আক্কেল দাঁত ভুগিয়েছে আপনাকেও? অবাক করবে এই দাঁতের লক্ষ বছরের ইতিহাস

Wisdom Teeth : এখন প্রায় ২৫ শতাংশ মানুষেরই অন্তত একটি আক্কেল দাঁত সম্পূর্ণভাবে অনুপস্থিত, অর্থাৎ সেটি কখনও তৈরিই হয়নি।

inscript
৩ মিনিট
আক্কেল দাঁত ভুগিয়েছে আপনাকেও? অবাক করবে এই দাঁতের লক্ষ বছরের ইতিহাস

আক্কেল দাঁত! শুনেই চিড়বিড়িয়ে উঠছে ব্যথা! যন্ত্রণার আশঙ্কায় বিকৃত হয়ে যাচ্ছে মুখ! ইংরিজিতে বলে উইশডম টুথ, আক্কেলের একেবারে শিকড় নাড়িয়ে দিতে পারে সামান্য একটি দাঁত। আসলে তো মুখের একেবারে পিছনে অবস্থিত দাঁত, মোলারের তৃতীয় সেট। দেখতে দাঁতের প্রথম এবং দ্বিতীয় স্তরের মতোই, তবে কখনও কখনও একটু ছোটও হতে পারে। তবে সে যে কী বিষম বস্তু, তা ভুক্তভোগী মাত্রই জানেন। কিন্তু এমন বিচিত্র নাম কেন? আক্কেল দাঁত আসলে কী?

এগুলিকে সাধারণত আক্কেল দাঁত বলা হয় কারণ এগুলি মানুষের ৩২ টি স্থায়ী দাঁতের মধ্যে সর্বশেষ দাঁত যা ১৭ থেকে ২৫ বছর বয়সের মধ্যেই ওঠে। অর্থাৎ মানুষ যখন প্রাপ্তবয়স্ক ও মনস্ক, বড় এবং 'জ্ঞানী' তখনই এই দাঁত একেবারে জ্ঞানের নাড়িও টনটনিয়ে দেয়। তবে প্রত্যেকেরই যে চারটি আক্কেল দাঁত বাড়ে তেমনটা না। অনেকে আক্কেল দাঁত তুলিয়েও নেয়। তাহলে এই দাঁতের গুরুত্বই বা কী, কেনই বা এর এত ঝক্কি? আসলে আক্কেল দাঁতের সঙ্গে জড়িয়ে আছে মানুষের প্রাচীন ইতিহাস এবং বর্তমানও।

আমাদের আত্মীয়রা, মানে যাদের সঙ্গে আমাদের অনেক বৈশিষ্ট্যের মিল রয়েছে, তারা হচ্ছে বানর, গরিলা এবং শিম্পাঞ্জি। এদের সবারই আক্কেল দাঁত আছে। কয়েক মিলিয়ন বছর আগে, আদিম মানুষের পূর্বপুরুষদের কিন্তু আজকের মানুষের চেয়ে বড় চোয়াল এবং দাঁত ছিল। উদাহরণস্বরূপ, অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস নামের একটি প্রজাতি (ডাকনাম লুসি), প্রায় ৩ মিলিয়ন থেকে ৪ মিলিয়ন বছর আগে বেঁচে ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শয়তানের রক্তাক্ত দাঁত! এই বীভৎস সুন্দর ছত্রাকের গা দিয়ে সত্যিই কি বেরোয় রক্ত?

Devil’s Tooth Fungus : এটি একেবারেই বিষাক্ত নয় কিন্তু এর স্বাদটি এতটাই তিক্ত যে এটি কার্যত অখাদ্য।

অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিসের চোয়াল

অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস মানুষের চোয়াল এবং দাঁতগুলি এখনকার মানুষের থেকে বেশ কিছুটা বড় এবং মোটা ছিল। মোটা এনামেল সহ তিনটি বড় মোলার দাঁত ছিল। এই প্রথম দিককার মানুষের খুলির কিছু জীবাশ্ম পরীক্ষা করে দেখা গেছে, এদের চিবানোর শক্তিশালী পেশিও ছিল।

বিজ্ঞানীরা মনে করেন, এত মজবুত চোয়াল এবং দাঁত ছিল কারণ আমাদের আদিম পূর্বপুরুষরা যে খাবারগুলি খেতেন, যেমন কাঁচা মাংস এবং গাছপালা, তা আজকের খাবারের তুলনায় চিবানো অনেক বেশি কঠিন ছিল। বিলুপ্ত পূর্বপুরুষরা কী খেয়ে থাকতেন তা নির্ধারণ করতে গবেষকরা দাঁতের জীবাশ্মের চিহ্ন এবং ক্ষয়ের মতো আণুবীক্ষণিক বিষয়গুলো দেখেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তামা দিয়ে তৈরি ধারালো দাঁত! জানেন, রক্তকৃমির এক কামড়েই কী হতে পারে আপনার?

