১১১ বছর পর ভাইরাল হল ঐতিহাসিক মেনু কার্ড! কী কী খাবার পরিবেশন করা হয়েছিল টাইটানিকে?

TITANIC Menu Chart : সমুদ্রে ডুবে যাওয়া সেই বিখ্যাত টাইটানিকের খাবারের মেনু কার্ড সামনে এল, এতগুলো বছর পেরিয়ে এসেও যেন বিস্ময় জাগায় এ ঘটনা...

inscript
২ মিনিট
১১১ বছর পর ভাইরাল হল ঐতিহাসিক মেনু কার্ড! কী কী খাবার পরিবেশন করা হয়েছিল টাইটানিকে?

সেই অমোঘ দৃশ্য। আটলান্টিকের বরফগলা জলে ভাসছে দরজার একটা পাল্লা। সেটুকুকেই খড়কুটোর মতো আঁকড়ে রয়েছেন নায়িকা। নায়ক জ্যাকও লুটোচ্ছে প্রাণপণ ওই ভাসমান পাল্লা আঁকড়েই। পরে অবশ্য একটি স্পিডবোট এসে নায়িকা রোজকে বাঁচায় তবে নায়ক হারিয়ে যান অতল গভীরেই। ছবির নাম ‘টাইটানিক’। ১৯৯৭-এ মুক্তি প্রাপ্ত হলিউডি এপিক। যা কেবল ইংরেজি ভাষাই নয় ঘোর ধরায় অন্যান্য ভাষাভাষীদের মধ্যেও। তবে এ ঘটনা কেবল গল্প নয়, ঘোর বাস্তব থেকে তুলে আনা পটচিত্র মাত্র।

সময় থেমে থাকে না। এ ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১১১ বছর। বিশ্ব অবশ্য আজও ভুলতে পারেনি সেই দুর্বিষহ ঘটনাকে। ‘টাইটানিক’ নিছক দুর্ঘটনা নাকি জাহাজডুবির কোনও ছক, আজও উত্তর মেলেনি এমন আরও অনেক প্রশ্নের। কেবল ইতিহাসের পাতায় বিভীষিকার মতো থেকে গিয়েছে জাহাজের এই নামটুকু। সিনেমার সেই টাইটানিক আসল ছিল না। পুরোটাই সাজানো। তাহলে আসলটা কী রকম ছিল, এই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। কেননা সিলভার স্ক্রিনেই অনেকের চোখ কপালে উঠেছিল। জাহাজও এরকম হতে পারে। টাইটানিক ছিল সাজ সরঞ্জামে ভরপুর একটা জাহাজ। ১৯১১ সালে দাঁড়িয়ে পৃথিবীর বুকে ওরকম একটা জাহাজ তৈরি করাই ছিল এক আবিষ্কার। যার অন্দরমহলটাও ছিল দেখবার মতো। কারুকার্য এবং মানুষের সৃজনশীলতার মিশেল ছিল সে জাহাজ। আজও এতগুলো দিন পেরিয়ে এসে যা নিয়ে আগ্রহ টলে না এক রত্তিও।

আগ্রহ তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হল কিছু চাঞ্চল্যকর তথ্যও। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ঘটনা। টাইটানিকের ডুবে যাওয়ার ১১১ তম বার্ষিকী উপলক্ষে, Taste Atlas নামক একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ জাহাজের বিভিন্ন ক্লাসে পরিবেশিত মেনুর ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। একেই রহস্য ছিল, তার ওপর এরকম একটি তথ্য সামনে আশায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে চতুর্দিকে। হলদে হয়ে যাওয়া পুরনো মেনুর পাতা যেন আস্ত একটা ইতিহাস তুলে ধরে আমাদের সামনে। সেই ইতিহাসের প্রতি টানই আমাদের নিয়ে যায় আজ থেকে ১১১ বছর আগের টাইটানিকের হেঁশেলে। জানেন কী ছিল সেই মেনুতে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোনওদিন ডোবেইনি আসল টাইটানিক! আড়ালে ছিল কোন ষড়যন্ত্র?

Titanic: বিশেষজ্ঞরা বলেন, আকার এবং আয়তনের প্রায় প্রায় সমান হওয়ার কারণে কেউ ধরতেই পারেনি, বেলফাস্ট বন্দর থেকে অলিম্পিক বেরোয়নি বরং বেরিয়েছিল নাকি টাইটানিক।

View this post on Instagram

জাহাজ যখন এহেন বিলাসবহুল তখন তার মেনুও যে কম চমকপ্রদ কিছু হবে না, তা অবশ্য সহজেই আঁচ করা যায়। ব্রিল, কর্নড বিফ, সবজি, ডাম্পলিংস থেকে শুরু করে সুইডিশ রুটি, মার্মালেড, ব্রেড ও মাখন, স্মোকড হেরিংস, জ্যাকেট পটেটো, বয়েলড হোমিনি সহ আরও কত ধরণের খাবার! আজকের সময়ে দাঁড়িয়েও এই মেনু সহজেই টেক্কা দেবে হালফিলের ক্যাফে রেস্তোরাঁকেও।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যাত্রীদের ক্ষেত্রে খাবারের মেনুতে বিশেষ কিছু বদলও লক্ষ্য করা যায়। প্রথম শ্রেণির যাত্রীদের জন্য মেনু ছিল এলাহি। ব্রিল, কর্নড বিফ, সবজি, ডাম্পলিংস, গ্রিলড মটন, কাস্টার্ড পুডিং, চিংড়ি, নরওয়েজিয়ান অ্যাঙ্কোভিস এবং বিভিন্ন ধরণের চিজের আইটেম পরিবেশন করা হয়েছিল। অন্যদিকে, তৃতীয় শ্রেণির প্রাতঃরাশ এবং রাতের খাবার ছিল সীমিত। সেখানে শুধুমাত্র ওটমিল পোরিজ এবং দুধ, স্মোকড হেরিংস, জ্যাকেট আলু, হ্যাম এবং ডিম, ব্রেড ও মাখন, মার্মালেড এবং সুইডিশ রুটি ছিল। এখানেই শেষ নয়, শোনা গিয়েছে, টাইটানিকের সেই শেষ লাঞ্চ এর মেনু কার্ডকে সম্প্রতি চড়ানো হচ্ছে নিলামেও। আশা করা হচ্ছে ৫০,০০০ থেকে ৭০,০০০ মার্কিন ডলার পর্যন্ত দাম পাওয়া যাবে এতে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।