ডাইনোসরের মুখে সরলতার হাসি, বাংলার কোথায় তৈরি হয় ঝুলন যাত্রার পুতুল?

Swinging Dolls in Palpara : কোনও পুতুলই খুব পরিপাটি করে তৈরি করা হয় না এখানে। শিল্পী তাঁর নিজস্ব লোকজ-ভঙ্গিতে পুতুল নির্মাণ করে থাকেন।

Suvankar Das
৩ মিনিট
ডাইনোসরের মুখে সরলতার হাসি, বাংলার কোথায় তৈরি হয় ঝুলন যাত্রার পুতুল?

এখানে কোনও বহুতল নেই। পাতাল রেল, ভিড় বাসের তীব্র বেগে ছুটে চলা নাগরিক জীবনের দেখা এখানে মেলে না। এখানে সময়ের লয় অতি ধীর। আর, সেই কারণে হয়তো এখানকার পুতুলশৈলীতে শান্তভাব লক্ষ্য করা যায়। নদিয়া জেলার বৈষ্ণবতীর্থ শান্তিপুরের বাগআঁচড়া পালপাড়ার এই পরিবেশের মেঠোভাবনা মনকে মোহিত করে দিয়ে যায়। পশ্চিমবঙ্গে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষ্যে যে ক’টি অঞ্চলে মাটির পুতুল তৈরি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে শান্তিপুরের বাগআঁচড়া পালপাড়া। ঝুলন যাত্রা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে থেকে নির্মীয়মান কাঠামোর প্রতিমার সামনে চাদর বা বেঞ্চ পেতে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য সাজিয়ে রাখা হয় মাটির পুতুল।

আর্থিক ও সামাজিকভাবে প্রান্তিক শ্রেণিতে থাকা শিশুরাই এই ঝুলনযাত্রাকে বাংলার বুকে সার্বজনীনভাবে বাঁচিয়ে রেখেছে।তাদের জন্যই অঞ্জলি পাল, নমিতা পালেরা মাটির পুতুল তৈরি করে চলেন। ঘুগনি বিক্রেতা, সাপুড়ে, বর-বউ, বউ, কলসি কাঁখে রমণী পুতুলের মধ্যে নিজেদের শিল্পচেতনাকে বাঁচিয়ে রেখেছেন। পুতুলগুলির গঠনশৈলীতে বাঙালিয়ানা রয়েছে। স্থির অথচ স্নিগ্ধ। এই ভাবনা তাদের পুতুল নির্মাণের মধ্যে প্রস্ফুটিত হয়েছে। পুতুলের মুখমণ্ডল গোলাকার। পুতুলের শারীরিক গঠন সুস্বাস্থ্যের লক্ষণ বহন করে চলেছে। প্রতিটা পুতুলের মুখমণ্ডলে রয়েছে অনাবিল সারল্য-মাখা হাসি।

শিল্পীদের কথায় প্রতিটা পুতুলই কাঁচা মাটির তৈরি। মূলত, ঝুলন উপলক্ষে এই পুতুলগুলো তৈরি করা হয়ে থাকে। ঝুলন শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে থেকে নির্মীয়মান কাঠামোর প্রতিমার সামনে পুতুলগুলিকে রাখা হয়। গরিব শিশুদের ঝুলন সাজানোর আনন্দ এই পুতুলগুলোর মধ্যেই নিহিত রয়েছে। দুই খোল ছাঁচের তৈরি মিলিটারি ও সাপুড়ে পুতুলের মধ্যে জীবন সংগ্রামের তীব্র বাস্তবতা নেই। তার বদলে রয়েছে জীবনকে উদযাপন করার শান্ত মনোভাব। শ্রাবণ মাস এলেই বাঙালি বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইন্দোনেশিয়ার পুতুলনাচ ‘ওয়ায়াং’-এর উৎস লুকিয়ে আছে ভারতেই?

