কাতারের আল উদেইদ ঘাঁটিতে কী রয়েছে?

Iran-Israelconflict : প্ল্যানেট ল্যাবস পিবিসি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছিল। সেখানে দেখা গিয়েছে, ৫ জুন ঘাঁটিতে হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান, গোয়েন্দা বিমান-সহ প্রায় ৪০টি সামরিক বিমান ছিল। তবে ১৯ জুনের ছবিতে দেখা গিয়েছে সেখানে মাত্র তিনটি বিমান।

inscript
৩ মিনিট
কাতারের আল উদেইদ ঘাঁটিতে কী রয়েছে?

সম্প্রতি ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে। ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার জন্য দু’সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দু’দিন যেতে না যেতেই ইরানের উপর হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে ট্রাম্পের অপারেশন মিডনাইট হ্যামারের পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দেয় ইরান। কাতার, ইরাক-সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আমেরিকান সেনা ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালায়। রয়টার্স আগেই জানিয়েছিল, কাতারে মার্কিন-পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে বড় হামলার হুমকি রয়েছে। আল উদেইদ ঘাঁটিতে কী রয়েছে? আল উদেইদ কি হামলার জন্য প্রস্তুত ছিল?

ইরান থেকে পারস্য উপসাগর পেরিয়ে মাত্র ১৯০ কিলোমিটার দূরত্বে প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দেশ কাতার। এ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আল উদেইদ। এটিকে বলা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ১৯৯৬ সালে কাতারের রাজধানী দোহার-এর কাছে মরু অঞ্চলে এই সামরিক ঘাঁটিটি গড়ে তোলা হয়। প্রায় ২৪ হেক্টর জায়গা জুড়ে এর অবস্থান। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার্স। মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত মূলত এই সদর দপ্তর থেকেই মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয়। এখান থেকেই গোটা মধ্যপ্রাচ্যের অপারেশন নিয়ন্ত্রিত হয়। সেই ঘাঁটিকেই নিশানা করে ইরান। প্রায় ১০ হাজার সেনা থাকেন আল উদেইদ-তে। সেখানে কাতারের নিজস্ব বিমানবাহিনী ছাড়াও ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশের বাহিনীরা রয়েছে।

চলতি বছরের শুরুতে ওয়াশিংটনের পত্রিকা দ্য হিলের এক প্রতিবেদন অনুযায়ী, আল উদেইদ-এর রক্ষণাবেক্ষণ দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। দীর্ঘ রানওয়ে থাকায় এখানে জরুরি পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি বাহিনী মোতায়েন করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, আল উদেইদ ঘাঁটিতে কাতারেরও বিনিয়োগ আছে। তাই সামরিক প্রস্তুতির দিক থেকেও সবসময় এগিয়ে থাকে এই সামরিক ঘাঁটিটি। শুধু তাই নয়, আল উদেইদ সামরিক ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের করদাতাদের কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করে। এ ঘাঁটির উন্নয়নের জন্য বহু বছর ধরে ৮০০ কোটি ডলারের বেশি খরচ করা হয়েছে। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং ২০২১ সালে কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া-সহ আরও বিভিন্ন ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে আল উদেইদ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধবিরতি বুমেরাং! ইজরায়েলের ফের আক্রমণ স্রেফ সময়ের অপেক্ষা?

Iran-Israel conflict : তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আবাস আসলানি বলেছেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি মানার ক্ষেত্রে ইজরায়েলের ইতিহাস ভালো নয়, তাই ইরান সতর্ক অবস্থান নিয়েছে।

২৩ জুন রাতেই কাতারের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে আল–জাজিরা জানায়, কাতারের আল উদেইদ ঘাঁটির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরানের হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্র সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান-ইজরায়েল সংঘাতে সরাসরি যোগ দেওয়ার কথা ভাবছিলেন, তখন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এএফপি-র প্রতিবেদনে দাবি করা হয়েছিল, উদেইদ ঘাঁটির রানওয়ে থেকে বেশ কয়েকটি সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে।

প্ল্যানেট ল্যাবস পিবিসি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছিল। সেখানে দেখা গিয়েছে, ৫ জুন ঘাঁটিতে হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান, গোয়েন্দা বিমান-সহ প্রায় ৪০টি সামরিক বিমান ছিল। তবে ১৯ জুনের ছবিতে দেখা গিয়েছে সেখানে মাত্র তিনটি বিমান। রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা বলেন, যেসব বিমান ওই ঘাঁটিতে সুরক্ষিত ছিল না, সেগুলো সরিয়ে ফেলা হয়েছিল। তিনি আরও বলেন, বাহরাইনের একটি বন্দর থেকেও মার্কিন নৌবাহিনীর জাহাজ অন্যত্র রাখা হয়েছে।

আল উদেইদ ঘাঁটিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এই হামলাকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, ‘আমরা আল উদেইদ ঘাঁটিতে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই। এটা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’ উল্লেখ্য, ইরান ও কাতারের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলারও নিন্দা জানিয়েছে কাতার।

প্রসঙ্গত, ২৪ জুন যুদ্ধ বিরতির ঘোষণা করেছে ট্রাম্প। সম্মতি জানালেও ইজরায়েল হামলা থামায়নি। ইরান জানিয়েছে, শত্রুপক্ষ যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তারাও পাল্টা হামলা চালাবে। এখন ইজরায়েলের পর ইরানও যুদ্ধবিরতি ভাঙার ঘোষণা করতে পারে বলেই মনে করছে রাজনীতিবিদরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।