সত্যিই এসএসসি মামলা থেকে সরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যে সত্যি চাপা পড়ে যাচ্ছে

জনপ্রিয়তায় এই মুহূর্তে যে কোনও সেলিব্রিটিকে দশ গোল দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ে বদল ঘটানো হয়েছে‌। জানানো হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৬ জুন থেকে SSC-সংক্রান্ত নতুন কোনও মামলার আর শুনানি হবে না।

Kanad Dasgupta
৪ মিনিট
সত্যিই এসএসসি মামলা থেকে সরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যে সত্যি চাপা পড়ে যাচ্ছে

আদৌ কোনও বিরল বা বেনজির ঘটনা এটা নয়৷ এমন মনে করার কোনও কারণই নেই যে বিশেষ কোনও মহলের চাপে বা বিশেষ কাউকে খুশি করতে এমন কাণ্ড ঘটেছে। নিয়মিতভাবেই হাই কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এবং পরামর্শে বিচারপতিদের বিচার্য বিষয় বা Roster-Determination নির্ধারিত হয়। কোন বিচারপতি কোন ধরনের মামলার বিচার করবেন, তা আগাম জানানো হয় এই Roster বা তালিকার মাধ্যমে। এই তালিকা গোপনীয়ও নয়। আইনজীবী বা বিচারপ্রার্থীদের সুবিধের জন্য এই Roster/Determination প্রকাশ্যে আনা হয়।

কলকাতা হাই কোর্টও ৩ জুন স্বাভাবিক নিয়মেই এই তালিকা প্রকাশ করেছে। আর তার পরেই বিস্ময়করভাবে সেই তালিকা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন এই চর্চা? কারণ একটাই, জনপ্রিয়তায় এই মুহূর্তে যে কোনও সেলিব্রিটিকে দশ গোল দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ে বদল ঘটানো হয়েছে‌। জানানো হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৬ জুন থেকে SSC-সংক্রান্ত নতুন কোনও মামলার আর শুনানি হবে না। এই ধরনের মামলা এখন শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা।

এই ঘোষণাতেই শোরগোল পড়েছে একাধিক মহলে, বিশেষত রাজনীতির ময়দানে। সংশ্লিষ্ট সব পক্ষই অকারণে নিজেদের সুবিধেমতো এর ব্যাখ্যা করে নিয়েছে৷ ফলে আনন্দ এবং দুঃখ, জয় এবং পরাজয়, সব ধরনের প্রতিক্রিয়াই সামনে আসছে৷ এবং সত্যি বলতে কী, একদম বিনা কারণে অথবা না বুঝে রাজনীতির লোকজন যেসব ভাষায় মন্তব্য করছেন, তা নিতান্তই স্ট্যান্ড-আপ কমেডির সমতুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার ইডির নজরে রাহুল সোনিয়া, কী পরিণতি অপেক্ষা করছে?

৭৫ বছর বয়সি সোনিয়া গান্ধীকে ৮ জুনের আগেই ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, রাহুল গান্ধীকে হাজিরা দিতে হবে তারও আগে।

হাই কোর্টের রোস্টারে বলা হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে SSC-সংক্রান্ত নতুন কোনও মামলা আর যাবে না। এই ধরনের মামলার বিচার করবেন বিচারপতি রাজশেখর মান্থা। আর প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলার নিষ্পত্তি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বলা হয়েছে, যেসব SSC-নিয়োগ দুর্নীতি এবং সিবিআই তদন্তের মামলা আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলছে বা পার্ট-হার্ড হয়ে রয়েছে, সেই সব মামলার বিচার করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই‌। এর অর্থ, রাজ্যের দুই মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর বিরুদ্ধে SSC-নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতির সিবিআই তদন্ত-সংক্রান্ত মামলার বিচারের ভার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই থাকছে‌‌‌‌। অন্যদিকে, কলেজ, বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত যাবতীয় মামলার বিচার করবেন বিচারপতি কৌশিক চন্দ‌। প্রসঙ্গত, এই বিচারপতি চন্দর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি অতীতে বিজেপির সক্রিয় নেতা ছিলেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর যে 'ইলেকশন-পিটিশন' করেছিলেন, সেই মামলার বিচারের ভার দেওয়া হয় এই বিচারপতি কৌশিক চন্দকেই। মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রবল আপত্তি জানানো হয়। কারণ হিসেবে বলা হয়েছিল, বিচারপতি কৌশিক চন্দ একসময়ে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। এর ফলে মামলার রায় প্রভাবিত হতে পারে। এই বিষয়ে আপত্তি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তবে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল উত্তর না দেওয়ায় শেষ পর্যন্ত বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানান, মামলাটি যেন তিনি না শোনেন। এই ইস্যুতে সওয়ালের পর ২০২১-এর ৭ জুলাই বিচারপতি কৌশিক চন্দ এক নির্দেশে জানান, তিনি এই মামলা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর অতীত নিয়ে, তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে কোর্টের ভেতরে এবং বাইরে আলোচনা চলছে, তা বিচারব্যবস্থার অবমাননার শামিল। সেই কারণেই মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লাখ টাকা জরিমানা করেন বিচারপতি চন্দ। এর পরই মুখ্যমন্ত্রীর 'ইলেকশন-পিটিশন' অ্যাসাইন করা হয় বিচারপতি শম্পা সরকারের এজলাসে ৷ এবার সেই বিচারপতি কৌশিক চন্দর এজলাসেই হবে এ-রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় মামলার বিচার। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-সহ নানা অনিয়মের অভিযোগে বেশ কিছু মামলা চলছে হাই কোর্টে। এসবের বিচার করবেন বিচারপতি চন্দ।

