রুম ফ্রেশনার, ফ্লোর ক্লিনার কতটা বিপজ্জনক? কেন মেয়েদের বয়ঃসন্ধি শুরু হচ্ছে আগেই?

Early puberty: বেশ কিছু ওষুধ, সাবান, দৈনন্দিন প্রসাধনী, রুম ফ্রেশনার, এমনকী ডিটারজেন্ট বা ফিনাইলেও পাওয়া যেতে পারে এমন রাসায়নিক যা মেয়েদের অকাল বয়ঃসন্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে।

Madhurima Pattanayak
৫ মিনিট
রুম ফ্রেশনার, ফ্লোর ক্লিনার কতটা বিপজ্জনক? কেন মেয়েদের বয়ঃসন্ধি শুরু হচ্ছে আগেই?

সাম্প্রতিক সময়ে সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মেয়েদের মধ্যে অকাল বয়ঃসন্ধি বা ‘প্রিকশাস পিউবার্টির’ প্রবণতা দেখা যাচ্ছে। ব্যতিক্রমী নয় ভারতও। ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্টের মতে, মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধির স্বাভাবিক সময় আট থেকে তেরো বছর কিন্তু যদি তা আট বছরের আগেই শুরু হয়ে যায়, তাহলে তাকে অকাল বয়ঃসন্ধি বলতে হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ১৯৭০-এর দশক থেকেই মেয়েদের বয়ঃসন্ধির সময় প্রতি দশকে প্রায় তিন মাস করে এগিয়ে যাচ্ছে। অথচ ছেলেদের ক্ষেত্রে পরিবর্তনটা এতটাও চোখে পড়ার মতো নয়। কেন এই প্রবণতা সারা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে, তার স্পষ্ট কোনও উত্তর এখনও কারও কাছেই জানা নেই। তবে এর নেপথ্যে যে বেশ কিছু বিষয়ের হাত রয়েছে, তা ধীরে ধীরে টের পাচ্ছেন বিজ্ঞানীরা। এই নিয়ে সাম্প্রতিক একটি গবেষণা চমকে দিয়েছে সারা বিশ্বকে। আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, এরকম ক্ষতিকর রাসায়নিক নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল। কিন্তু কেউই ভাবেননি বেশ কিছু ওষুধ, সাবান, দৈনন্দিন প্রসাধনী, রুম ফ্রেশনার, এমনকী ডিটারজেন্ট বা ফিনাইলেও পাওয়া যেতে পারে এমন রাসায়নিক যা মেয়েদের অকাল বয়ঃসন্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনই এক রাসায়নিক হচ্ছে মাস্ক অ্যামব্রেট।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকদের সাম্প্রতিক এক গবেষণা বলছে মাস্ক অ্যামব্রেট মেয়েদের অকাল বয়ঃসন্ধির কারণ হলেও হতে পারে। ‘এন্ডোক্রিনোলজি’ জার্নালে সেই গবেষণা প্রকাশ পেয়েছে সম্প্রতি। প্রসাধন দ্রব্য, বিশেষ করে সুগন্ধি, পাউডার, সাবান, নানা রকম সুগন্ধযুক্ত প্রসাধন, ডিটারজেন্ট, ফ্লোর ক্লিনার, এমনকী রুম ফ্রেশনারে আকছার এটি মেশানো হয়। স্বাভাবিকভাবেই জল ও বাতাসে মিশে পরিবেশকে দূষিত করে এই রাসায়নিক। প্রসাধন

সামগ্রীতে কৃত্রিমভাবে গোলাপ, পিচ, লিচু বা অন্যান্য ফলের গন্ধ আনার জন্য মাস্ক অ্যামব্রেট বহুল ব্যবহৃত। এছাড়াও অ্যামবারের গন্ধ যে প্রসাধনীতে রয়েছে, সেখানেও পাওয়া যাবে এই রাসায়নিক। এই গবেষণার সঙ্গে যুক্ত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সের বিজ্ঞানী নাতালি শ ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন,

“একজন গর্ভবতী মায়ের রক্ত, অমরার রক্ত এমনকী বুকের দুধেও পাওয়া গেছে মাস্ক অ্যামব্রেট।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রজননে সক্ষম হবে রোবট, অসম্ভবকে সম্ভব করে দেখালেন বিজ্ঞানীরা

অসম্ভব সম্ভব করে দেখালেন ইউনিভার্সিটি অফ ভারমন্ট, টাফটস ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা। ২০২১ সালের শেষের দিকে গড়ে তুললেন বিশ্বের প্রথম প্রজননে সক্ষম রোবট, যাকে বলে 'জে়নোবট'।l

মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধির শুরু, অর্থাৎ তার স্তনগ্রন্থির বেড়ে ওঠা, মাসিক রজঃচক্রের শুরু, আর তার ধীরে ধীরে জননে সক্ষম হয়ে ওঠা – সবটাই ইস্ট্রোজেন হরমোন সরাসরি নিয়ন্ত্রণ করে। আবার এই হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। যাকে আবার নিয়ন্ত্রণ করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আদতেই নারী ও পুরুষের রিপ্রোডাকটিভ অ্যাক্সিস বা জনন অক্ষকে নিয়ন্ত্রণ করে। সুতরাং, এই পুরো বিষয়টাই এদিক-ওদিক হয়ে যাবে যদি গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের ক্ষরণ ভারসাম্য হারায়। দেখা যাচ্ছে, মাস্ক অ্যামব্রেটের মতো রাসায়নিক মেয়েদের শরীরে অসময়ে গোনাড্রোপিন হরমোন ক্ষরণের সূত্রপাত করতে পারে, আর তাতেই অকালে বয়ঃসন্ধির শিকার হতে পারে একটি বাচ্চা মেয়ে।

আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে তৈরি হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কীভাবে এবং কখন এই হরমোনের ক্ষরণ শুরু হয়? যখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণের জন্য দায়ী রিসেপ্টরগুলি সক্রিয় হয়, তখনই শুরু হয় এই হরমোনের ক্ষরণ। আমাদের জিন, আমাদের পরিবেশ ঠিক করে দেয় এই রিসেপ্টগুলি কখন সক্রিয় হবে। আরও যদি সহজভাবে বোঝানো হয়, তাহলে একটি মেয়ের বয়ঃসন্ধি কখন হবে, তা নিয়ন্ত্রণ করে তার জিন, কোন পরিবেশে সে বেড়ে উঠছে, তার শারীরিক অবস্থা কেমন, এই বিষয়গুলি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাস্ক অ্যামব্রেট গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের রিসেপ্টরগুলিকে সক্রিয় করে। পাশাপাশি সক্রিয় করে এমন কিছু জিনকেও যেগুলি প্রকারান্তরে আবার এই হরমোনের ক্ষরণকে বাড়িয়ে তুলবে। এখানেই শেষ নয় কিন্তু। মাস্ক অ্যামব্রেট আমাদের হাইপোথ্যালামাস অঞ্চলে, অর্থাৎ ঠিক যেখান থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন তৈরি হয়, সেখানেও বাড়িয়ে তুলেছে এমন নার্ভকোশের সংখ্যা, যারা আরও বেশি করে এই হরমোনের তৈরি হওয়াকে বাড়িয়ে তুলবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মা হওয়ার ক্ষমতা কাড়ছে লিপস্টিক, নেলপালিশ! প্রসাধনীর যে ভয়াবহ দিকটি অজানা

Dangerous Cosmetics : ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণা বলছে, ত্বকের শোষণের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশকারী প্যাথলেট সরাসরি ডিম্বাশয়ে পৌঁছতে পারে।

এই গবেষণা সরাসরি মানুষের শরীরে করে দেখেননি বিজ্ঞানীরা। সরাসরি এই পরীক্ষা মানুষের উপরে করা নীতিবিরুদ্ধও। কাজেই বিজ্ঞানী ও গবেষকরা বেছে নিয়েছেন মানুষের শরীর থেকে পাওয়া কিছু বিশেষ ধরনের কোশ। এছাড়াও তাঁরা বেছে নিয়েছেন জেব্রা ফিশের শরীরের বিশেষ ধরনের কোশ, যেগুলি ল্যাবরেটরিতে কৃত্রিম পরিবেশে বাঁচিয়ে রেখে, মাস্ক অ্যামব্রেট প্রয়োগ করেছেন তাঁরা। মাস্ক অ্যামব্রেট যে বাচ্চা মেয়েদের অকাল বয়ঃসন্ধির কারণ, সে বিষয়ে নিশ্চিত হওয়া এখনও বাকি। “ভবিষ্যতে আমরা শিশু ও বয়ঃসন্ধির আগের ধাপে থাকা রক্ত পরীক্ষা করে দেখতে চাই, তাদের শরীরে ইতিমধ্যেই মাস্ক অ্যামব্রেট ঢুকে পড়েছে কিনা আর তার কারণে খুদেদের শরীরে কী কী পরিবর্তন আসছে,” জানাচ্ছেন ডঃ শ। এর পাশাপাশি সরাসরি ইঁদুরের শরীরে এই রাসায়নিক প্রবেশ করিয়ে দেখা হবে। “যাতে আমরা বুঝতে পারি অল্পবয়সে, অল্প পরিমাণে এবং ধারাবাহিকভাবে মেয়েরা মাস্ক অ্যামব্রেটের সংস্পর্শে এলে কী কী হতে পারে”, জানালেন ডঃ শ।