Bloodworm Metal Teeth: এদের এই ধাতব চোয়াল এতটাই শক্ত যে রক্তকৃমির জীবদ্দশায়, মানে পাঁচ বছর পর্যন্ত এর কোনও ক্ষয় হয় না!

কৃষি, রান্না এবং খাদ্য সঞ্চয় সহ অনেক কারণের কারণে আজকের খাবারদাবার আগেকার তুলনায় অনেক নরম। নরম, সহজে চিবানো খাবার মানেই দাঁতের কাজ কম চ্যালেঞ্জিং। ফলস্বরূপ, আধুনিক মানুষের চোয়াল আমাদের বিলুপ্ত পূর্বপুরুষদের চেয়ে ছোট এবং মুখমণ্ডলেরও বিবর্তন হয়েছে কারণ আমাদের খাবার খেতে বড়, তীক্ষ্ণ দাঁতের প্রয়োজন হয় না।

লক্ষ লক্ষ বছর ধরে খুব ধীরে ধীরে ঘটে যাওয়া এই পরিবর্তনগুলির প্রেক্ষিতেই আক্কেল দাঁত আর আগেকার মতো গুরুত্বপূর্ণ নয়। এখন প্রায় ২৫ শতাংশ মানুষেরই অন্তত একটি আক্কেল দাঁত সম্পূর্ণভাবে অনুপস্থিত, অর্থাৎ সেটি কখনও তৈরিই হয়নি। তবে বড় হওয়ার পরে সাধারনত আক্কেল দাঁত ছাড়া অন্য কোনও দাঁতের আর জন্ম হয় না। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কেন এমন ঘটে, তবে বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া জিনের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। কিছু বিজ্ঞানী বলেন, আধুনিক, ছোট চোয়ালের মানুষের জন্য আক্কেল দাঁত না থাকা মস্ত সুবিধা। ছোট চোয়ালে কম দাঁতই ঠিকঠাক জায়গা নিয়ে থাকতে পারে। অতিরিক্ত অতিথি এলে কী হয়, তা যন্ত্রণাতেই মালুম পড়ে।

কখনও কখনও স্থানের অভাবে আক্কেল দাঁতগুলি চোয়ালের হাড়ের ভিতরে আটকে যেতে পারে এবং কখনই পুরোপুরি বেরোয় না বা আংশিকভাবে বের হয়। আক্কেল দাঁত উপরের চোয়ালের চেয়ে নীচের চোয়ালে বেশি বেরোয়। আক্কেল দাঁত অর্কে বেরিয়ে থাকলে ব্যথা, দাঁতের ক্ষয় বা মাড়ির প্রদাহ সহ নানা সমস্যা ঘটে। তবে আক্কেল দাঁত তুলে ফেলতেই হবে এমন কিন্তু না। সাধারণত আক্কেল দাঁত তোলার প্রয়োজনই হয় না যদি দাঁতগুলি সম্পূর্ণরূপে বেরোয়, সঠিকভাবে অবস্থান করে এবং সুস্থ থাকে।

দাঁতের চিকিত্সকরা মুখ পরীক্ষা করে দেখতে পারেন যে আক্কেল দাঁত আছে কিনা বা চোয়ালের এক্স-রে করেও তা দেখা যেতে পারে। যদি সমস্যার কিছু থাকে তবেই চিকিৎসা তা তুলে ফেলার কথা ভাববেন। এছাড়া দিনে অন্তত দু'বার ব্রাশ করা এবং প্রতিদিন নিয়মিত কুলকুচি করলে সমস্ত দাঁতই সুস্থ থাকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে গেলে সবচেয়ে আগে সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে সুসংহত করতে হবে: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের মৃত্যুর পর জেনে নিন CPR-এর জরুরি নিয়ম

How to perform CPR: ধরুন, হঠাৎ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ডাকলেও সাড়া দিচ্ছেন না, স্বাভাবিকভাবে শ্বাসও নিচ্ছেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় নেই। তাহলে, কী করবেন তখন?

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।