মাস্ক মোটেই ঠেকায়নি কোভিড-১৯ কে! কেন তবে দেশে বাধ্যতামূলক হলো মাস্ক?

Covid-19 Face Mask: ২০২০ সালের এপ্রিল থেকে কোভিড-১৯ কে ঠেকাতে মাস্ক পরার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচারে আনা হয়।

inscript
২ মিনিট
মাস্ক মোটেই ঠেকায়নি কোভিড-১৯ কে! কেন তবে দেশে বাধ্যতামূলক হলো মাস্ক?

একটা সার্জিকাল মাস্ক, তার উপর একটা এন-৯৫। নাক মুখের কোনও ছিদ্র দিয়েই কোভিড-১৯ ভাইরাসের প্রবেশ নাস্তি! মহামারী, মৃত্যু, পরিযায়ী দুর্ভোগ- তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। বিশ্বজুড়ে লাখে লাখে মানুষের মৃত্যু আতঙ্ক বাড়িয়ে মানুষকে ঘরবন্দি করেছে। সেই সময় একমাত্র ত্রাতা হয়ে দেখা দেয় ফেস মাস্ক এবং স্যানিটাইজার। মাস্ক ভাইরাস রোধ করতে সক্ষম বলে প্রচার করা হলেও এখন শোনা যাচ্ছে সম্পূর্ণ উলটো এক তথ্য। মাস্ক পরলে শ্বাসযন্ত্রে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা যায় কিনা তার নাকি যথেষ্ট প্রমাণই মেলেনি! রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (Centers for Disease Control and Prevention) প্রাথমিকভাবে দাবি করেছিল, মাস্ক বাধ্যতামূলক। ২০২০ সালের এপ্রিল থেকে কোভিড-১৯ কে ঠেকাতে মাস্ক পরার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচারে আনা হয়। তারপর থেকে সারা বিশ্বে ভিড়ে, বা প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক হয়ে ওঠে। খুব সম্প্রতি মাস্ক বিষয়টি আবার অপ্রয়োজনীয় হয়ে উঠেছে কোভিডের প্রকোপ কমায়।

তবে এখন এমন এক গবেষণা প্রকাশ্যে এসেছে যা প্রশ্ন তুলছে মাস্ক ব্যবহার নিয়েই! বিশ্বের তাবড় কিছু বিশ্ববিদ্যালয়ের ১২ জন গবেষকের একটি পর্যালোচনা বলেছে, কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার তেমন কোনও ভূমিকাই নেই। কোশ্যারন লাইব্রেরি প্রকাশিত এই গবেষণায় ফেসমাস্ক এবং হাত ধোয়া সহ নানা শারীরিক প্রতিরোধ ভাইরাসের বিস্তারকে রোধ করে কিনা তা পরীক্ষা করার জন্য ৭৮টি পরীক্ষা চালানো হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বুকে ব্যথা, মাথায় অসহ্য যন্ত্রণা! যে বিপদ মাথাচাড়া দিচ্ছে কোভিড ভ্যাকসিনের নেওয়ার পর

POTS : কোভিড ভ্যাক্সিন-পরবর্তী শারিরীক জটিলতার তালিকায় এবার সংযোজিত হল পসচ্যুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিন্ড্রোম। সংক্ষেপে POTS।

গবেষকরা কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক পরা আর মাস্ক না পরা এই দুই পরিস্থিতির মধ্যে তুলনা করেছেন। এই পরীক্ষার পর্যালোচনায় জানা গিয়েছে, ফেসমাস্ক পরা খুব সামান্যই ফারাক গড়ে বা আসলে কোনও পার্থক্যই গড়ে না।

গবেষণায় আরও দাবি করা হয়েছে, মেডিকেল/সার্জিক্যাল মাস্ক এবং N95-এর মধ্যে আসলে কোনও সুস্পষ্ট পার্থক্য নেই। ৮৪০৭ জনের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে, N95/P2 মাস্ক পরা সম্ভবত কোনও পার্থক্যই গড়েনি। ফ্লু-এর মতো অসুস্থতায় আক্রান্ত হওয়া প্রায় ৮৪০৭ জন মানুষের দেহে মাস্ক পরার পরে সামান্যই ফারাক দেখা গিয়েছে। মোট ৭৮টি গবেষণায় সমস্ত আয়ের, সমস্ত স্তরের এবং সমস্ত দেশের মানুষদের থেকেই নমুনা সংগ্রহ করা হয়েছে।

গবেষকরা ২০০৯ সালে H1N1 ফ্লু মহামারী, ২০১৬ সাল পর্যন্ত সাধারণ ফ্লু, ঋতুকালীন ফ্লু এবং COVID-19 মহামারীর সময়কার তথ্য সংগ্রহ করেন। ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলছে এই পর্যালোচনায় অন্তর্ভুক্ত কিছু গবেষণা কোভিডের আগে করা হয়েছিল যখন ভাইরাসের সংক্রমণ ততটা তীব্র ছিল না। অনেক মানুষই সেই সময় নিয়ম করে ফেস্ক মাস্ক পরেননি। অন্যান্য গবেষণা দেখা যাচ্ছে, মাস্ক কোভিড সংক্রমণের হারকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। বিশেষত বদ্ধ পরিবেশে মাস্ক সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।