মাস্ক অ্যামব্রেট ছাড়াও আরও কিছু রাসায়নিক নিয়ে পরীক্ষা করে দেখেছেন ডঃ শ ও তাঁর সঙ্গীরা। সেই পরীক্ষা থেকে তাঁরা জানাচ্ছেন, বেশ কিছু রাসায়নিক, যেগুলো ওষুধ হিসেবে ব্যবহার হয় সেগুলিরও হাত রয়েছে অকালে বয়ঃসন্ধি শুরুর নেপথ্যে। সেই তালিকায় রয়েছে কার্বাকল, মিথাকোলাইন, অ্যাসিটাইল কোলাইন, বিথ্যানেকোল। গ্লুকোমার চিকিৎসায় একটি অতিপ্রয়োজনীয় ওষুধ এই কার্বাকল।

এছাড়াও প্রয়োজন পড়ে চোখের অপারেশনের ঠিক আগে। অ্যাস্থমা শনাক্ত করতে যে ব্রিদিং টেস্ট করা হয়, সেই সময় ব্যবহার করা হয় মিথাকোলাইন। অন্যদিকে অ্যাসিটাইলকোলাইনও ব্যবহার করা হয় অতিরিক্ত রক্তচাপ ও হার্টরেট কমাতে। তাছাড়া হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণ কমাতেও অত্যন্ত জরুরি একটি ওষুধ এটি। কিন্তু যেহেতু, এই রাসায়নিকগুলি অকালে বয়ঃসন্ধির কারণ হতে পারে, তাহলে কতটা ভয় পাওয়া উচিত আমাদের এদের নিয়ে? গবেষক ও বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই রাসায়নিকগুলির ব্যবহার কেবল হাতেগোনা কিছু মানুষের উপর হয়। পরিবেশে লাগামছাড়াভাবে এগুলি পাওয়া যায় না। কাজেই অন্তত এদের নিয়ে আশঙ্কার কিছু নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দীর্ঘদিন আগেই মাস্ক অ্যামব্রেটকে ক্ষতিকর রাসায়নিক হিসেবে শনাক্ত করেছিল। তাছাড়া এর আগে বেশ কিছু গবেষণায় বিজ্ঞানীরা উল্লেখ করেছিলেন যে, এই রাসায়নিক আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। কিন্তু তখনও স্পষ্ট ছিল না যে এই রাসায়নিক অকাল বয়ঃসন্ধির কারণ হয়েও দাঁড়াতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা এবং ইওরোপে প্রসাধন সামগ্রীতে মাস্ক অ্যামব্রেটের ব্যবহার নিষিদ্ধ হলেও, সারা পৃথিবীজুড়ে নানারকম দৈনন্দিন জিনিসে এর ব্যবহার বহুল।

মাস্ক অ্যামব্রেট যথেচ্ছভাবে ব্যবহার করার দরুণ এই রাসায়নিক পরিবেশে আকছার মেলে। কাজেই অন্যান্য মানুষের পাশাপাশি, কোনও অল্পবয়সি মেয়ের এই রাসায়নিকের সংস্পর্শে আসা অসম্ভব কিছু নয়। জার্নাল অফ পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইনিকোলজিতে ইউনিভার্সিটি অফ সিনসিনাটির বিজ্ঞানীদের ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণা বলছে, মেয়েদের অকাল বয়ঃসন্ধি নানারকম শারীরিক সমস্যা ডেকে আনতে পারে। যার মধ্যে কার্ডিওমেটাবলিক অসুখ, স্থূলতা, ডায়বেটিস, ইশ্চেমিক হার্ট ডিজিজ, ক্যান্সার, বিশেষ করে স্তন ক্যান্সারের অন্যতম। এর পাশাপাশি মানসিক অসুখের একটি কারণও অকাল বয়ঃসন্ধি। ডঃ শ ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, “এই ধরনের রাসায়নিক নিয়ে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।"

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।