‘ভোট চুরি’ স্লোগানেই বিহারে উল্টো ফাঁদে কংগ্রেস?

Congress Failed in Bihar 2025: তাদের মতে, ভোট চুরি নিয়ে এত জোর দেওয়ায় মূল ইস্যুগুলিই আড়ালে চলে গিয়েছে। তবুও রাহুল এবং কংগ্রেস নেতৃত্ব এই সতর্কবার্তা গুরুত্ব দেননি।

inscript
২ মিনিট
‘ভোট চুরি’ স্লোগানেই বিহারে উল্টো ফাঁদে কংগ্রেস?

বিহারের ২০২৫ সালের নির্বাচনের ফল কংগ্রেসের জন্য এক কথায় বিপর্যয়। ৬১টি আসনে লড়েও তারা পেয়েছে মাত্র ৬টি, স্ট্রাইক রেট মাত্র ৯.৮%। এত বড় ধাক্কা কংগ্রেসকে আবার নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, কোথায় ভুল হলো? কেন দলের ভেতরকার সতর্কবার্তা গুরুত্ব পেল না?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের এই পতন হঠাৎ হয়নি; মাসের পর মাস ধরে দলের ভেতরে যে সতর্ক সংকেত উঠছিল, তা উপেক্ষা করাই আজকের এই ভরাডুবির কারণ। নির্বাচনের ঠিক আগেই রাহুল গান্ধী ‘ভোট চুরি’কে কেন্দ্র করে স্লোগান তুলেছিলেন। বিহারের সর্বত্র তিনি দাবি করেছিলেন, “এই নির্বাচন ন্যায্য হবে না, ভোট চুরি হবেই।” কিন্তু দলের একাধিক সংগঠক আগে থেকেই সতর্ক করেছিলেন, এই আক্রমণাত্মক বক্তব্য ভোটের প্রচারে সাড়া ফেলছে না, বরং উল্টো প্রতিক্রিয়া তৈরির ঝুঁকি বাড়ছে। তাদের মতে, ভোট চুরি নিয়ে এত জোর দেওয়ায় মূল ইস্যুগুলিই আড়ালে চলে গিয়েছে। তবুও রাহুল এবং কংগ্রেস নেতৃত্ব এই সতর্কবার্তা গুরুত্ব দেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারে শূন্য জন সুরজ! প্রশান্ত কিশোরের অঙ্ক কেন মিলল না?

Prashant Kishor’s Magic Failed in Bihar: বিশেষজ্ঞদের মতে, কিশোরের দল আলোচনায় ছিল, প্রচারেও এগিয়ে ছিল; কিন্তু ভোটাররা তাদের বিশ্বাসযোগ্য বিকল্প মনে করেননি।

বিহারে রাহুলের দু'সপ্তাহের ভোটার অধিকার যাত্রা কংগ্রেসের পক্ষে সমর্থন জোগাবে— এমন আশা ছিল নেতৃত্বের। ভিড় ছিল, উত্তেজনাও ছিল, কিন্তু মাঠের সংগঠন ছিল দুর্বল; মানুষের অংশগ্রহণ ভোটের বাক্স অবধি যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলছেন, ফল খারাপ হওয়ায়; বিজেপির হাতে ‘ভোট চুরি’ বাক্যটাই উল্টো অস্ত্র হয়ে গিয়েছে, এই আশঙ্কা আগেই ছিল।

আরজেডি (Rashtriya Janata Dal)-কংগ্রেস জোটে আসন ভাগাভাগির সময় থেকেই অস্বস্তি ছিল। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে সামনে আনার জন্য চাপ দিলেও কংগ্রেস তাতে রাজি হয়নি। দলের ভেতর থেকে এখন এমন কথাও সামনে আসছে যে অত্যন্ত পিছিয়ে থাকা শ্রেণি (EBC)-কে লক্ষ্য করে আলাদা ম্যানিফেস্টো বানানো হয়েছিল, কিন্তু তা বাস্তবের সঙ্গে খাপ খায়নি। কংগ্রেস নেতৃত্ব ভেবেছিল উচ্চবর্ণ ও EBC-দের যৌথ সমর্থন পাওয়া যাবে কিন্তু রাজনৈতিক বাস্তবতা ছিল অন্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারে ভরাডুবির মধ্যেও যেভাবে ভেসে রইল বামেরা

Bihar Election Analysis: রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision) এবং জোটের অন্যান্য দলের নির্বাচনী কৌশল তাদের ক্ষতি করেছে।

কংগ্রেসের বিহারের সংগঠন দীর্ঘদিন ধরেই দুর্বল, এই অভিযোগ আগেও ছিল। কিন্তু এবারে সেই দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। অনেক ব্লক স্তরের নেতা অভিযোগ করেছেন, যোগ্য কর্মীরা টিকিট পাননি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও স্থানীয়দের বক্তব্য শোনা হয়নি, উপর মহলের নির্দেশ বেশি গুরুত্ব পেয়েছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণ আল্লাভারুর অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন ওঠে, যার কারণে RJD-র মতো বড় সঙ্গীর সঙ্গে সমন্বয় দুর্বল হয়ে পড়েছিল।

নির্বাচনের আগের দিন রাহুল বলেন— “ভোট চুরি হয়েছে, প্রমাণ দেব।” কিন্তু দলের অনেক নেতাই এই ভাষণের সঙ্গে একমত ছিলেন না। তাঁদের মত, কৌশলগতভাবে আরও নমনীয় ও বাস্তবভিত্তিক প্রচার দরকার ছিল; প্রয়োজন ছিল স্থানীয় ইস্যু, মুখ্যমন্ত্রীপ্রার্থী নিয়ে স্পষ্ট অবস্থান, এবং শক্তিশালী গ্রাউন্ড-মেকানিজম। রাহুলের বিদেশ সফর ও তাঁর অনুপস্থিতিতে বিহারের কৌশল তৈরিও প্রশ্নের মুখে পড়েছে।

রাহুল-সোনিয়া-মল্লিকার্জুন খড়্গে নেতৃত্ব জানিয়েছেন, ফলাফল পর্যালোচনা করা হবে। তবে বিহারে কংগ্রেস এই মুহূর্তে শুধু রাজনৈতিক নয়, সংগঠনতান্ত্রিক সংকটও প্রকট। ২০২৬ সালের যে সব বড় নির্বাচন সামনে (অসম, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ) সেই সব জায়গায় দলের পুনর্গঠন কীভাবে সম্ভব, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

বিহার নির্বাচনে কংগ্রেস যে ধাক্কা খেল, এতে পুরো দলের নীতিগত ও কৌশলগত দুর্বলতাও সামনে এল। দলের নিজের নেতারা যে সতর্কতা জানিয়েছিলেন, যদি তা গুরুত্ব পেত তাহলে চিত্র হয়ত কিছুটা আলাদা হতে পারত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।