হকি স্টিক দিয়ে মারধর, বাবা-মাকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি, অভিযোগপত্রে যা লিখেছেন নির্যাতিতা

Kolkata Law College Incident: নির্যাতিতা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের পায়ে ধরে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন বলেও জানান। নির্যাতিতার অভিযোগ অনুসারে, যখন সে পালানোর চেষ্টা করে মূল অভিযুক্ত তাঁকে হকি স্টিক দিয়ে মারধর করেছিল।

Sangita Ghorai
২ মিনিট
হকি স্টিক দিয়ে মারধর, বাবা-মাকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি, অভিযোগপত্রে যা লিখেছেন নির্যাতিতা

আর.জি কর ঘটনার এখনও এক বছর হয়নি। তারই মধ্যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। হাসপাতালের পর এবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ। বুধবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সিএনএন-নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিতা অভিযোগ করেছেন যে মূল অভিযুক্ত তাঁর প্রেমিকের ক্ষতি করার ও বাবা-মাকে মিথ্যে ফৌজদারি মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তাঁকে কলেজ প্রাঙ্গণে আটকে রেখেছিল। নির্যাতিতার আরও অভিযোগ, মূল অভিযুক্ত (৩১ বছর বয়স) ছাড়াও আরও দুজন যৌন নির্যাতনের সঙ্গে জড়িত। তারা প্রথম বর্ষের ছাত্র, বয়স যথাক্রমে ১৯ এবং ২০।

কলেজ ক্যাম্পাসের ভয়াবহতার কথা বর্ণনা করে নির্যাতিতা বলেছেন যে, তাঁকে যৌন সম্পর্কের জন্য জবরদস্তি করা হয়েছিল। তিনি তখন অভিযুক্তকে ধাক্কা দিয়ে ঠেকানোর চেষ্টা করছিলেন। তিনি বলেন, "আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে। আমি বলেছিলাম আমার প্রেমিক আছে, আর আমি তাঁকে ভালোবাসি"। কিন্তু তারপরও অভিযুক্তরা তাঁকে ছাড়েনি বলে অভিযোগ নির্যাতিতার। বরং তাঁকে জোর করে গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি আরও জানিয়েছেন যে, মূল অভিযুক্ত যখন ধর্ষণ করছিল তখন অন্য দুজন দাঁড়িয়ে দেখছিল। নির্যাতিতা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের পায়ে ধরে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন বলেও জানান। নির্যাতিতার অভিযোগ অনুসারে, যখন সে পালানোর চেষ্টা করে মূল অভিযুক্ত তাঁকে হকি স্টিক দিয়ে মারধর করেছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের ক্যাম্পাসে ধর্ষণ! এবার কসবা! অভিযুক্ত কারা, ঠিক কী ঘটেছিল?

Law Student Gang-Raped : মূল অভিযুক্তর ফেসবুক প্রোফাইলে তৃণমূলের ছাত্র পরিষদের পরিচয় রয়েছে। সেখানে উল্লেখ রয়েছে তিনি দক্ষিণ কলকাতা জেলা টিএমসিপির সাংগঠনিক সম্পাদক।

বীভৎস ঘটনায় নির্যাতিতা বেঁচে গেলেও ঘটনার সময় তাঁর আতঙ্কিত হওয়ার এবং শ্বাসকষ্টের কথা জানিয়েছেন। তিনি বলেন, "হাসপাতালে নিয়ে যেতে বলেছিলাম, কিন্ত তারা কোনো সাহায্য করেনি। তারা কলেজের মূল গেট বন্ধ করে রেখেছিল"। নির্যাতিতার আরও অভিযোগ যে, তাঁকে ব্ল্যাকমেইল করার জন্য ঘটনাটি রেকর্ড করা হয়েছিল। ধর্ষনের সময় দুটি ভিডিও রেকর্ড করা হয়। তাঁকে হুমকি দেওয়া হয়েছিল যে, সে যদি সহযোগিতা না করে তাহলে এই ভিডিও সবাইকে দেখানো হবে। শেষমেষ হুমকি ও কিছু শর্ত দিয়ে নির্যাতিতাকে ক্যাম্পাসে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

নির্যাতিতার দাবি, তাঁকে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতি আনুগত্য প্রমাণের জন্য চাপ দেওয়া হয়েছিল। তাঁকে ছাড়াও আরও সাতজনকে ইউনিয়ন রুমে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে মূল অভিযুক্ত ছাত্র সংগঠনে তার প্রভাব ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বলছিলেন। পরে, অভিযুক্তদের একজন তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে সংগঠন এবং মূল অভিযুক্তের প্রতি তাঁর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলে। নির্যাতিতা বলেন, "আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যখন মেয়েদের সেক্রেটারি নিযুক্ত হয়েছি, তখন তার এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করব। তাকে আমি ইউনিয়নের প্রতি আমার সমর্থনের আস্থা দিয়েছিলাম"। ইউনিয়ন রুমে ফিরে এলে মূল অভিযুক্ত জিজ্ঞাসা করে প্রমিত কি তাকে সব বুঝিয়ে বলেছে। নির্যাতিতা অভিযোগপত্রে ঘটনার বর্ণনা দিয়ে বলেন যে, "হ্যাঁ দাদা চিন্তা কোরো না, আমি সবসময় ইউনিটে থাকবো”।

এফআইআর অনুযায়ী, বুধবার ২৪ বছর বয়সি ওই আইনের ছাত্রী দুপুর ১২টা নাগাদ পরীক্ষা সম্পর্কিত কিছু কাজ সম্পূর্ণ করতে কলেজে গিয়েছিলেন। নির্যাতিতা অভিযোগ পত্রে লিখেছেন, তিনি ইউনিয়ন রুমে অপেক্ষা করছিলেন। এরপর অভিযুক্তরা কলেজের মূল গেটটি বন্ধ করে দেয় এবং তারপর তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনাটি বুধবার সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ১০:৫০-এর মধ্যে ঘটে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করিয়েছে। অভিযুক্তরা ইতমধ্যেই গ্রেফতার হয়েছে। শুক্রবার অভিযুক্তদের আলিপুর আদালতে হাজির করা হয়। ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।