নির্ভয়ার মাকে বলেন, 'ধর্ষকদের ক্ষমা করে দিন'! জুনিয়র ডাক্তারদের হয়ে লড়া ইন্দিরা জয়সিং কে?

Indira Jaising: ইন্দিরা কিন্তু দোষীদের মৃত্যু চান না। নির্ভয়া কাণ্ডেও ফাঁসির সাজাপ্রাপ্তদের ক্ষমা করে দিতে বলেছিলেন নির্ভয়ার মাকে।

inscript
৩ মিনিট
নির্ভয়ার মাকে বলেন, 'ধর্ষকদের ক্ষমা করে দিন'! জুনিয়র ডাক্তারদের হয়ে লড়া ইন্দিরা জয়সিং কে?

"দোষীদের ক্ষমা করুন, ওদের ফাঁসি রদ করুন", নির্ভয়ার মাকে এই পরামর্শই দিয়েছিলেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে, এই সামগ্রিক দুর্নীতিতে যুক্ত থাকা প্রশাসনিক পদ আলো করে থাকা ব্যক্তিদের অপসারণ চেয়ে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই দাবিগুলি মেনেও নেওয়া হয়েছে। আদালতের বিচারাধীন মামলায় এবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন ইন্দিরা জয়সিং। সম্প্রতি, এই ইন্দিরা জয়সিংই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নিরপেক্ষতা নিয়ে সওয়াল করেছিলেন। প্রধানমন্ত্রী মোদি চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় অংশ নেওয়াতে তিনি সন্দেহ করেছিলেন ভারতের বিচারব্যবস্থাও আপস করে নিয়েছে কেন্দ্রের কাছে। কে এই ইন্দিরা জয়সিং? রাজনৈতিক মহল বলে, তিনি তৃণমূল ঘনিষ্ঠ। সত্যিই কি তাই?

প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের (ডব্লিউবিজেডিএফ) প্রতিনিধিত্ব করতে চলেছেন৷ আরেক প্রবীণ আইনজীবী গীতা লুথরা এতদিন এই মামলায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিত্ব করছিলেন। ১৯৪০ সালে মুম্বইতে জন্ম ইন্দিরা জয়সিংয়ের। ইন্দিরা জয়সিং এবং তাঁর স্বামী বিশিষ্ট নাগরিক অধিকার আইনজীবী আনন্দ গ্রোভার লিঙ্গ ন্যায়বিচার, সমকামী অধিকার, শ্রম এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বহু বিখ্যাত মামলায় জড়িত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা অপসারিত! জুনিয়র ডাক্তারদের জয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Mamata Banerjee Junior Doctor Meeting: তাহলে কি মঙ্গলবারই কাজে যোগ দেবেন তারা? না! কাজে ফেরার সিদ্ধান্ত এখনই নয় বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।

ইন্দিরা জয়সিং ঘোরতরভাবেই মৃত্যুদণ্ডের বিরোধী। আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পরে সমাজের বড় অংশে 'সর্বোচ্চ শাস্তি', ‘দৃষ্টান্তমূলক শাস্তি'-র দাবি উঠেছে। অর্থাৎ এক্ষেত্রে দোষীদের মৃত্যুই চাওয়া হচ্ছে। ইন্দিরা কিন্তু দোষীদের মৃত্যু চান না। নির্ভয়া কাণ্ডেও ফাঁসির সাজাপ্রাপ্তদের ক্ষমা করে দিতে বলেছিলেন নির্ভয়ার মাকে। নির্ভয়ার মা ক্ষুব্ধ হয়ে সেই সময় বলেছিলেন, "এ জাতীয় মানুষরা ধর্ষকদের সমর্থন করে নিজেদের জীবিকা নির্বাহ করে। আর এই জন্যেই দেশে ধর্ষণের ঘটনা কমছে না।"

