প্রমাণ নেই, তবু নীতীশের বিজেপি-ওয়াপসি প্রচারে ব্যস্ত কেন গোদি মিডিয়া?

Rumour of Nitish Kumar Joining NDA: বিজেপি নেতা গিরিরাজ সিং বলছেন, "নীতীশের জন্য আমাদের দরজা এখনও বন্ধ। তবে আমি কর্মীমাত্র। দলের কথাই শেষ কথা।"

Sindhu Som
৩ মিনিট
প্রমাণ নেই, তবু নীতীশের বিজেপি-ওয়াপসি প্রচারে ব্যস্ত কেন গোদি মিডিয়া?

নির্বাচনের আগে আরও একবার লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমারের সম্পর্কে ভাঙন প্রচারে উদগ্রীব গোদি মিডিয়া। এ'পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে এই কথা সত্যি বলে দাবি করা সম্ভব। তবু প্রচার করা হচ্ছে, নীতীশ বিজেপিতে যোগ দিতে চলেছেন। এই জল্পনার নেপথ্যে লালু-কন্যা রোহিণীর তিনটি ট্যুইট রয়েছে বলে মনে করছেন অনেকে। পাটনা রাজভবনে গত শুক্রবার, প্রজাতন্ত্র দিবসে 'হাই টি' অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন নীতীশ। কিন্তু দেখা যায়নি তেজস্বী যাদবকে। এই ঘটনা গোদি মিডিয়ার প্রচারে আরও ইন্ধন জুগিয়েছে।

সম্প্রতি এক্স হ্যান্ডেল থেকে লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য তিনটি ট্যুইট করেন। যার সারমর্ম, "সমাজবাদী বলে নিজেকে যাঁরা পরিচয় দেন, তাদেরও মতাদর্শ সুবিধা বুঝে পালটে যায় আজকাল। অন্যের সমালোচনা করায় ব্যস্ত এই সব মানুষেরা নিজেদের ত্রুটিগুলি দেখতে পান না। ওঁর কোনও সন্তান যোগ্য উত্তরসূরী হয়নি, এতে অন্যদের উপর রাগ দেখিয়ে লাভ কী?” মনে করা হচ্ছে, কাপুরি ঠাকুরের শতবার্ষিকী অনুষ্ঠানে নীতিশ রাজনীতিতে স্বজন-পোষণ নিয়ে যে কটাক্ষ করেন, তারই জবাবে ট্যুইট তিনটি করেছিলেন রোহিণী। কিন্তু, কিছুক্ষণের মধ্যে সেগুলি মুছে ফেলেন তিনি। এরপরই গোদি মিডিয়া প্রচার শুরু করে নীতীশ বিজেপি-তে যোগ দিচ্ছেন। রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র আমন্ত্রণ খারিজ করেছেন নীতীশ─বারবার এই কথাকেই তুলে ধরছে তারা।

বিজেপি নেতা গিরিরাজ সিং বলছেন, "নীতীশের জন্য আমাদের দরজা এখনও বন্ধ। তবে আমি কর্মীমাত্র। দলের কথাই শেষ কথা।" এর আগেও এমন গুঞ্জন উঠেছিল। নীতীশকে এ'ব্যাপারে প্রশ্ন করা হলে নীতীশ একে 'ফালতু কথা' বলে উড়িয়ে দেন। বিজেপি নেতা সুশীল মোদি বলেছিলেন, “নীতীশ যদি ক্ষমা চেয়ে নাকখত দেন, তাও তাঁকে ফেরাবে না বিজেপি। ওঁর ক্ষমতা কী? দু'টো ভোট সংগ্রহ করার ক্ষমতা নেই। ফিরিয়ে কী লাভ?” তারপরেও আবার নীতীশ বিজেপিতে যোগ দিতে চলেছেন─এমন হাওয়া তৈরি করা হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলায় ঢুকেই থমকে গেল কংগ্রেসের 'ন্যায় যাত্রা'! কেন তড়িঘড়ি দিল্লি ফিরলেন রাহুল?

