তৃণমূল ‘দল’ নিয়ে কি মমতা-অভিষেকের উদ্বেগ বাড়িয়ে দিল আরজি কর কাণ্ড?

RG Kar Case: আরজি কর কাণ্ডের পরেই একদম প্রথম দিকে দলের লোকজনকে নিয়ে দোষীদের 'ফাঁসির দাবি'তে রাস্তায় নেমেছিলেন মমতা। ভেবেছিলেন যে তিনি যে কাজে দক্ষ, সেই রাস্তায় নেমে আন্দোলন করলেই হাওয়া ঘুরিয়ে দিতে পারবেন।

Sambit Pal
৪ মিনিট
তৃণমূল ‘দল’ নিয়ে কি মমতা-অভিষেকের উদ্বেগ বাড়িয়ে দিল আরজি কর কাণ্ড?

দলটি কি নিশ্চিহ্ণ হয়ে গেল নাকি ইচ্ছে করে নিষ্ক্রিয় করে রাখা হল? আরজি কর কাণ্ড নিয়ে যখন সারা রাজ্য উত্তাল, সাধারণ মানুষ রাস্তায় নামলেন। এক মাসের উপর হয়ে গেল আন্দোলন থিতিয়ে আসছে বলে মনে হলেও, গত প্রায় দেড় মাস ধরে তৃণমূল দল হিসেবে 'নিরুদ্দেশ' হয়ে গেল। একা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমলাদের নিয়ে বিপত্তি সামলাতে হল। যদিও যোগ্য সঙ্গত দিয়েছেন কুণাল ঘোষ। কিন্তু কুণাল ঘোষ মানেই তো পুরো তৃণমূল দল নয়। আর তাঁর কথা শুনতে ভাল লাগলেও, সেই কথার প্রতিধ্বনি করতে গিয়ে বা 'চাপে' পড়ে নেত্রীর কাছে পয়েন্ট বাড়াবার চেষ্টা করলেন, তাঁরা দলকেই বরং আরও চাপে ফেললেন।

সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করলেই বোঝা যাবে দলটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ড নিয়ে নাজেহাল এবং বেহাল অবস্থা সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, তখন বারাসাতের এক কাউন্সিলর নাকি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছেন! এমনটাই অন্তত দাবি রাজ্য পুলিশেরই গোয়েন্দা বিভাগের।

দলের এই বিপর্যয়ে দলেরই একজন নির্বাচিত জনপ্রতিনিধি কোন কাজে অগ্রাধিকার দিচ্ছেন দেখুন!

আরজি কর কাণ্ডের পরেই একদম প্রথম দিকে দলের লোকজনকে নিয়ে দোষীদের 'ফাঁসির দাবি'তে রাস্তায় নেমেছিলেন মমতা। ভেবেছিলেন যে তিনি যে কাজে দক্ষ, সেই রাস্তায় নেমে আন্দোলন করলেই হাওয়া ঘুরিয়ে দিতে পারবেন। কিন্তু তা হয়নি। কারণ না তো মমতা আত্মবিশ্বাসী ছিলেন, না তাঁর দলের নেতা-কর্মীরা। বরং দলের মুখপাত্র ডাক্তার শান্তনু সেন যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই কবে অভিযোগ করেছিলেন, কিন্তু স্বাস্থ্য দফতর কোনও ব্যবস্থাই নেয়নি, তখন শান্তনুকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে সাধারণ মানুষের কাছে ভুল বার্তাই পৌঁছেছেন মমতা। এর পর সুখেন্দু শেখর রায় হোক বা জহর সরকার — রাজ্যসভার সাংসদেরা তাঁদের বিবেকের কথা বলা শুরু করতেই স্পষ্ট হয়ে গিয়েছিল দলের মধ্যে আরজি কর কাণ্ড নিয়ে কতটা অস্বস্তি রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা অপসারিত! জুনিয়র ডাক্তারদের জয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Mamata Banerjee Junior Doctor Meeting: তাহলে কি মঙ্গলবারই কাজে যোগ দেবেন তারা? না! কাজে ফেরার সিদ্ধান্ত এখনই নয় বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।