ওদিকে নতুন রোস্টার অনুসারে বিচারপতি শম্পা সরকারের এজলাসে হবে পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার বিচার। শুধুই এই বিচারপতিরা নয়, নতুন রোস্টারে প্রায় সব বিচারপতিরই বিচার্য বিষয়ের বদল ঘটেছে। বিচার্য বিষয়ের এমন বদল রুটিনমাফিক বলেই ধরা হয় হাই কোর্টে।

এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে SSC-দুর্নীতির বিচারের ভার সরিয়ে নেওয়ায় আইনজীবীদের একাংশ খুশি। তাঁদের বক্তব্য, বিচারপতি গঙ্গোপাধ্যায় SSC-সংক্রান্ত মামলায় অতি-সক্রিয়তা দেখিয়েছেন৷ এবার আর তেমন না-ও হতে পারে। এই ধরনের মামলা এবার শুনবেন বিচারপতি মান্থা। আইনি মহলের অন্য অংশের বক্তব্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে SSC-সংক্রান্ত মামলার বিচারের ভার দেওয়া না হলেও এবার থেকে তিনি শিক্ষা-সংক্রান্ত যে ধরনের মামলা শুনবেন, তার মধ্যে রাজ্যের 'টেট-পরীক্ষা' সংক্রান্ত প্রতিটি মামলা থাকছে। টেট নিয়ে অজস্র বিতর্ক রয়েছে। প্রাথমিক টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে যাওয়া নিয়ে বহু মামলা এখনও বিচারাধীন অন্য বেঞ্চে। এই মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেলে ভবিষ্যতে কতখানি শোরগোল উঠবে, তা নিয়ে আইনি তথা রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

এদিকে, এখনও পর্যন্ত SSC-দুর্নীতি সংক্রান্ত ৮টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্তর্বর্তী প্রতিটি নির্দেশে ‘Heard in Part’ বলে উল্লেখ করে দিয়েছেন বিচারপতি। এর অর্থ, তিনি স্পষ্ট জানিয়েছেন, এসব মামলার আংশিক শুনানি হয়েছে। তাই নিয়ম অনুসারে ওই ৮টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই থাকছে। ফলে চালু থাকা SSC-দুর্নীতির মামলা, যার সঙ্গে দুই মন্ত্রী জড়িত, সেইসব মামলাও যথারীতি চলবে এই একই বিচারপতির এজলাসে। তবে SSC-দুর্নীতির নতুন সব মামলা আগামী ৬ জুন থেকে চলবে বিচারপতি রাজশেখর মান্থার ঘরে।

সিঙ্গল বেঞ্চের পাশাপাশি বদল করা হয়েছে আপিল বেঞ্চও। তালিকা থেকে জানা যাচ্ছে, এসএসসি, আপার প্রাইমারির মামলাগুলি এতদিন পর্যন্ত বিচারপতি হরিশ ট্যান্ডন শুনতেন আপিল-ডিভিশন বেঞ্চে। কিন্তু এবার থেকে আপিল বেঞ্চের মামলাগুলি শুনবেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

বিচারপতিদের কোনও রাজনৈতিক পরিচয় হয় না। বিচারপতি মান্থার সতীর্থ বিচারপতি কৌশিক চন্দর বিরুদ্ধে এক সময় তাঁর বিজেপি যোগ নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তাতে বিচারপতির কাজের পরিসরে কোনও সমস্যা হয়নি। এর কারণ, বিচারপতিরা একমাত্র আইন ও সংবিধানের কাজেই দায়বদ্ধ। ব্যক্তিগত রাজনৈতিক ভাবনাচিন্তার প্রভাব কখনওই পড়ে না বিচারপতির আসনে বসার সময়। অতীতেও যেমন হয়নি, আগামী দিনেও হবে না বলেই আইনজীবীদের বদ্ধমূল ধারণা।

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।