Bharat Jodo Nyay Yatra: কোচবিহার থেকে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ কারণে দিল্লি ফিরে যেতে হল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে।

আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা বলেছেন, ‘‘আমরা বিহারের জনগণের কল্যাণার্থে এবং বিজেপিকে পরাজিত করতে একসঙ্গে সরকার গঠন করেছি। কিন্তু নীতীশকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা জনজীবনকে প্রভাবিত করছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীই বিভ্রান্তি দূর করতে পারেন। আমরা আশা করি শীঘ্রই তিনি তা করবেন।’’ ২০১৭ সালে আরজেডি-কংগ্রেস জোট ত্যাগ করে বিজেপির সঙ্গে সরকার গঠন করেছিল নীতীশ নেতৃত্বাধীন জেডিইউ। ২০২২ সালে অগাস্টে আবার বিজেপি-বিরোধী জোটে ফেরেন তিনি।

ইন্ডিয়া ব্লক গঠনে নীতীশের বড় অবদান রয়েছে। কংগ্রেস-বিরোধী দলগুলিকেও একত্রে জোটে এনেছিলেন তিনি। কিন্তু সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত না হওয়ায় নীতীশ ক্ষুব্ধ হয়েছেন বলেও মনে করছেন কেউ কেউ। বিহারে লোকসভা নির্বাচনের ৪০টি আসন রয়েছে। ২০১৯-এ যার ৩৩টি দখল করেছিল বিজেপি-জেইউডি জোট। ফলে নির্বাচনের আগে নীতীশের অবস্থান লোকসভা ভোটে বিহারের ভাগ্য নির্ণয় করবে অনেকখানি। তাই নীতিশকে ইন্ডিয়া জোটের যেমন প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন বিজেপির। প্রয়োজন হলে 'বন্ধ দরজা' খোলার আশ্বাসও দিয়ে রেখেছে তারা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নীতীশ ইন্ডিয়া জোট ছেড়ে গেলে জোটের ক্ষতি তো হবেই না, উল্টে লাভ হবে। ঘনিষ্ঠ মহলে নাকি মমতা জানিয়েছেন, নীতীশ বিহারের জনতার চোখে অপ্রিয় হয়ে পড়েছেন। বেরিয়ে গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে। একসঙ্গে লড়লেও বিহারে ৫-৭টার বেশি আসন পাওয়া যেত না। তাই বিহারে যদি রাজনৈতিক বদলও হয়, তাতে ‘ইন্ডিয়া’র কোনও ক্ষতি হবে না।

এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের কিছু বৈশিষ্ট্যগত ফারাক রয়েছে। এনডিএ-র একমাত্র মুখ নরেন্দ্র মোদি। তাঁর কথাই শেষ কথা। বিজেপির মতামতের উপরে কথা বলার সাধ্য নেই কারও। ইন্ডিয়া জোটে নানা মতাদর্শের দল রয়েছে। তারা সবাই যে সব সময় কংগ্রেসের সমর্থক, তাও নয়। বিভিন্ন সময়ে নিজেদের মতামত ব্যক্ত করে থাকে তারা। নীতীশের অবস্থান স্বতন্ত্র হতেই পারে। যে কোনও দলের স্বতন্ত্র চিন্তাভাবনাকে মর্যাদা দেয় ইন্ডিয়া জোট। আর কথা বলার স্বাধীনতা নিয়েই গোদি মিডিয়ার মাথাব্যথা। একে বারবার জোটের দুর্বলতা বলে তুলে ধরতে চায় তারা। জোটের সুস্থ মত বিনিময়কেই ভাঙন হিসেবে তুলে ধরে গোদি মিডিয়া।

নির্বাচনের আগে নরেন্দ্র মোদি রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা করেছেন। ভাষণে তিনি বলেছেন, রামের পুজো করলেই সমস্ত সমাস্যা দূর হবে। রাম যদি সবই দেবেন, তাহলে নীতীশকে চাইছে কেন বিজেপি?

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?