ব্যাস। সেই মিছিলের পরই সবাই গুটিয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের ক্ষোভের সামনে। দলের মুখপাত্রের ভূমিকায় সামনে এসে কড়া কড়া কথা বলে ব্যাটিং করছিলেন বটে কুণাল কিন্তু সঙ্গে আর্ত চিৎকারও করছিলেন যে দলের মুখ যাঁরা তাঁরা কেন কেউ কিছু বলছেন না। সেই চাপে যখন কাঞ্চন মল্লিকের মতো অভিনেতা-বিধায়ক যখন মুখ খুললেন তখন এমনই কিছু কথা বলে বসলেন প্রতিবাদী সহ-শিল্পীদের সম্বন্ধে যে তাঁকে পরে ক্ষমাও চাইতে হল।

সেই লাইনেই উদয়ন গুহ থেকে শুরু করে হালের স্বপন দেবনাথের মতো দলের নেতারা নিজেদের মতো করে 'কু-কথা' বলতে গিয়ে জন আন্দোলনের যে প্রতি-আলেখ্য তৈরি করলেন, তা আদতে দলের পুরুষতান্ত্রিক স্বৈরাচারী রূপই চিনিয়ে দিল।

এর পরেও মমতা বন্দ্যোপাধ্য়ায় ২৮ অগাস্ট দলের ছাত্রদের সভা থেকে কর্মীদের ফোঁস করার আহ্বান জানিয়ে একে তো কোনও কাজ হল না, সঙ্গে নেত্রী খোদই বিতর্কে জড়িয়ে পড়লেন।

না তো মমতা বন্দ্যোপাধ্য়ায়, না দল হিসেবে তৃণমূল — কেউই সাধারণ জনগণকে দলীয় পতাকা ছাড়া কখনও বিপক্ষ হিসেবে পায়নি। সুতরাং জন আন্দোলনের মুখে কঠিন অবস্থার মুখে পড়েছিল তৃণমূল। তার থেকে বেরিয়ে আসার পথ না তো নেত্রীর, না দলের কর্মীদের জানা ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'বদন বিগড়ে গেছে'! আন্দোলনকারীকে নিয়ে যেভাবে শ্লীলতার মাত্রা ছাড়াচ্ছেন কুণাল-দেবাংশু

Kunal-Debangshu: "হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ," লিখেছেন কুণাল।

আর তাই কুথার বন্যা, আর নয়তো গায়ের জোরে আরজি কর আন্দোলনের মোকাবিলা করতে পথে নেমেছিল দলের নেতা-কর্মীরা। যে পথ তাঁদের জানা, সেই হুমকি, মারধর, জোর করে রাস্তায় লেখা স্লোগান মুছে দেওয়া, পুলিশের সাহায্য়ে খানিকটা দমন করা আন্দোলনকারীদের — সেই পথে কেউ কেউ এগিয়েছিলেন। কিন্তু জনগণের আন্দোলনের প্রতি-আলেখ্য তৈরি করতে তৃণমূল নেতৃত্ব ব্যর্থ হয়েছে।

বিশ্বাস হয় না, যে তৃণমূল এত বিপুল ভোটে জিতে আসে, রাজ্যের প্রতিটি কোণে যাঁদের সংগঠন, যাঁদের দাপটে বিরোধীরা টুঁ শব্দটি করতে পারে না, সেই দলের কেউ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় আন্দোলন ভাঙা তো দুরের কথা, সামান্য ট্র্যাক টু আলোচনাটুকুও করতে পারল না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমলা ও পুলিশের সাহায্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙাতে হল। কিন্তু সঙ্গে নিজেকেও নমনীয় হতে হল পুলিশ কমিশনারকে ও স্বাস্থ্য দফতরের দুই কর্তাকে সরিয়ে।