Indonesian puppet show : পুতুল তৈরির জন্য তিন ধরনের চামড়া ব্যবহার করা হয়: হরিণ, দাগযুক্ত হরিণ ও ছাগল। হরিণের ত্বক শক্তিশালী এবং প্রতিরোধকারী। তাই এগুলো যোদ্ধা ভীম ও দশানন রাবণের জন্য ব্যবহৃত হয়।

ঝুলনের পুতুল

বাঙালি জীবনের এই পরিচিত দৃশ্যও শিল্পীরা তাদের নিজস্ব মুন্সিয়ানায় প্রস্ফুটিত করেছে। গ্রামীণমেলা, বেলুনওয়ালা ছাড়া অসম্পূর্ণ। শিশুরা ঝুলন সাজানোর সময় গ্রামীণ মেলার দৃশ্যচিত্রও গড়ে তোলে। সেই কথা মাথায় রেখে শিল্পীরা বেলুনওয়ালার পুতুল নির্মাণ করে থাকেন। তাঁঁদের তৈরি মাটির কুঁড়েঘর, কঙ্কাল, চৈতন্য মহাপ্রভু, কুমির, ডাইনোসর, শকুন্তলা পুতুল বিশেষভাবে উল্লেখযোগ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শক্তিমান থেকে আলিফ লায়লা, আরতি পালের মাটির পুতুল কেন এত জনপ্রিয়?

Arati Pal : আশি ও নব্বই দশকে দূরদর্শনে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকের চরিত্রগুলোকে নির্ভর করে আরতি পাল পুতুল তৈরি করেছেন। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল:  শক্তিমানের পুতুল।

কোনও পুতুলই খুব পরিপাটি করে তৈরি করা হয় না এখানে। শিল্পী তাঁর নিজস্ব লোকজ-ভঙ্গিতে পুতুল নির্মাণ করে থাকেন। আর সেই নির্মাণের মধ্যে রয়ে যায় বাংলার আদি ও অকৃত্রিম লোকজ শিল্পধারা। আর সেই কারণে এখানকার আইসক্রিম বিক্রেতা পুতুল মাটিতে বসে রয়েছে। ডাইনোসর পুতুলে হিংস্রতার বদলে মুখের অভিব্যক্তিতে সরল হাসি খেলা করে যায়। কিন্তু নিছক পুতুল বিক্রি করে এই সকল শিল্পীদের সংসার চলে না। প্রতিমা নির্মাণ এবং মাটির বাসনও বিক্রি করে তাঁদের সংসার চলে।

শিল্পীর হাতে ঝুলনের পুতুল

এতকিছুর পরেও ঝুলন এলে তাঁদের মাটির দাওয়া ভরে ওঠে রঙিন পুতুলে। তার মধ্যে কিছুটা মাটির ধুলো মিশে গেলেও অদ্ভুত এক ভালো লাগা ও ভালোবাসা খেলে বেড়ায় গোটা পালপাড়া জুড়ে। কিন্তু আর কতদিন? পরবর্তী প্রজন্ম এই কাজ শিখতে চাইছে না। তাই হয়তো আজ থেকে কুড়ি বা পঁচিশ বছর পর এখান থেকে নির্মূল হয়ে যেতে পারে মাটির পুতুল নির্মাণের ঐতিহ্য।

উল্লেখযোগ্য বিষয় হলো, শান্তিপুরের চৌগাছা পালপাড়া, মহাপ্রভু পাড়া, ঢাকা পাড়াতেও মাটির পুতুল তৈরি হয়। এখানকার পুতুলের মধ্যে পরিপাটি ভাব লক্ষ্য করা যায়। কিন্তু বাগআঁচড়া পুতুলের মধ্যে সেই ভাব নেই। বদলে এখানকার পুতুলে রয়েছে অনাবিল এক সারল্য। প্রচারের আলো না-পাওয়ায় এখানকার শিল্পীরা অবজ্ঞার অন্ধকারে রয়ে গিয়েছেন। কিন্তু তাতে ওঁদের কোনও দুঃখ নেই। জীবনের প্রতি মুহূর্তের যাপন ও পল্লী জীবনের সারল্যের মধ্যেই তাঁরা নিজেদের প্রকৃত মূল্যবোধকে খুঁজে পেয়েছেন। আর তারই প্রভাব গিয়ে পড়েছে তাঁদের পুতুল নির্মাণের মধ্যে।

লিখেছেন
Suvankar Das
Suvankar Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।