কেন দু’সপ্তাহের কথা বলে ৭২ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা ট্রাম্পের?

Iran-Israelconflict: হামলায় ইরানের পারমাণবিক ঘাঁটিগুলি কতটা ধ্বংস হয়েছে তা জানতে সময় লাগবে। যদি এই অভিযানে সফল না হয় তবে ট্রাম্পের চাপ বাড়বে।

Tanvia Barua
২ মিনিট
কেন দু’সপ্তাহের কথা বলে ৭২ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা ট্রাম্পের?

সম্প্রতি হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানায়, ইরানের সঙ্গে বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে পথে হাঁটবেন কি না, তা আগামী দু’সপ্তাহের মধ্যে জানা যাবে। কিন্তু সেই ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালায় আমেরিকা। প্রশ্ন উঠছে, কেন দু'সপ্তাহ সময় নিলেন না ট্রাম্প?

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের উদ্দেশ্য ছিল এ হামলার মাধ্যমে ইরানকে আলোচনায় বাধ্য করা। তারা এও বলছেন যে ইজরায়েলের হামলার পরও যারা আলোচনায় আসেনি, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর আরই আলোচনায় বসার সম্ভবনা নেই। ট্রাম্প এই হামলা করে বোঝাতে চেয়েছেন,তাঁর কথায় বৈশ্বিক মান্যতা রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাতারের আল উদেইদ ঘাঁটিতে কী রয়েছে?

Iran-Israelconflict : প্ল্যানেট ল্যাবস পিবিসি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছিল। সেখানে দেখা গিয়েছে, ৫ জুন ঘাঁটিতে হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান, গোয়েন্দা বিমান-সহ প্রায় ৪০টি সামরিক বিমান ছিল। তবে ১৯ জুনের ছবিতে দেখা গিয়েছে সেখানে মাত্র তিনটি বিমান।

ফোর্দোর অবস্থান কোমো শহরের পাহাড়ের গুহায়। বাইরে থেকে অতর্কিতে আক্রমণ চালিয়ে তাকে ধ্বংস করা কঠিন। ২২জুন রাতে সেখানেই হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি হামলা চলে আরও দুই পরমাণু কেন্দ্রেও। হামলার পরেই ট্রাম্প সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত তিনটি পরমাণুকেন্দ্রে ‘সফল’ হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী। ইরানের তরফে অবশ্য বলা হয় ফোর্দো ধ্বংসের দাবি সত্য নয়। তারা বলে, ফোর্দো-সহ অন্যান্য জায়গায় যন্ত্রপাতি তারা আগেই সরিয়ে ফেলেছিল।

প্রশ্ন উঠছে, ‘দুই সপ্তাহ’-র কথা বলে কেন তৎক্ষণাত হামলা অনুমোদন করলেন ট্রাম্প? ইরানের প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় আছে, ইরান যাতে ঘর গোছাতে না পারে তা নিশ্চিত করতেই কি এমনটা বলা হয়েছিল? নাকি ট্রাম্পের নিযুক্ত মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের নেতৃত্বে গোপন আলোচনাগুলোয় ভরসা করতে পারছিলেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধবিরতি বুমেরাং! ইজরায়েলের ফের আক্রমণ স্রেফ সময়ের অপেক্ষা?

Iran-Israel conflict : তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আবাস আসলানি বলেছেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি মানার ক্ষেত্রে ইজরায়েলের ইতিহাস ভালো নয়, তাই ইরান সতর্ক অবস্থান নিয়েছে।

প্রসঙ্গত ইজরায়েলি সংবাদমাদ্যম টাইমস অব ইজরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। এ ঘটনায় এখনও আইডিএফ কোনো মন্তব্য করেনি। হামলায় ইরানের পারমাণবিক ঘাঁটিগুলি কতটা ধ্বংস হয়েছে তা জানতে সময় লাগবে। যদি এই অভিযানে সফল না হয় তবে ট্রাম্পের চাপ বাড়বে। এ হামলা ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকি বাড়াবে। মুখে প্রচার করা ট্রাম্প কেন জর্জ বুশের পথেই হাঁটলেন, প্রশ্ন উঠবে। ইরানে হামলার নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজের ‘আমেরিকা ফার্স্ট’ প্রচারশিবির থেকেও সমালোচনা সম্মুখীন হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান-ইজরায়েল সংঘাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জমিন নেতানিয়াহু যে যুক্তরাষ্ট্রকে পাশে চান, তা আগে থেকেই দাবি করে আসছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিও বাড়াচ্ছিল ওয়াশিংটন। আগেই মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ও ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল, ইজরায়েলের ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন ছিল।

উল্লেখ্য, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে কোনো নতুন যুদ্ধ শুরু করেননি। নির্বাচনী প্রচারেও বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের আগের নেতাদের বৈদেশিক সংঘাতে জড়ানোর নীতি নিয়ে সমালোচনা করেছেন। ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ বলে দাবি করেন। এই পরিস্থিতিতে তিনি যদি আবার হামলা চালান তবে এবার দলের ভেতরেই তাঁকে বিদ্রোহের মুখে পড়তে হতো। ট্রাম্পের হামলার পর ইরানের কাতার হামলায় আরও উদ্বেগ বাড়ছিল। এই সকল পরিস্থিতি কথা মাথায় রেখেই হয়তো সোমবার (২৩ জুন) রাতে ট্রাম্প সমাজমাধ্যমে পোস্ট করে ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেন। ইজরায়েল সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার কথা জানালেও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইরান। এরপর কী হবে, তাই এখন দেখার।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?