দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় প্রহর গুণছি

আমি প্রতিশোধের কথা বলছি না। প্রতিরক্ষার কথা বলছি। আমি প্রতিশোধে বিশ্বাস করি না। তবে প্রতিরক্ষায় বিশ্বাস করি ।

Joy Goswami
৩ মিনিট
দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় প্রহর গুণছি

কয়েক রাত্রি আমি ঘুমতে পারিনি, ঘুমতে পারছিলাম না। আজ ১৫ দিন হয়ে গেল, এখনও তদন্তের কোনও অগ্রগতির কথা জানা যায়নি। জানা যাচ্ছে শুধু শরীরের ক্ষতর কথা। আমার কাছে কোনও উত্তর নেই। আমার কাছে শুধু অসহায় শোক আছে। আমি পথে নামতে পারিনি। ঘরেই কিছু কবিতা লিখেছি। মণিপুর নিয়েও কবিতা লিখেছিলাম। আমি সেই মেয়েটির কথা ভেবে মেয়েটির বাবা মার কথা ভেবে কয়েকটি কবিতা লিখেছি। কিন্তু আমি সেসব কাউকে পড়াইনি। আমি তো আমার লেখা প্রকাশ করা বন্ধ করেছি। কাউকে পড়ানো মানেও সেটা প্রকাশ করা। তাই কাউকে পড়াইনি। আমি কিছু লেখা লিখেছি, তাতে আমার একটু নাম হয়েছে এটুকুই। আমার নাম-পরিচয়ের কী মূল্য? আমার কাছে তাঁর কোনও মূল্য নেই। এই বিষয়ে কোনও কিছু বলার আমার অধিকার নেই। কারণ আমি তো কিছুই করতে পারিনি।

আর. জি. কর কাণ্ডের এক বছর আগে মণিপুরে মেয়েদের ধর্ষণ করে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয়েছিল। আমার মেয়ের ক্ষেত্রে দু'টিই হয়নি, আমি ভাগ্যবান, কিন্তু হতেও পারত। ভবিষ্যতে হবে কি না, জানি না। আমার মেয়ে যখন বাড়ি থেকে বেরয়, যেমন-রাজ্যে দেশে কত মেয়েই তো পড়তে যায়, কর্মক্ষেত্রে যায়, গবেষণায় যায়- বাড়িতে বুড়ো বাবা-মাকে ভাবতে হয় তাঁদের মেয়ে কি সুস্থ অবস্থায় অবস্থায় ফেরত আসবেন? না কি কোনওদিনই আসবে না? এসব কথাই আমার খালি মনে হয়।

নিগৃহীতা বলতে আমার ইচ্ছে করে না। মহিলা চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে হাসপাতালে যা হয়েছে, আমি নিজেকে এই জায়গায় বসিয়ে ভাবি, আমি এই পরিস্থিতিতে কী করতাম? আমিও কিছুই করতে পারতাম না। আমার সেই বাবা-মায়ের কথা মনে পড়ে, যারা পাশের ঘরে মেয়ের দেহ থাকা সত্ত্বেও তিন ঘণ্টা ধরে পুলিশকে অনুরোধ করছেন, তাঁর মেয়েকে শেষ দেখা দেখতে দেওয়ার জন্য। কিন্তু তিন ঘণ্টা ধরে তাঁদের অনুরোধ রাখা হয়নি। তাঁরা পা ধরতে পর্যন্ত গিয়েছিল। আমরা কোথায় বাস করছি? যাঁর নির্দেশে তিন ঘণ্টা ধরে পুলিশের যে আধিকারিককেরা দেহ দেখতে দেননি, তাঁর পরিচয় জানার অধিকার কি আমাদের নেই? এদের কি কোনও বিচার হয়েছে? হাই কোর্ট, সুপ্রিম কোর্ট এদের নিয়ে কিছু বলেছে?

যারা এই ভয়াবহ কাণ্ডে যুক্ত, তাদের বড় চক্র আছে। অনেক বড় চক্র। এফআইআর করতে ১৪ ঘণ্টা সময় লেগে গিয়েছে। এত সময় লাগবে কেন? দেশ জুড়ে এরা ছড়িয়ে আছে। কারও জীবনে ঘটেছে, কারও জীবনে ঘটেনি। আমার মেয়ের জীবনেও এটা ঘটতে পারত। মেয়ের বাড়ি ফিরতে দেরি হলে বাবা-মা বাড়িতে ছটফট করেন। তা এমনি এমনি নয়। এর আগে মণিপুর হয়ে গিয়েছে। আরও অনেক কিছু হয়েছে।

রাজ্যজুড়ে লাগাতার জমায়েত হচ্ছে নারীদের। যেমন প্রবল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাতে আমার মনে হয় যে, অনেক কিছু সামনে বেরিয়ে আসবে। কিন্তু ছোট ছোট বিষয়গুলো ছেড়ে দেওয়া যাবে না। পুলিশ অফিসার, যিনি বাবা-মাকে বসিয়ে রেখেছিলেন, যাঁর নির্দেশে বসিয়ে রেখেছিলেন, যিনি ফোন করে বলেছেন আত্মহত্যার কথা, তাঁদের সকলের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয়- ভবিষ্যতে এমন কাজ করতে যেন কেউ সাহস না পায়।

আমি প্রতিশোধের কথা বলছি না। প্রতিরক্ষার কথা বলছি। আমি প্রতিশোধে বিশ্বাস করি না। তবে প্রতিরক্ষায় বিশ্বাস করি। গতকালও সংবাদপত্রে পড়েছি অসমে এক স্কুলে ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে সব বাবারা ভয়ে আছেন। তাদের মেয়ে সুরক্ষিত আছে তো বাইরে? কর্মস্থলে? বিদ্যালয় বা গবেষণাস্থলে? দোষীদের এবং দোষীদের আড়াল করতে চাওয়া প্রতিটি ব্যক্তির কঠিন শাস্তি হলে বাইরে বেরনো মেয়েদের প্রতিরক্ষার একরকম ব্যবস্থা হয়তো হয়।

(অনুলিখনে তনভিয়া বড়ুয়া)

লিখেছেন
Joy Goswami
Joy Goswami
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।