ইডির র‍্যাডারে সুজিত বসু! কেন ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি?

ED raids West Bengal Minister Sujit Bose’s office: শনিবার সকাল থেকে সুজিত বসুর দফতরে কয়েক ঘণ্টা ধরে তদন্ত চলে। ইডি কর্মকর্তারা দফতরের নথি, কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করেন।

inscript
২ মিনিট
ইডির র‍্যাডারে সুজিত বসু! কেন ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি?

রাজ্য রাজনীতির অন্দরে ফের তোলপাড়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে ১৩টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। এই অভিযানের আওতায় এসেছেন রাজ্যের দমকল মন্ত্রী।

ইডির কর্মকর্তারা শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায়, বিশেষ করে সল্টলেক, বাঘাযতীন ও বেলঘরিয়া অঞ্চলে হাজির হয়। মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।

শুক্রবার সকাল থেকে সুজিত বসুর দফতরে কয়েক ঘণ্টা ধরে তদন্ত চলে। ইডি কর্মকর্তারা দফতরের নথি, কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোথায় যায় ইডি-র হাতে উদ্ধার হওয়া কালো টাকা?

বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২৯ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে। এইসব উদ্ধার হওয়া কালো টাকা কোথায় যায়। আসলে এইসব টাকার ভবিষ্যৎ কী?

অভিযানের পর ইডি সূত্রে জানায়, নগদ ৪৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তবে নগদ অর্থ উদ্ধারের বিষয়ে ইডি এখনও কোনো স্পষ্ট মন্তব্য করেনি। ইডির বিবৃতিতে বলা হয়েছে, নগদ টাকা নিয়ে এখনও তদন্ত চলছে। কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। নগদ অর্থের উৎস, স্থান ও মালিকানা নিয়ে ইডির পক্ষ থেকেও ধোঁয়াশা থেকেই গিয়েছে।

এছাড়া ইডি এও স্পষ্ট করেনি— সুজিত বসু দফতর বা সংশ্লিষ্ট কোনো সংস্থা থেকে নগদ অর্থ আটক করা হয়েছে কি না। মন্ত্রী নিজেও এখনও সরাসরি মুখ খোলেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সংবিধান অমান্য করছে খোদ ইডি! কেন শীর্ষ আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Enforcement Directorate: বিরোধীশাসিত রাজ্যে এবং বিরোধী দল ও তাদের নেতাদের দমাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে।

শুক্রবার অভিযানের পর বেশ কিছু নথি ও ইলেকট্রনিক ডেটা নিয়ে কাটাছেঁড়া চলছে। যদি কোনো নির্দিষ্ট আর্থিক লেনদেনের প্রমাণ মেলে, তবে মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ঘনিষ্ঠদের আবারও জেরা করা হতে পারে। তদন্তের এই ধাপটি মূলত টাকা কোথা থেকে এসেছে, কাদের মাধ্যমে লেনদেন হয়েছে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়েছে— এই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্যই।

তৃণমূলের একাধিক নেতা কেন্দ্রীয় সংস্থার তদন্তের মুখোমুখি হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর এবার নাম উঠছে মন্ত্রী সুজিত বসুর।

একটি সংবাদমাধ্যমে বিজেপি নেতা সজল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। প্রশ্ন তুলেছেন, "এদের এত টাকা এল কোথা থেকে?" তাঁর দাবি, "নিশ্চয়ই এরা কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। ওদের চোদ্দ পুরুষের পানের দোকান, মুদির দোকানও কারোর নেই। মানুষ স্বাভাবিক ভাবেই প্রশ্ন করবে, তাহলে এই বিলাসবহুল জীবন এল কোথা থেকে?"

রাজ্য রাজনীতিতে ইডির এই অভিযান নতুন করে এক বিতর্কের জন্ম দিয়েছে। নগদ ৪৫ লক্ষ টাকা যদি সত্যিই নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে যুক্ত হয়, তবে এই মামলা আবারও রাজ্যেবাসীকে নাড়িয়ে দেবে। তদন্ত এখন প্রাথমিক স্তরে, তবে এই ঘটনার প্রভাব রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই স্পষ্ট। এখন দেখার বিষয়— কোথা থেকে এল এই ৪৫ লক্ষ টাকা?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।