ব্রেকআপ হয়েছে সদ্য! জানেন, হার্ট অ্যাটাকের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনি?

Broken Heart Syndrome: টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি বা ব্রোকেন হার্ট সিন্ড্রোম হল একটি হৃদরোগ যা মানসিক চাপ বা চরম অবস্থার কারণে দেখা দেয়।

inscript
২ মিনিট
ব্রেকআপ হয়েছে সদ্য! জানেন, হার্ট অ্যাটাকের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনি?

মন ভেঙেছে সম্প্রতি? প্রেম ছেড়ে চলে গিয়েছে অন্য পাড়ায়? অথবা বন্ধুত্বে বিশ্বাস ভেঙে খানখান? মন ভাঙলে সেই শব্দ বাইরে শোনা যায় না ঠিকই, তবে সেই মানুষের সমস্ত অন্তর জুড়ে উথালপাথাল ঢেউ আছড়ে পড়ে। আছড়ে আছড়ে মনকে আরও ভেঙে দেয়। কেন এত কষ্ট হয় মন ভাঙলে? কেন মন খারাপ বা কষ্ট থেকে এত যন্ত্রণা পান মানুষ? শুধুই কি মনের জটিলতা? নাহ, শুধু মন নয় কুসুম! এখানে জড়িয়ে আছে শরীরও! যদি মন ভেঙে থাকে, কষ্ট পেয়ে থাকেন তীব্র, জানবেন আপনি যে ব্যথা অনুভব করছেন তা কেবল মনস্তাত্ত্বিক নয়, এর একটি শারীরবৃত্তীয় ব্যাখ্যাও রয়েছে।

এক গবেষণা বলছে, প্রেমে পড়লে সাধারণত শরীরে হরমোনগুলির বিপুল পরিবর্তন হয়। দেহজুড়ে বিশেষ হরমোনের ক্ষরণ, হরমোনের ছোটাছুটি মানুষকে উদ্দীপিত রাখে। সেই কারণেই প্রেমে পড়া মন চঞ্চল হয়ে ওঠে। প্রেমে পড়লে মানুষের মন ফুরফুরে, দিন রাত্তির চনমনে থাকে। প্রেমে মানুষের এই ভালো থাকার নেপথ্যে থাকে দু'টি হরমোন। 'কাডল' হরমোন অক্সিটোসিন এবং 'ফিল-গুড' হরমোন ডোপামাইন।

আর যখন ব্রেকআপ ঘটে? যখন বিশ্বাসভঙ্গ হয়, মানুষ তীব্র মন খারাপের মধ্যে দিয়ে যান? এও হরমোনেরই খেল! মন খারাপের সময়, ব্রেকআপের সময় নেতিবাচক আবেগগুলি মানুষকে কাবু করে ফেলে। শরীরে তখন কর্টিসল, অ্যাড্রেনালিন এবং নোরাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন ক্ষরিত হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জানেন যৌনতায় তৃপ্তি আপনার অধিকার! কিন্তু কতটা সুখী ভারতীয়রা?

Orgasm and Sexual Rights: অধিকাংশ ভারতীয় পুরুষদের যৌন আকাঙ্খা ও চাহিদা তৈরি হয় পর্নোগ্রাফি দেখে। সেই চাহিদা বা আকাঙ্খার অধিকাংশই অলীক।

টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি নামক একটি শারীরিক অবস্থা ব্রোকেন হার্ট সিন্ড্রোম নামেও পরিচিত। এই ব্রোকেন হার্ট সিন্ড্রোমে দেখা যায় তখনই যখন একজন ব্যক্তি তীব্র মানসিক এবং শারীরিক চাপের কারণে সামান্য বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি তেমন গুরুতর নন বলে অনেকেই মনে করেন। তবে বিরল কিছু ক্ষেত্রে এই সামান্য ব্যথাই অব্যাহত থাকলে ব্রোকেন হার্ট সিন্ড্রোম গুরুত্বর শারীরিক সঙ্কট তৈরি করতে পারে।

টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি বা ব্রোকেন হার্ট সিন্ড্রোম আসলে কী?

টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি বা ব্রোকেন হার্ট সিন্ড্রোম হলো একটি হৃদরোগ যা মানসিক চাপ বা চরম অবস্থার কারণে দেখা দেয়। এটি এক এমন অবস্থা যেখানে হৃদপিণ্ডের রক্ত পাম্প করার পদ্ধতিতে সামান্য পরিবর্তন ঘটে। কখনও কখনও আমাদের হৃদপিণ্ড, বেশিই দ্রুত রক্ত পাম্প করতে থাকে, যার ফলে সামান্য বুকে ব্যথা দেখা দেয়।

হার্ভার্ড মেডিকেল স্কুল অনুযায়ী, এই অবস্থাটি তখনই ঘটে যখন বাম ভেন্ট্রিকল মানে হার্টের প্রধান পাম্পিং চেম্বার, প্রিয়জনের হারানো, গুরুতর দুর্ঘটনা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পরে তীব্র মানসিক চাপের পরিস্থিতিতে দুর্বল হয়ে পড়ে।

ব্রোকেন হার্ট সিন্ড্রোমের লক্ষণগুলি প্রাথমিক পর্যায়ের হার্ট অ্যাটাকের লক্ষণগুলির মতোই। লেফট হার্ট ক্যাথেটারাইজেশন বা করোনারি অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে এই অবস্থা নির্ণয় করা যেতে পারে। ব্রোকেন হার্ট সিন্ড্রোমের প্রধান লক্ষণই হল বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট।

ব্রোকেন হার্ট সিন্ড্রোমের জন্য কোনও আদর্শ চিকিত্সা নেই। তবে লক্ষণগুলির তীব্রতার উপর নির্ভর করে এর চিকিৎসা অবশ্যই দরকার। তবে, যেহেতু এটি একটি স্বল্পমেয়াদি অবস্থা, তাই চিকিৎসকরা বলে থাকেন ব্রোকেন হার্ট সামলাতে ডাইইউরেটিকস বা অ্যাসপিরিনই যথেষ্ট। তাই মন ভাঙলে শুধু মনেরই কষ্ট নয়, সারা শরীর জুড়েই দেখা দেয় এই জাতীয় বিবিধ সমস্যা। মন ভাঙলে আসলে স্বাস্থ্যও ভাঙে, দ্রুত সেরে না উঠলে তা অবসাদের দিকে ঠেলে দেয় মানুষকে। মন ভাঙলে তাই তেমন নরম মলম লাগে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।