ভোটে জিতলেও, এই আন্দোলন খানিকটা স্তিমিত হলেও মমতা বন্দ্য়োপাধ্যায়কে ভাবতে হবে যে দলের নেতা কর্মীদের বিশ্বাসযোগ্যতা কোথায় এসে পৌঁছেছে। ডাক্তারদের প্রতিনিধিত্ব করা তৃণমূলের নেতা ও ছাত্র নেতাদের যা নাম ও কীর্তি শোনা যাচ্ছে, তাতে বোঝাই যায় যে এই দলের ছাত্রদের কাছে কেমন বিশ্বাসযোগ্যতা থাকবে। শুধুই ধমকে চমকে আর পুলিশের সাহায্য নিয়ে দল চালালে যা হওয়ার তাই হয়েছে। মমতা দলের একমাত্র মুখ — এই টোটকায় ততক্ষণ সব ঠিক থাকবে, যতক্ষণ মমতার গায়ে কোনও দাগ না লাগছে। কিন্তু আরজি কর কাণ্ডে তো সন্দীপ ঘোষকে আড়াল করার অভিযোগ খোদ মমতার গায়েই লাগল। তিনিই 'উৎসবে ফেরার' আহ্বান জানালেন। তিনিই প্রথমে পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে গররাজি ছিলেন।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের নেতাদের আমলাদের পায়ের তলায় রাখলে, যা ফল হওয়ার তাই হয়েছে। পুলিশ-আমলাদের দিয়েই এই আন্দোলন সামলাতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ার সুবাদে শুধু চন্দ্রিমা ভট্টাচার্যই একমাত্র জনপ্রতিনিধি হিসেবে মমতার সঙ্গে থাকতে বাধ্য হয়েছেন। যেদিন মমতা জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে উপস্থিত হলেন, কোনও দলের নেতাকে পাশে নিয়ে যেতে ভরসা পেলেন না! মায় বিধাননগরের নেতারাও ধরনা মঞ্চে উঠতে পারলেন না।

আর এই জ্বলন্ত সময়ে তৃণমূলের যুবরাজ নিজেকে দূরে সরিয়ে রাখলেন এই ঝামেলা থেকে। প্রশাসন ও পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকদিন ধরেই অনেক অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকার চালানোর ধরন নিয়ে। এই জঞ্জালে তিনি শুদ্ধ থাকতে চাইলেন এবং দলের নেতা হিসেবে সরকারের পাশে দাঁড়াতে চাইলেন না। তিনি চাইলে দলকে পথে নামাতে পারতেন ঠিকই। কিন্তু দলের অনেক নেতা-কর্মীদের মতো তাঁরও যে এই ঘটনায় সরকারি সিদ্ধান্তে সমর্থন নেই তা স্পষ্ট। সঙ্গে নিজেকে দূরে রেখে ভবিষ্যতে পালাবদলের পথ খোলা রাখলেন তিনি।

গোটা পর্বে দলকে নিষ্ক্রিয় রাখলেও, এর পরে কিন্তু দল তাঁকে চালাতে হবে এই নেতা-কর্মীদের নিয়েই। যে নেতা-কর্মীরা গত দেড় দশক ধরে কাটমানি, হুমকি, চমকানো, গায়ের জোরে ও বৈভবে বেড়ে উঠেছেন। যাঁদের বিশ্বাসযোগ্যতা কেমন তা আরজি কর নিয়ে গণ আন্দোলন দেখিয়ে দিয়েছে।

শুধুই বিজেপির জুজুতে এবং বামেদের ব্যর্থতার উপর ভর করে দল চালানো তৃণমূল নেতাদের সময় এসেছে ভবিষ্যতের কথা ভাবার। জনগণকে নিজেদের 'সম্পত্তি' হিসেবে ধরে নিলে এই রকম বিপদই যে আবার সামনে আসবে, তা একপ্রকার নিশ্চিত।

লিখেছেন
Sambit Pal
Sambit Pal
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।