন্দ ছিল এক 'ব্লু আয়েড বয়'। বিদেশের মাটিতে বড় হওয়া রাজ মালহোত্র। তার চালচলন থেকে আচার ব্যবহার, সবেতেই পরদেশের ছাপ। আর এমন চরিত্রের সঙ্গে এদেশের কোনও অভিনেতা সুবিচার করতে পারবেনই বা কেন! এমন ভাবনা থেকেই সম্ভবত মার্কিন অভিনেতা টম ক্রুজকে রাজ মলহোত্রকে রাজের চরিত্রে চেয়েছিলেন পরিচালক আদিত্য চোপড়া। স্বাভাবিক ভাবেই প্রত্যাখ্যাত হন পরিচালক। টম ক্রুজ সটান সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তখন হলিউডের জনপ্রিয়তম হিরো টম। আর সেসময় বলিউড-হলিউডের মধ্যে যাতায়াতও এতটা সহজ ছিলনা। তবে এ কথা ঠিক, শশী কাপুর বা ভিক্টর ব্যানার্জির মতো অনেক অভিনেতাই ততদিনে হলিউডে অভিনয় করে ফেলেছেন। তবে তাই বলে টম ক্রুজ ভারতে এসে সর্ষে ক্ষেতে ম্যান্ডোলিন বাজিয়ে প্রেম নিবেদন করবেন, এ স্বপ্ন বোধহয় একটু বাড়াবাড়িই ছিল না। তাছাড়া ছেলের এই পরিকল্পনায় সম্মতি ছিল না প্রযোজক যশ চোপড়া। সম্ভবত তা বাজেটের কথা ভেবেই। সে যাই হোক, টমের কাছে প্রত্যাখ্যাত হয়ে প্ল্যান বি-র দিকে এগোলেন আদিত্য। না, তাঁর পছন্দের তালিকায় দ্বিতীয় নম্বরেও ছিল না শাহরুখের নাম। এর পরে তিনি দ্বারস্থ হন নবাবপুত্র সইফ আলি খানের। কিন্তু তিনিও হ্যাঁ বললেন না। অগত্যা যাওয়া হল শাহরুখের দরবারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সবাই জানেন 'আজগুবি' সিনেমা! তাও কেন ভারতবর্ষে চিরকাল জিতে যান শাহরুখ খান?

Pathan Shahrukh Khan: পাঠান দিয়ে বছর শুরু করেছেন শাহরুখ। সামনেই রয়েছে আরও দু'টি সিনেমা, জওয়ান এবং ডানকি৷

বছর কয়েক হল তখন বিনোদনের দুনিয়ায় পা রেখেছেন শাহরুখ। ততদিনে অবশ্য গোটা পনেরো ছবি করে ফেলেছেন তিনি। তার মধ্যে ''বাজিগর', 'ডর'-এরর মতো সুপারডুপার হিট ছবি যেমন রয়েছে, তেমনই রয়েছে 'চমৎকার', 'দিল আসনা হ্যায়'-এর মতো চূড়ান্ত ফ্লপ ছবিও। একেক বছর সেসময় তিনটে-চারটে করে ছবি করছেন শাহরুখ। ছোট পর্দার একটি ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দার এই রাস্তাটা সহজ ছিল না মোটেই। ফলে মুড়ি-মিছড়িতে আলাদা করার সুযোগ তখন তাঁর হাতে ছিল না। ঠিক এমন সময়ে যশরাজ ব্যানারের ছবির অফার তো ফেরনোর কোনও প্রশ্নই ছিল না। রাজ চরিত্রের জন্য় রাজি হলেন শাহরুখ এবং করলেনও। শুধু করলেনই না, এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন তিনি চরিত্রটিকে, যে দর্শকদের মনের মণিকোঠায় সারাজীবনের জন্য জায়গা করে নিল রাজ।

সে সময় এক হাজার সপ্তাহ টানা প্রেক্ষাগৃহ দখলে রেখেছিল এই 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'। বলিউডের ইতিহাসে সেসময় যা ছিল রেকর্ড। এমনকী আজও সেই ছবির জনপ্রিয়তা কমেনি এতটুকু। আজও মুম্বইয়ের মরাঠা মন্দির নামে একটি প্রেক্ষাগৃহে দেখানো হয় এই ছবি। গত ২৮ বছর ধরে চলে আসছে এই রেওয়াজ। করোনাকালীন সময়ে তা কিছুদিন বন্ধ হয়ে গেলেও পরম্পরা টলেনি। এখনও সেখানে দেখা যায় ছবিটি। আজও সর্বকালের সেরা এবং জনপ্রিয়তম ছবিগুলির একটি 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'।

রোমান্সের সর্বময় সম্রাট যে শাহরুখ খান, তার হয়ে ওঠার পিছনে সম্ভবত বড় ভূমিকা ছিল এই ছবিটির। সেটা ভাইরালের যুগ ছিল না বটে, তবে তখনও ভালো সিনেমা, ভালো ছবি কিংবা ভালো গানের কদরল করার মানুষ কম ছিলেন না। সেসব নিয়ে হইচইও কম হত না। ঠিক এখন যেমন ভাইরাল হওয়া গান, ছবির দৃশ্য বা সিনেমা নিয়ে হয়। বলা যেতে পারে, তেমনই একটি 'ভাইরাল' হওয়া ছবি সম্ভবত 'ডিডিএলজে', যা সেসময় দাঁড়িয়ে ভেঙে ফেলেছিল এতদিন ধরে চলে আসা সব প্রেম-সম্পর্কের ধারণাই। শাহরুখ যদিও পরবর্তীকালে সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেমিকের বাইরে গিয়ে অন্যান্য চরিত্র, বিশেষত 'বাজিগর' বা 'ডর'-এর মতো নেগেটিভ চরিত্র করতে চেয়েছেন তিনি গোড়া থেকেই। পরবর্তীকালে সেই দক্ষতা একাধিক বার প্রমাণ করেছেন বলিউড বাদশা। তা সত্ত্বেও রাজ মালহোত্র হয়ে শাহরুখ যা তাঁর ভক্তদের দিয়ে গিয়েছেন, তা বোধহয় প্রেমের কিংবদন্তি হয়েই থেকে যাবে আজীবন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।