নির্ভয়া মামলায় ৪ অভিযুক্তের ফাঁসির সাজার বিরোধিতা করে আইনজীবী ইন্দিরা জয়সিং সেই সময় টুইট করেছিলেন, "আমি আশা দেবীর (নির্ভয়ার মা) কষ্টের প্রতি পুরোপুরি সহানুভূতিশীল। কিন্তু তারপরেও তাঁকে আমি অনুরোধ করবো যেভাবে সনিয়া গান্ধি রাজীব গান্ধির অন্যতম হত্যাকারী নলিনী মুরুগানকে ক্ষমা করে তাঁর মৃত্যুদণ্ড রদ করে দেন সেভাবেই যেন এগিয়ে আসেন নির্ভয়ার মা। তিনিই পারেন এই ফাঁসি আটকাতে। আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি তবে মৃত্যুদণ্ডের বিরোধী আমরা"।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিচার করবে কে? পশ্চিমবঙ্গের ২৫জন বিধায়কই যৌন হেনস্থায় অভিযুক্ত: রিপোর্ট

Crime Against Woman: যেখানে মহিলারা রাস্তায় নেমেছেন নিরাপত্তার দাবিতে সেই পশ্চিমবঙ্গেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য সবচেয়ে বেশি সংখ্যক বিধায়কদের বিরুদ্ধে মামলা চলছে!

এই ইন্দিরা জয়সিংকেই নিজেদের আইনজীবী হিসাবে নিয়োগ করেছেন জুনিয়র ডাক্তারেরা। ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম। ২০০৯ সালে ইউপিএ সরকারের আমলে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল নিযুক্ত হন তিনি। দেশের প্রথম মহিলা হিসাবে সেই প্রথম কেউ ওই পদে বসেছিলেন। আদালতে বরাবরই মহিলাদের হয়ে সওয়াল করেছেন ইন্দিরা। যখন সুপ্রিম কোর্ট কোনও শিশুর স্বাভাবিক অভিভাবক হিসাবে বাবার পাশাপাশি মায়ের ভূমিকাকেও স্বীকৃতি দিয়েছিল, তাতেও সওয়াল করেছিলেন ইন্দিরা। সমাজকর্মী তিস্তা শীতলবাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠার সময়ও তাঁর হয়ে আদালতে সওয়াল করেছিলেন ইন্দিরা। ভোপালে গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ চেয়ে আদালতে সওয়াল করেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের শুনানি যাতে ‘লাইভ স্ট্রিমিং হয়, যাতে সাধারণ মানুষও কীভাবে রায়দান হচ্ছে তা দেখতে পারেন সেই বিষয়টির নেপথ্যেও রয়েছেন ইন্দিরা জয়সিং। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরা জয়সিংয়ের সেই আর্জিকে মান্যতা দেওয়াতেই এখন ‘লাইভ স্ট্রিমিং’ হয় সুপ্রিম কোর্টের বেশ কিছু মামলার শুনানির।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের একজন কট্টর সমালোচক ইন্দিরা জয়সিং। গণেশপুজোয় চন্দ্রচূড়ের বাড়িতে মোদির আরতি নিয়ে ইন্দিরা লেখেন, “প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ভারতের প্রধান বিচারপতি তার সঙ্গে আপস করেছেন। প্রধান বিচারপতির প্রতি আস্থা নষ্ট হয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের 'হিরো' বলেও দাবি করেছিলেন ইন্দিরা জয়সিং। ২০১৯ সালে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যের ইংরাজিতে লেখা একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্দিরা জয়সিং। সেখানেই এই কথা বলেছিলেন ইন্দিরা। তাই সেই ইন্দিরা জয়সিংকে ছাত্রদের হয়ে সওয়াল করতে বলা কি জুনিয়র ডাক্তারদের আত্মঘাতী গোল? নাকি ইন্দিরার মতামত এই প্রেক্ষিতে বদলে গেছে! প্রশ্ন থেকেই যায়।

উল্লেখ্য, রাজ্যের হয়ে আদালতে সওয়াল করছেন আরেক বর্ষীয়ান আইনজীবী কপি সিব্বল। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে প্রধান বিচারপতির এজলাসে কপিল সিব্বাল ও ইন্দিরা জয়সিংয়ের মতো দুই প্রবীণ এবং দুঁদে আইনজীবীর আইনি লড়াই দেখবে ভারতবর্ষ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?